প্রাণের ৭১

praner71

 

বেতন বাড়লেও দুর্নীতি কমছে না: টিআইবি

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও দুর্নীতি কমছে না বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ছাড়া রাজনৈতিক সদিচ্ছার অভাবে জনপ্রশাসনে শুদ্ধাচার চর্চা সঠিকভাবে হচ্ছে না বলেও উল্লেখ করেছে সংস্থাটি।   আজ রোববার রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে তাদের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনের তথ্য-উপাত্ত তুলে ধরা হয়।   প্রতিবেদনে সংস্থাটি বলছে, বিভিন্ন প্রণোদনায় শুদ্ধাচার বৃদ্ধির পথে বাস্তব কোনো অগ্রগতি বাস্তবায়ন হচ্ছে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি হলেও দুর্নীতি কমছে না। সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি সুবিধা বাড়ানো হলেও তারা নিজেদের গাড়ি ব্যবহার না করে পরিবহন পুলের গাড়ি ব্যবহার করছে।আরো পড়ুন


ভাসমান নৌকায় মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

গুরুদাসপুরে গুমানী নদীতে ভাসমান নৌকা থেকে রবিবার সকালে নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনন্দ কুমার হালদারের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর এলাকায়। তিনি মোবাইল ফোনের সিম বিক্রেতা ছিলেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানান, আনন্দের বাড়ি সিরাজগঞ্জে হলেও তিনি তার বোনের বাড়ি গুরুদাসপুর উপজেলার শাহপুর কালীনগর গ্রামে থাকতেন। তিনি ভ্রাম্যমাণ দোকান দিয়ে মোবাইল ফোনের সিম বিক্রি করতেন। শনিবার সকালে আনন্দ বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেননি। রবিবার সকালে গুমানী নদীতে একটি ভাসমান নৌকায় তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধারআরো পড়ুন


ফ্রান্সে অগ্নিকান্ডে ৩ জনের মৃত্যু

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে একটি ভবনে শনিবার অগ্নিকান্ডে তিনজনের মৃত্যু এবং আরেকজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিস একথা জানায়। খবর এএফপি’র। ফায়ার সার্ভিসের মুখপাত্র জানান, ভবনটি আগুন ছড়িয়ে পড়ার পর তাদের একজন ছয়তলার জানালা দিয়ে লাফ দেয়। এতে তার মৃত্যু হয়। ফায়ার ক্যাপ্টেন ফ্লোরিয়ান লইন্টিয়ার জানান, স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে ভবনটিতে আগুন লাগে এবং ২শ’ দমকল কর্মী প্রায় চার ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সময় সকাল ৮টা ৪৫মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। উদ্ধারকর্মীরা জানান, এ ঘটনায় ধোয়াজনিত কারণে শ্বাসকষ্ট হওয়ায় মোট ২৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।আরো পড়ুন


ভারতে আর থাকছে না তিন তালাক

অন্য দলগুলোর বিরোধিতার মুখেই ভারতের লোকসভায় আবারও তিন তালাক প্রথা রদের বিল পাশ হয়েছে। শুক্রবার ১৭তম লোকসভা অধিবেশনের শুরুতেই বিলটি পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।   এসময় বিলটিকে লিঙ্গ সমতা ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এটি পাশের ওপর জোর দেন তিনি। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ অন্য দলগুলোর বিরোধিতার পরও ১৮৬ ভোট পেয়ে পাশ হয় তিন তালাক রদের বিলটি। তবে কেবল রাজ্যসভায় পাশ হলেই বিলটি কার্যকর হতে পারবে।   এর আগে, তিন তালাক নিষিদ্ধের আদেশ দেয় ভারতের সুপ্রিমকোর্ট। মোদি সরকারের প্রথম মেয়াদে ১৬তম লোকসভায় বিলটি পাশ হলেও রাজ্যসভায়আরো পড়ুন


সোনাগাজীর আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন দল থেকে বহিষ্কার

ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন। সম্প্রতি সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পায় পিবিআই। আদালতে তোলা হলে আদালত ৭ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত ১০ জুন পিবিআই গ্রেফতারকৃত ২১ আসামির মধ্যে রুহুল আমিনসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। ২০ জুন চার্জশিট গঠনসহ মামলাটি আদালত আমলে আনেন এবং পরবর্তী ২৭ জুন সাক্ষীআরো পড়ুন


দাঁড়িয়ে ✈বিমান ভ্রমণের পরিকল্পনা।

বাস-ট্রেনে দাঁড়িয়ে ভ্রমণ অহরহ। তাই বলে বিমানেও। হ্যাঁ, এবার বিমানেও দাঁড়িয়ে ভ্রমণ করা যাবে। বাসের মতো দাঁড়িয়ে যাওয়া যাবে এক স্থান থেকে অন্য স্থানে। এতে ভাড়াও কম লাগবে। তাই কম খরচে বিমানে চড়ার সুযোগ সৃষ্টি করতে এগিয়ে এসেছে জার্মানি। দেশটির বিমান অন্দরসজ্জা প্রস্তুতকারী কিছু প্রতিষ্ঠান জানিয়েছে, বিমানে দাঁড়িয়েই ভ্রমণ করা যাবে। আর এতে ভাড়াও কম লাগবে। ইনডিয়া টুডের খবর।   জার্মানির হামবুর্গে আয়োজিত একটি এক্সপোতে এমন ঘোষণা করা হয়েছে। সেখানে বিমানের অন্দরসজ্জা প্রস্তুতকারী কিছু কোম্পানি নতুন নতুন উদ্ভাবন নিয়ে হাজির হয়েছিল। ওই এক্সপোতে একটি কোম্পানি দেখিয়েছে বিমানে দাঁড়িয়ে যাওয়ার সিট।আরো পড়ুন


চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ভাই নিহত

চট্টগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাঁশখালীর শীর্ষ সন্ত্রাসী জাফর মেম্বার (৪৮) ও তার ভাই খলিল আহমদ (৪৫)।   বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লশি সুপার মো. মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর সরল এলাকায় জাফর মেম্বারকে গ্রেপ্তারে অভিযান চালালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে জাফর মেম্বার ও তার ভাই খলিলের মরদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে আটটিআরো পড়ুন


ভূমধ্যসাগরে নৌকা ডুবে ২০ অভিবাসী প্রত্যাশীর মৃত্যু

ভূমধ্যসাগরে অবৈধ অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে প্রাণ গেছে অন্তত ২০ জনের। বুধবার (১৯ জুন) স্প্যানিশ উপকূলে ঘটে এ দুর্ঘটনা।   এ ঘটনায় জীবিত উদ্ধার হয়েছে ২৭ জন অভিবাসনপ্রত্যাশী।   ছয়জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়। বাকিদের নিকটস্থ একটি যাত্রীবাহী ফেরিতে তোলা হয়।   জানা গেছে, ৪৯ জন আরোহী নিয়ে মরক্কোর উত্তর-পূর্ব উপকূল থেকে ছেড়ে আসা নৌকাটির খোঁজ মিলছিলো না মঙ্গলবার থেকে।   জাতিসংঘের তথ্য বলছে, চলতি বছর অবৈধ পথে ইউরোপে পৌঁছেছে প্রায় ২৩ হাজার শরণার্থী। ২০১৫ সাল থেকে গড়ে ১০ লাখের বেশি মানুষ ভূমধ্যসাগর হয়ে ইউরোপেআরো পড়ুন


ভেনিজুয়েলা সংকট পর্যবেক্ষণে কারাকাসে পৌঁছেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনার

মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার মিশেল ব্যাচলেট বুধবার ভেনিজুয়েলায় পৌঁছেছেন। দেশটি চলমান আর্থিক ও রাজনৈতিক সংকট পর্যবেক্ষণে তিনি এ সফরে গেলেন। খবর এএফপি’র। ব্যাচলেট শুক্রবার চূড়ান্ত বিবৃতি দেয়ার আগে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং বিরোধী দলীয় নেতাজুয়ান গুয়াইদোর সঙ্গে সাক্ষাত করবেন। জাতিসংঘ জানায়, নিত্য প্রয়োজনীয় খাদ্যের ঘাটতি, সরকারি সেবা ও স্বাস্থ্য সুবিধা ব্যবস্থা একেবারে মুখথুবড়ে পড়া এবং ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে ২০১৫ সাল থেকে ভেনিজুয়েলার প্রায় ৪০ লাখ মানুষ দেশ ছেড়ে চলে গেছে। গত জানুয়ারিতে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা দেয়া গুয়াইদো বলেন, তার সঙ্গে ব্যাচলেটের সাক্ষাতকে তেল সমৃদ্ধ এ দেশের ‘বিপর্যয়েরআরো পড়ুন


রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ৮০ লাখ ইউরো দেবে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ও তাদের আশ্রয় দাতা স্থানীয়দের জীবনে স্থিতিশীলতা আনতে এক কোটি ৮০ লাখ ইউরো (প্রায় ১৭২ কোটি টাকা) সহায়তা দেবে। ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিনিধি তোমো হোজুমি। তোমো হোজুমি জানান, কক্সবাজার জেলার গুরুত্ব¡পূর্ণ সহায়তা হিসেবে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া এই অর্থ রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা স্থানীয়দের জীবনে স্থিতিশীলতা আনতে ব্যয় করা হবে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও ইউনিসেফের তিন বছর মেয়াদি প্রকল্পের আওতায় পুষ্টি, পানি, স্যানিটেশন ওআরো পড়ুন