ময়মনসিংহের ভালুকায় মধ্যরাতে একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণের পর সেই বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
ফায়ার সার্ভিসের ভালুকা স্টেশনের ইনচার্জ রেজাউর রহমান বলেন, শনিবার রাত ১২টার পর ভালুকা মাস্টারবাড়ি এলাকায় একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে যায়।
“তৃতীয় তলার ওই ফ্ল্যাটে একজনের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা গেছে।”
পুলিশ সদস্যরা ওই বাড়ি ঘিরে রেখেছে জানিয়ে রেজাউর বলেন, সকালে ঢাকা থেকে বোমা নিস্ক্রিয়কারী দল যাওয়ার পর সেখানে অভিযান চালাবে পুলিশ।
সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন জায়গায় জঙ্গিদের আস্তানা ঘিরে পুলিশের অভিযানের সময় এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে ভালুকার এই ভবনে কোনো সন্ত্রাসী নাকি জঙ্গি গোষ্ঠীর সদস্যরা অবস্থান করছিলেন
সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।
রাতে পুলিশের একাধিক কর্মকর্তাকে ফোন করে তাদের সাড়া পাওয়া যায়নি।
« ময়মনসিংহের ভালুকায় মধ্যরাতে একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণের পর সেই বাড়ি ঘিরে রেখেছে পুলিশ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) ময়মনসিংহের ভালুকায় মধ্যরাতে একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণের পর সেই বাড়ি ঘিরে রেখেছে পুলিশ »
