Md Hassan
স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনে বিএনপি’র যে অবদান আছে, সেটি আওয়ামী লীগের নেই: রিজভী
মোহাম্মদ হাসানঃ বর্তমান সরকার নিশিরাতে একটি পার্লামেন্ট বানিয়েছে। মনের মাধুরী মিশিয়ে পার্লামেন্টের বিরোধী দল বানিয়েছে। আদালত কিংবা নির্বাচন কমিশন সরকারের মাইক্রোফোন হিসেবে কাজ করছে। সব তাদের হওয়ার পরও প্রতিদিন তাদেরকে কেন বিএনপির বিরুদ্ধে বলতে হচ্ছে? কেন স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাতে হচ্ছে? স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনে বিএনপি’র যে অবদান আছে, সেটি আওয়ামী লীগের নেই বলে বললেন বিএনপির সিনিয়র যুগ মহাসচিব রুহুল কবির রিজভী। আজ ১২ ডিসেম্বর শনিবার রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের লিখেও বক্তব্যেআরো পড়ুন
স্বাধীনতা, সংবিধান, রাষ্ট্র ও জাতির জনক- ‘নো বডি ক্যান টাচ দেম’: আইজিপি
মোহাম্মদ হাসানঃ ঘৃণা, জঙ্গিবাদ ও উত্তেজনা ছড়ানো ছাড়া এক শ্রেণির হুজুরের কোনো কাজ নেই। তারা ওয়াজ করার সময় শুধু ‘জাম্প’ করে। তারা সিংহাসনে বসে এই বিদ্বেষ ছড়াচ্ছেন অথচ মহানবী (স.) মীমবারের সিঁড়িতে বসে রাষ্ট্র পরিচালনা করতেন। আজ ১২ ডিসেম্বর শনিবার ঢাকায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বিসিএসের সব ক্যাডারদের সরকারি কর্মকর্তা ফোরাম সমাবেশে আইজিপি ড. বেনজীর আহমেদ এ কথা বলেন। আইজিপি বলেন, স্বাধীনতা, সংবিধান, রাষ্ট্র ও জাতির জনক- ‘নো বডি ক্যান টাচ দেম’। আমরা তাদের মোকাবিলা করবো। বঙ্গবন্ধু দেশ, পতাকা, মানচিত্র দিয়েছেন। তার ওপর হামলা সংবিধানের ও রাষ্ট্রের ওপর হামলা। রাষ্ট্র অবশ্যইআরো পড়ুন
করোনা শিশুদের জন্য যেন ‘মরার উপর খরার ঘা’- মোহাম্মদ হাসান
শতাব্দীর ভয়াবহ বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি মহামারি করোনা সংকটময় সময়ে স্বাভাবিক ছন্দময় জীবনের ছন্দপতন শুরু হয়েছে । বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের ক্ষেত্রে এর ব্যাপক প্রভাব পরেছে। শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা দেওয়ার পর প্রথম প্রথম বিষয়টা হয়ত শিক্ষার্থীদের জন্য বেশ আনন্দের ছিল। তবে দিন গড়ানোর পাশাপাশি আনন্দের জায়গা দখল করে নিয়েছে বিষন্নতা ও অস্থিরতা। অনেক শিক্ষার্থী এখন বই নিয়ে আগের মত পড়তেও বসছে না। তাদের মধ্যে ধারণা কাজ করছে। স্কুল বন্ধ পড়তে হবে কেন। আগে যেমন তাদের কিছু ছক বাঁধা নিয়ম ছিলো। সকাল থেকে স্কুল, প্রাইভেট, সঙ্গীদের সাথে খেলাধূলা, খুনসূটি অতপরআরো পড়ুন
মাদক সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত বারইয়ারহাট পৌরসভা গড়তে চান আলী আহসান
ডেক্স নিউজঃ যে কোন বাঁধা অতিক্রম করে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক পৌরসভা গড়ার চ্যালেঞ্জ নিয়েছেন আসন্ন বারইয়ারহাট পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলী আহসান । নির্বাচনকে ঘিরে পৌর এলাকায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। দেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এর দলীয় মনোনয়ন পেতে মাঠে আছে একাধিক মেয়র প্রার্থী। চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার আসন্ন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের তেড়জোড় লক্ষ্য করা যাচ্ছে। সর্বত্রই এখন আলোচনার বিষয় আসন্ন পৌরসভা নির্বাচন। সবার দৃষ্টি কখন নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা হচ্ছে। আসন্ন নির্বাচনে বারইয়ারহাট পৌরসভা থেকে কে পাচ্ছেনআরো পড়ুন
জিয়াউর রহমান দালাল রাজাকারদের জেল থেকে মুক্ত করে রাজনীতি করার সুযোগ করে দেয়: হানিফ
মোহাম্মদ হাসানঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, যুদ্ধাপরাধীদের মতো সব স্বাধীনতা বিরোধীদের বিচারের আওতায় আনা হবে। এজন্য আমরা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেব।বিএনপির আশ্রয়ে প্রশ্রয়ে ধর্মভিত্তিক অপশক্তি সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজ ১১ ডিসেম্বর শুক্রবার শুক্রবার কুষ্টিয়া মুক্ত দিবস উপলক্ষে শহীদদের স্মরণে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় তিনি বলেন, যুদ্ধাপরাধীদের মতো সব স্বাধীনতা বিরোধীদের বিচারের আওতায় আনা হবে। এজন্য আমরা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেব। জিয়াউর রহমান ক্ষমতা দখলেরআরো পড়ুন
গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেশে মাস্তানতন্ত্র কায়েম করা হয়েছে: মীর্জা ফখরুল
মোহাম্মদ হাসানঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব চরম সংকটাপন্ন। গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে মাস্তানতন্ত্র কায়েম করা হয়েছে। এদেশে মওলানা ভাসানী ছিলেন আফ্রো-এশিয়া, ল্যাটিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তার কণ্ঠে উচ্চারিত হতো বঞ্চিত মানুষের অধিকার আদায়ের দাবি। আজ ১১ ডিসেম্বর শুক্রবার মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে এসব কথা বলেন। বিএনপি মহাসচিব তাঁর বাণীতে বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সাহসিকতাকে আঁকড়ে ধরতে পারলেই আগ্রাসী শক্তিকে প্রতিহত করা যাবে। মওলানা ভাসানী ছিলেন আফ্রো-এশিয়া ও ল্যাটিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িতআরো পড়ুন
আজ বসছে স্বপ্নের পদ্মাসেতুর শেষ ৪১তম স্প্যান
মোহাম্মদ হাসানঃ মাত্র ১৫০ মিটার দৈর্ঘ্যের একটি স্প্যান বসলে পদ্মার দুই দুই তীর এক হয়ে মিশে যাবে। স্বপ্ন আর বাস্তবের মাঝে বাকি এ স্প্যানটি কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে সেতুর পিলারের কাছে নেওয়া হয়েছে। হয়তো আজই বসতে পারে শেষ স্প্যানটি। বাংলাদেশ ও চীনের পতাকায় সজ্জিত স্প্যানটি ৯ ডিসেম্বর বুধবার কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে সেতুর পিলারের কাছে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে স্প্যানটি বসানোর কাজ চলছে। এতে দৃশ্যমান হয়ে যাবে পুরো ৬ দশমিক এক পাঁচ কিলোমিটার পদ্মা সেতু। আজ এর অপেক্ষায় পুরো জাতি, বিষেশ করে পদ্মার দুই পাড়ের মানুষ। পদ্মা মূল সেতুর নির্বাহীআরো পড়ুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজ
মোহাম্মদ হাসানঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কন্যা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজ ৯ ডিসেম্বর (বুধবার)। ১৯৭২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তিনি। সায়মা ওয়াজেদ পুতুল ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতাসংক্রান্ত বিষয়ের ওপর কাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যে তার কাজ বিশ্বজুড়ে প্রশংসা পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৪ সালের সেপ্টেম্বরে পুতুলকে “‘হু অ্যাক্সিলেন্স” অ্যাওয়ার্ডে ভূষিত করে। সারাবিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন পুতুল। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যেরআরো পড়ুন
আওয়ামী লীগের ঘরে বাইরে হাইব্রিড: মোহাম্মদ হাসান
ওয়ান-ইলেভেনসহ দুঃসময়ে যারা আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেছেন, তারাই এখন সুবিধা লুটতে আওয়ামী লীগে যোগদান করছেন। নিন্দুকেরা এদের নাম দিয়েছেন “হাইব্রিড”। ঘরে-বাইরে এখন হাইব্রিডের ছড়াছড়ি। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা এখন জেলা-উপজেলায় চালকের আসনেও বসেছেন। “অন্য দল থেকে আওয়ামী লীগে নয়” দলের হাইকমান্ডের এমন নির্দেশনা থাকলেও তোয়াক্কা করেননি দ্বায়িত্বশীল নেতারা। এই একযুগ সময়ে কমপক্ষে অর্ধলক্ষাধিক অনুপ্রবেশ ঘটেছে আওয়ামী লীগে। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল জয়ের পর থেকেই দলের বিভিন্ন স্তরে শুরু হয় ব্যক্তি কেন্দ্রিক দলভারি করার প্রবণতা এক কথায় বলয় সৃষ্টি। কেন্দ্রীয় নেতা,আরো পড়ুন
২০২১ এর পর আর কোন প্রকল্পের ব্যায় ও সময় বাড়াতে পারবো না: প্রধানমন্ত্রী
মোহাম্মদ হাসানঃ সরকারের উন্নয়ন প্রকল্প আবার সংশোধন, আবার টাকা বাড়ানো— প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির যে প্রবনতা শুরু হয়েছে এই ধরনের ধারা বন্ধ করুন। প্রকল্প যে সময় নেবেন, সেই সময়ই শেষ হওয়া উচিত। প্রকল্পের সময় আরও বাড়িয়ে নিয়ে আসেন, ব্যয়ও আরও বাড়িয়ে নিয়ে আসেন। এটা আর হতে পারে না। একনেক সভায় এমন নির্দেশনার কথা বলেছেন একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের একনেক সভায় ৩ হাজার ৯০৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৫২৪ কোটি ৫১ লাখ টাকা এবং সংস্থার নিজস্বআরো পড়ুন
