প্রাণের ৭১

Md Hassan

 

মীরসরাই বঙ্গবন্ধু শিল্প নগরের সবুজ শিল্পবিপ্লবে আজ একনেকে যাচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মোহাম্মদ হাসান: দেশের সর্ববৃহত অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে দই ব্লকে এক হাজার একর জায়গাজুড়ে পরিবেশবান্ধব সবুজ কারখানা (গ্রিন ইন্ডাস্ট্রি) গড়ে তোলার মাধ্যমে এই সবুজ শিল্পবিপ্লব ঘটাতে যাচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা)। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩৪৭ কোটি টাকা। প্রকল্পে বাস্তবায়নে বিশ্বব্যাংক ঋণ ৩ হাজার ৯৬৭ কোটি ৪৬ লাখ টাকা। প্রকল্পে সরকারি অর্থায়ন ৩৭৯ কোটি ৭৪ লাখ টাকা। আজ ১৯ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য এ প্রকল্পটি উপস্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।আরো পড়ুন


ইসির চাহিদা পত্রে সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

মোহাম্মদ হাসানঃ আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রেরিত চাহিদা পত্রে চট্টগ্রাম মেট্টপলিটন পুলিশের পাঁচ থানার ওসি পদে রদবদল করা হয়েছে। আজ ১৮ জানুয়ারি সোমবার সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর এ বদলির আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে রাতে সিএমপি জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্তি উপ- পুলিশ কমিশনার) শাহ মোহ্ম্মদ আবদুর রউফ স্থানীয় দৈনিককে বলেন, কোতোয়ালী, বাকলিয়া, ডবলমুরিং, চকবাজার ও চাঁন্দগাও থানার ওসি পদে বদলির আদেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয় ঢাকার স্মারকের আলোকে সিএমপির পুলিশ পরিদর্শকদের বদলি করা হয়।


একদিন পরই ভারত থেকে আসছে বিশ লাখ করোনার টিকা

মোহাম্মদ হাসানঃ একদিন পর আগামী ২০ জানুয়ারি বুধবার ভারত সরকারের উপহার হিসেবে আসছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা। আজ ১৮ জানুয়ারি সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সংবাদ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। উপহার হিসেবে ২০ লাখ ভ্যাকসিন পাঠাতে ভারত সরকারের পক্ষ সোমবার রাষ্ট্রীয়ভাবে এক চিঠিতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আগামী বুধবার এ টিকা আসার কথা রয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ঢাকার ভারতীয় হাইকমিশন এ মর্মে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন। তাতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দেওয়ার কথা বলা হয়েছে।


নতুন ভেটার হলো ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন: করোনায় কমেছে প্রায় ৪গুণ

মোহাম্মদ হাসানঃ ২০১৯-২০ বছরের নতুন ভোটার নিবন্ধিত হয়েছেন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন।সারাদেশে হালনাগাদ করা ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছেন নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকা অনুযায়ী নারী ৫ লাখ ৬৩ হাজার ৪৮ জন ও পুরুষ ৯ লাখ ১ হাজার ৯৮৩ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১৪ জন মিলে মোট ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন নতুন ভোটার হয়েছেন। ১৭ জানুয়ারি রবিবার রাজধানীর আগারগাঁও বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে ইসি আয়োজিত সলবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এমন তথ্য জানিয়ে বলেন, চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ প্রকাশ করা হবে। ’আরো পড়ুন


বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত চলচ্চিত্র শিল্পে প্রাণ সঞ্চার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: তথ্যমন্ত্রী

মেহাম্মদ হাসানঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত এদেশের চলচ্চিত্র শিল্পে নতুন প্রাণ সঞ্চার করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে আমরা ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে যেমন স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেবো, তেমনি বঙ্গবন্ধুর হাতে যাত্রা শুরু হওয়া আমাদের চলচ্চিত্র শিল্পও বিশ্ববাজারে একটি বিশেষ স্থান করে নেবে।’ রোববার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে সংযুক্ত হয়ে বক্তব্যদানের জন্য প্রধানমন্ত্রী শেখআরো পড়ুন


মানুষের সেবক হিসেবে কাজের বাসনা পুনরায় ব্যাক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোহাম্মদ হাসানঃ মানুষের সেবক হিসেবে কাজ করে যাওয়ার বাসনাও অঙ্গীকার আবারও ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেলো দিন ১৪ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি কোন মাধ্যম ছাড়া সরাসরি মুঠোফোনে সরকারের সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে প্রেরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আমি যেদিন প্রথম প্রধানমন্ত্রী হয়ে শপথ নিই, সেদিনই বলেছিলাম আমি মানুষের সেবক হিসেবে কাজ করব। প্রধানমন্ত্রীত্ব আর কিছু না, প্রধানমন্ত্রীত্ব আমার কাছে এটা যে, আমি কাজআরো পড়ুন


প্রাসাদ ষড়যন্ত্রে! বিশ্বাস অবিশ্বাসের দোলা: মোহাম্মদ হাসান

আমাদের জীবনে অনেক সম্পর্ক গড়ে ওঠে, যেই সম্পর্কগুলো মাঝে মধ্যে পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরিবারের সম্পর্ক সমাজে স্বীকৃত, বাস্তবসম্মত এবং অটুট। কখনও কখনও সম্পর্কের টানাপড়েন এই অটুট বন্ধনেও শিথিলতা নিয়ে আসে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে কারও কারও জীবনে আবার সম্পর্ক ঠিক আগের জায়গায় ফিরে যায়, কারওটা আবার অপ্রত্যাশিতভাবে বিনষ্ট হয়ে যায়। কারও জীবনে সম্পর্ক আবার নতুন মাত্রা নিয়ে আসে। জীবন বৈচিত্র্যময় আর এই বৈচিত্র্যময় জীবনে সম্পর্কের বিচিত্রতাও আমাদের কম ভাবিত করে না। এই ভাবনার দোলাচলে বসে কলকাঠি নাড়ে বিশ্বাস অবিশ্বাসের দোলা। পরিবারের বাইরের অচেনা যে কেউ বিশ্বস্ততা দেখিয়ে আপনার কাছেআরো পড়ুন


মাধ্যম ছাড়া সরাসরি মুঠোফোনে পৌঁছে যাবে সরকারের সকল ভাতা-বৃত্তির টাকা

মোহাম্মদ হাসানঃ সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির ভাতা কোন মাধ্যম ছাড়া সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার মাধ্যমে মুঠোফোনে পৌঁছে সকল ভাতা-বৃত্তির টাকা। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যোগদিয়ে জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো মাধ্যম ছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে মানুষের সেবক হিসেবে কাজ করছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি যেদিন প্রথম প্রধানমন্ত্রী হয়েআরো পড়ুন


প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করতে হবে: ফরহাদ হোসেন

মোহাম্মদ হাসানঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, সম্পদ। তাদেরকে সম্মান ও সহমর্মিতার চোখে দেখতে হবে। তাদেরকে সম্পদে পরিণত করতে হবে। আজ ১৪ জানুয়ারি বৃহস্পতিবার অপরাহ্নে মেহেরপুর জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’র আয়োজনে মেহেরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অনুদানে হুইল চেয়ার ও হিয়ারিং এইড বিনামূল্যে প্রতিবন্ধীদের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা বোঝা নয় সম্পদ ভেবে তাদেরকে সম্পদে পরিণত করতে হবে। যদি তারা স্বাবলম্বী হতে পারে তাহলে পরিবার ও সমাজের জন্য তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতেআরো পড়ুন


দেশের উনিশ পুলিশ সুপার হলেন অতিরিক্ত ডিআইজি

মোহাম্মদ হাসানঃ দেশের পুলিশ সুপার পদমর্যাদার ১৯ জন কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন । আজ ১৩ জানুয়ারি বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেয়া হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- নৌ পুলিশের এসপি মো. শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের এসপি মো. বরকতুল্লাহ খান ও নজরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি সারোয়ার মোর্শেদ শামীম, মো. ওয়ালিদ হোসেন ও মো. জামিল হাসান, বরিশাল মহানগর পুলিশের ডিসি আবু রায়হান মুহাম্মদ সালেহ,আরো পড়ুন