কালীগঞ্জে আকরাম হোসেন ফকিরের সৌজন্যে বিশাল বিক্ষোভ মিছিল
নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মুখরিত রাজপথ, ছিল ঐক্য-শৃঙ্খলার বার্তা
গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকায় আকরাম হোসেন ফকিরের সৌজন্যে আজ দুপুরে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
মিছিলটি কালীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
আকরাম হোসেন ফকিরের সৌজন্যে আয়োজিত এ বিক্ষোভ মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মিছিলজুড়ে নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে রাজপথ মুখর হয়ে ওঠে।
আয়োজকরা বলেন, ঐক্য, শৃঙ্খলা ও সংগঠনের শক্তিকে আরও সুসংগঠিত করাই তাদের মূল লক্ষ্য।
আকরাম হোসেন ফকির বর্তমানে শেখ হাসিনা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব এবং সৌদি আরবের রিয়াদ সিফা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
« ১৫ ও ২১ আগস্টের শহীদদের স্মরণে মীরসরাইয়ে যুবলীগের খাবার বিতরণ (পূর্বের সংবাদ)
