প্রাণের ৭১

Md Hassan

 

“ঘরের চাবি না, মনে হয় ঈদের চাঁন হাতে পাইছি”: মোহাম্মদ হাসান

মুজিববর্ষে বঙ্গবন্ধু কন্যার নতুন পাকা ঘর পেয়ে অনেক অসহায় , বিধবা, ঘরহীন, প্রতিবন্ধীদের ভাষ্যছিলো “ঘরের চাবি না, মনে হয় ঈদের চাঁন হাতে পাইছি” মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ জানুয়ারি শনিবার শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৪৯২টি উপজেলার ৬৯ হাজার ৯০৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘরসহ বাড়ি হস্তান্তর করেন তিনি। অসহায় , বিধবা, ঘরহীন, প্রতিবন্ধীদের দেখেই ঘর দেওয়া হয়েছে। ঘরহীন মানুষের ঘর পাওয়ার মাধ্যমে তাদের জীবনে অনেক পরিবর্তন আসবে। ঘর পেয়ে কান্নায় ভেঙে পড়ে অনেকে।আরো পড়ুন


প্রায় এক বছর পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে খুলছে সকল শিক্ষা প্রতিষ্ঠান

মোহাম্মদ হাসানঃ দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিকট প্রেরিত মাউশি মহাপরিচালক গোলাম ফারুক স্বাক্ষরিত নোটিশে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার জন্য গাইডলাইন অনুযায়ী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে গ্রহণ করতে বলা হয়েছে। শতাব্দীর ভয়াবহ বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি করোনা মহামারী সংকটময় সময়ে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ সেই বন্ধ ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ২৯ ডিসেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছেন,আরো পড়ুন


মুজিববর্ষে ৭০ হাজার পরিবারকে পাকা ঘর প্রদান বিশ্ব ইতিহাসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে

মোহাম্মদ হাসানঃ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দেশের ৪৯২টি উপজেলার প্রায় ৭০ হাজার পরিবারকে পাকা ঘরসহ বাড়ি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী বলেন, আজকে আমার অত্যন্ত আনন্দের দিন। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করতে পারা বড় আনন্দের। দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না, মুজিববর্ষে এটাই সবচেয়ে বড় উৎসব। আজ ২৩ জানুয়ারি শনিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করছেন। এসময় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমার অত্যন্ত আনন্দের দিন। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘরআরো পড়ুন


আসছে বুধবার হতে করোনার টিকা দেয়া শুরু

মোহাম্মদ হাসানঃ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশে প্রথম করোনার টিকা দেয়া শুরু হচ্ছে ২৭ জানুয়ারি বুধবার থেকে। ভার্চুয়ালি এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২৩ জানুয়ারি শনিবার অপরাহ্নে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সংবাদ মাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমটিকে বলেছেন, আগামী ২৭ জানুয়ারি বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনা টিকা দানের মাধ্যমে ভার্চ্যুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রতি ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয়: দোরাইস্বামী

মোহাম্মদ হাসানঃ ভারত সরকার বাংলাদেশকে ভারতে উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিন কোভিশিল্ডের ২০ লাখ ডোজ ২১ জানুয়ারি বৃহস্পতিবার উপহার হিসেবে প্রদান করেছে। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এই ভ্যাকসিনগুলি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং সাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব জাহিদ মালেকের কাছে হস্তান্তর করেন। এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ভ্যাকসিনগুলি যথাযথ নিয়মানুসারে বাংলাদেশে পৌঁছে দেওয়ার পরে আয়োজিত এই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাই কমিশনার শ্বিক্রম দোরাইস্বামী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবংআরো পড়ুন


চট্টগ্রামের যাত্রা মোহন সেনগুপ্তের বাড়িটি ঐতিহাসিক ভবন: হানিফ

মোহাম্মদ হাসানঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ চট্টগ্রামের রহমতগঞ্জে ব্রিটিশবিরোধী আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বিজড়িত যাত্রামোহন সেনগুপ্তের বাড়িটি যেন অতীত ঐতিহ্য ধারণ করে যাতে থাকতে পারে সে বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন। ২১ জানুয়ারি বৃহস্পতিবার যাত্রামোহন সেনগুপ্তের বাড়িটির সামনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্তের নেতৃত্বে অবস্থান সমাবেশ চলাকালীন মাহবুব – উল আলম হানিফ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়াসহ সেখানে উপস্থিত হন। সেখানে সমাগতদের উদ্দেশ্যে দেয়া দেওয়া বক্তব্যে হানিফ বলেন, “আমি শুধু একটি বিষয়ে আপনাদেরআরো পড়ুন


জাতীয় সংসদ অধিবেশনে স্কুল খুলে দেয়ার অনুরোধ

মোহাম্মদ হাসানঃ শিক্ষার্থীদের আশু ভবিষ্যতের কথা ভেবে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানালেন জাতীয় সংসদের সদস্যবৃন্দ। আজ কুড়ি জানুয়ারি বুধবার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্কুল খুলে দেওয়ার দাবি জানান সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও সরকার দলীয় সংসদ সদস্য লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মোতাহার হোসেন। জাতীয় সংসদ অধিবেশনে মো. মোতাহার হোসেন বলেন, আমাদের শিক্ষা এগিয়ে যাচ্ছে। কিন্তু করোনার কারণে আমরা এগুতে পারছি না। যেটাই বলেন ভার্চুয়াল ক্লাসই বলেন, আর যে ক্লাসই বলেনআরো পড়ুন


মহাকাশে দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ পাঠানোর প্রক্রিয়া শুরু হলো

মোহাম্মদ হাসানঃ বাংলাদেশের পতাকা নিয়ে এবার মহাকাশে যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২। গেলো দিন ১৯ জানুয়ারি মঙ্গলবার আন্তর্জাতিকএকটি পরামর্শক কোম্পানির সঙ্গে চুক্তির মধ্য দিয়ে মহাকাশে বাংলাদেশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সংবাদ মাধ্যমে পঠানো খবর বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ কার্যক্রমের অংশ হিসেবে এর ধরণ ও প্রকৃতি নির্ধারণে মঙ্গলবার ফ্রান্সের কোম্পানি প্রাইস ওয়াটার হাউজ কুপার্সের সঙ্গে এ চুক্তি হয়। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক শাহরীয়ার আহমেদ চৌধুরী এবং প্রাইস ওয়াটার হাউজ কুপার্স অ্যাডভাইজরির ড. লুইগি স্ক্যারিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বাংলাদেশআরো পড়ুন


আজ জাতীয় শিক্ষক দিবস

মোহাম্মদ হাসানঃ আজ জাতীয় শিক্ষক দিবস।শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার উদ্দেশে শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সম্মান জানানোর জন্যই এই দিনটি জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। ২০০৩ সালের ১৯ জানুয়ারি থেকে শিক্ষক সমাজকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে দেশে জাতীয় শিক্ষক দিবস পালন হয়ে আসছে। যে জাতির বা দেশের শিক্ষার অবকাঠামো ও শিক্ষার সামগ্রিক পরিবেশ যতবেশি উন্নত, দেশ ও জাতি হিসেবে সার্বিকভাবে তারাই ততবেশি উন্নত ও স্বয়ংসম্পূর্ণ। আর এই জাতি গঠনে মূল কাজটি করেন আমাদের শিক্ষকরা। বলা হয়ে থাকে “শিক্ষাই জাতির মেরুদণ্ড” আর এই মেরুদণ্ড গড়ার মুল কারিগরই হচ্ছেনআরো পড়ুন


করোনাকালে বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু হলো, চলতে পারে ১২/১৪ কার্যদিবস

মোহাম্মদ হাসানঃ করোনা সংকটময় সময়ে জাতীয় সংসদের চলতি বছরের প্রথম অধিবেশন শুরু হলো। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল ১৮ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৪টায় চলমান একাদশ সংসদের একাদশ অধিবেশন শুরু হয়। রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেন মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা অধিবেশন জুড়ে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন। বছরের শুরুর অধিবেশন ৩০ কার্যদিবস চলারও রেকর্ড আছে। তবে বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে আগেই জানিয়ে দিয়েছেন সংসদের হুইপ ইকবালুর রহিম। এবার ১২আরো পড়ুন