Md Hassan
আজ মীরসরাই হানাদার মুক্ত দিবস
মোহাম্মদ হাসানঃ আজ ৮ ডিসেম্বর মীরসরাই হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের সব উপজেলার মধ্যে একমাত্র চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে সবচেয়ে বেশি সংখ্যক মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। স্মৃতিবহ এই দিনটির প্রেক্ষাপট সম্পর্কে তৎকালীন মীরসরাই বিএলএফের ডেপুটি কমান্ডার, ৯নং মীরসরাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত জাফর উদ্দিন আহাম্মদ চৌধুরী বিগত বছরগুলোতে বিভিন্ন মিডিয়াতে তাঁর স্মৃতিচারণ মূলক সাক্ষাৎকার ও আলোচনায় বলেছিলেন, ( তিনি গত মাসে ইহলোক ত্যাগ করেছেন) ডিসেম্বরের প্রথম দিকেই মীরসরাইয়ের প্রায় এলাকা শত্রুমুক্ত হয়। কিন্তু পাকবাহিনীর কিছু সদস্য ও তাদের দোসর রাজাকার, আল-বদর তখনো থানা সদরে অবস্থান করছিল।আরো পড়ুন
বাংলাদেশে মৌলবাদী অপশক্তির কোনো স্থান হবে না: তথ্যমন্ত্রী
মোহাম্মদ হাসানঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে মৌলবাদী অপশক্তি মাঝেমধ্যে যে ফণাতোলার অপচেষ্টা করে, তার পেছনে দলবিশেষের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকে। প্রকৃতপক্ষে আজকে যারা ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এই সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি দেশে ঘাপটি মেরে থাকে, সময়ে সময়ে ফণা তোলার চেষ্টা করে। কোনোভাবেই এদেরকে ফণা তুলতে দেয়া যাবে না। আজ ৭ ডিসেম্বর সোমবার অপরাহ্নে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সাথে বৈঠকশেষে সাংবাদিকরা কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভাস্কর্যবিরোধী তৎপরতার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা.আরো পড়ুন
সনদপ্রাপ্ত অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন জামুকা: মন্ত্রী সভায় আইনের খসড়া অনুমোদন
মোহাম্মদ হাসানঃ মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সদস্য হিসেবে মানবতাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বা আধা-সামরিক বাহিনীর সদস্য হিসেবে সশস্ত্র যুদ্ধে নিয়োজিত থেকে বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এমন রাজাকারদের তালিকা তৈরির বিধান রেখে বিজয় দিবসের আগে “জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২০” এর খসড়ার অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভা। নতুন এ আইনে অসত্য তথ্যের ভিত্তিতে গেজেটভুক্ত ও সনদপ্রাপ্ত অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করবেন মুক্তিযোদ্ধা কাউন্সিল। আজ ৭ ডিসেম্বর সোমবার মন্ত্রী পরিষদের সাপ্তাহিক মন্ত্রী সভা বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রীসভা বৈঠক শেষেআরো পড়ুন
আ’লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে
মোহাম্মদ হাসানঃ বীর চট্রলার পরিচ্ছন্ন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের উপ -প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন গত ৪ ডিসেম্বর পেনক্রিয়াটিক পেইন বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা নিতে ভর্তি হয়েছিলেন চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে। আজ ৭ ডিসেম্বর সোমবার তাঁর অসুস্থতা অপরিবর্তিত থাকায় ভোরেই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল শ্যামলীতে আনা হয়েছে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডিউটি ম্যানেজার এর সাথে মুঠোফোনে কথা বলে জানাযায়, আমিনুল ইসলাম আমিন আজ সকল ১০ ঘটিকার সময় পেনক্রিয়াটিক পেইন জনিত অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থতা বোধ করছেন।
মীরসরাই উপজেলা যুবলীগের নতুন কমিটিকে মোহাম্মদ হাসান’র শুভেচ্ছা
চট্টগ্রামের মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মীরসরাই উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান। তিনি সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত এ কমিটির সুন্দর আগামী কামনা করে বলেন, জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনার আগামীর সমৃদ্ধ বাংলা বিনির্মানে কারিগরের ভূমিকায় সুসংগঠিত যুবলীগ গঠনই হোক নতুন নেতৃত্বের শপথ। প্রসঙ্গত, ৬ ডিসেম্বর রবিবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন ও সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন। স্বাক্ষরিত অনুমোদিত আংশিক কমিটিতে সভাপতি মাইনুর ইসলাম রানা, সহ-সভাপতিআরো পড়ুন
আজ স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস
মোহাম্মদ হাসান: আজ ৬ ডিসেম্বর, স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস। দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রাণ হারান নূর হোসেন, সেলিম, দেলোয়ার, কঞ্চন,ময়েজ উদ্দিন, রায়ফুন বসুনিয়া, দিপালী সাহা, তাজুল, ডাঃ মিলন, নূরুল হুদা, বাবুল, ফাত্তাহসহ অসংখ্য নেতাকর্মী। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণঅভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের এ দিনটিতে পতন ঘটে ক্ষমতাসীন এরশাদ সরকারের। এদিন তিন জোটের রূপরেখা অনুযায়ী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ। ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হায়েনারা ঝাঁপিয়ে পড়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর। শুরু হয় প্রতিরোধ যুদ্ধ, গঠিত হয় “মুজিবনগর সরকার”।আরো পড়ুন
বঙ্গবন্ধুই প্রথম বাঙালিকে স্বাধীনতার মূলমন্ত্রে উজ্জীবিত করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন: তথ্যমন্ত্রী
মোহাম্মদ হাসানঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কোনভাবেই কোন ইস্যুতে বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না। যারা সমাজকে পিছিয়ে দিতে চায়, যারা মধ্যযুগের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে, তাদের বিরুদ্ধেও আজ কলম নিয়ে সোচ্চার হবার সময় এসেছে। আজ ৫ ডিসেম্বর শনিবার দুপুরে মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের পক্ষ থেকে চট্টগ্রাম প্রেসক্লাবকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতা বিষয়ক বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এসময় তথ্যমন্ত্রী বলেন, মুজিববর্ষ আমরা যেভাবে পালন করতে চেয়েছিলাম করোনার কারণেআরো পড়ুন
মাদক চোরাচালান রোধে বিজিবিকে শক্তিশালী ও আধুনিক করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
মোহাম্মদ হাসানঃ আমরা আধুনিক যুগে প্রবেশ করেছি, ডিজিটাল বাংলাদেশ গড়েছি, আমাদের বর্ডার গার্ডও আধুনিক পযুক্তি জ্ঞান সম্পন্ন হবে। ইতিমধ্যে বিজিবিকে শক্তিশালী ও আধুনিক করতে কাজ করছে সরকার। স্মার্ট বর্ডার ম্যানেজমেন্টের অংশ হিসেবে সীমান্তে নতুন নতুন বিওপি, বিএসপি নির্মাণসহ অত্যাধুনিক সার্ভেইলেন্স ইকুইপমেন্ট স্থাপন, এটিভি ও অত্যাধুনিক এপিসি, ভেহিক্যাল স্ক্যানার ও দ্রুতগামী জলযান সংযোজন করা হয়েছে। দেশের সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সদস্যদের পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। সেই সঙ্গে সীমান্তে নারী পাচার, শিশু পাচার, মাদক চোরাচালান দূর করতে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আজ ৫ ডিসেম্বর শনিবার চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ডআরো পড়ুন
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতা মূলক বক্তব্যের প্রতিবাদে মীরসরাই উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ
মোহাম্মদ হাসানঃ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতা মূলক বক্তব্যের প্রতিবাদে মৌলবাদীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রামের মীরসরাই উপজেলা ছাত্রলীগ। আজ ৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে মীরসরাই উপজেলা সদরে বাংলাদেশ ছাত্রলীগ মীরসরাই উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু বলেন, ছাত্রলীগ যদি মাঠে নামে তাহলে আপনারা কিন্তু পালিয়ে যাওয়ার সুযোগও পাবেন না। জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যদি আবারও ধৃষ্টতা দেখান, তাহলে কিন্তু আমরা দাঁতভাঙা জবাব দেব। সারা দেশ মুহুর্তের মধ্যে অচল করে দেওয়ার ক্ষমতা ছাত্রলীগের আছে। জাতির পিতাকে নিয়ে দেশআরো পড়ুন
শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নির্বাচিত ছবি ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’ নাট্যকারে মাহবুব রহমান রুহেল
মোহাম্মদ হাসানঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ আসরের জন্য শ্রেষ্ঠ চিত্র নাট্যকার নির্বাচিত হয়েছেন স্টার সিনেপ্লেক্সের মাহবুব রহমান রুহেল। তাছাড়া প্রথম ছবি দিয়েই বাজিমাত করলেন “ন ডরাই”-খ্যাত সুনেরাহ বিনতে কামাল। ছবিটিতে অভিনয় করে তিনি পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। ছবিটি এবার শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ পরিচালকসহ বেশ কয়টি বিভাগে পুরস্কার অর্জন করছে। তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানাযায়, ২০১৯ সালের জন্য মোট ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। তারমধ্যে সেরা ছবি হিসেবে যুগ্ম ভাবে পুরস্কার ঘরে তুলেছেন “ন ডরাই” ও “ফাগুন হাওয়ায়” সিনেমা। “ন ডরাই” সিনেমার জন্য সেরা পরিচালকআরো পড়ুন
