প্রাণের ৭১

praner71

 

বিশ্ব শরণার্থী দিবস আজ

বিদেশে ২১ হাজার বাংলাদেশি শরণার্থী

বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ২১ হাজার ‘শরণার্থী’র (রিফিউজি) উৎস বাংলাদেশ। এর বাইরে বিভিন্ন দেশে এমন ৫৯ হাজার ব্যক্তির ‘অ্যাসাইলাম’-এর (আশ্রয়ের) আবেদন নিষ্পত্তির অপেক্ষায় আছে যাদের উৎস রাষ্ট্রও বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বিশ্ব শরণার্থী দিবস সামনে রেখে গতকাল বুধবার জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) প্রকাশিত ‘২০১৮ সালে জোরপূর্বক বাস্তুচ্যুতির বৈশ্বিক প্রবণতা’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। শরণার্থী হিসেবে মর্যাদা পাওয়া বা আশ্রয়ের আবেদন করা ওই ব্যক্তিরা বাংলাদেশি কি না সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা  বলেন, তারা বাংলাদেশ থেকে বিদেশে গেছে। ধরে নেওয়া যায়, তারা বাংলাদেশি। ওই প্রতিবেদনে দেখা যায়,আরো পড়ুন


যশোরে ছুরিকাঘাতে মাদরাসা ছাত্র নিহত

যশোরে প্রেমঘটিত বিষয় নিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাজিদ হোসেন সম্রাট (১৬) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে যশোর মাগুরা সড়কের বাহাদুরপুর তিতাস গ্যাস প্লান্টের কাছে এ ঘটনা ঘটে। নিহত সাজিদ হোসেন সম্রাট যশোর সদর উপজেলার বড় বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ তাজউদ্দীনের ছেলে এবং ওই গ্রামের শাহ ওয়ালিউল্লাহ দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র। সম্রাটের মা শাহনাজ বেগম বলেন, ‘বিকেলে বাজার করতে আমার ছেলে সাইকেলে করে শহরে আসছিল। পরে গ্যাস স্টেশনের সামনে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে আমি স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করি।’আরো পড়ুন


শেরপুরে কলেজছাত্রীর লাশ উদ্ধার

জেলার ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রাম থেকে বৃস্পতিবার সকালে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শেফালি আক্তার (১৯) ওই গ্রামের আবুল কালামের মেয়ে এবং শ্রীরবদী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, সকালে বসতঘরে খুঁটির সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় শেফালিকে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা থানায় সংবাদ দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।


কিশোরগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু

নিকলী উপজেলার বরুলিয়া খালে বৃহস্পতিবার সকালে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত মোখলেছ মিয়া (৪২) উপজেলার মহরকোনা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ভূঁইয়া জানান, সকালে মোখলেছ বরুলিয়া খালে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।


কুমিল্লায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

কুমিল্লায় বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল হাশেম (৫২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তের মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ১৮ হাজার ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত আবুল হাশেম জেলার সদর দক্ষিণ উপজেলার বিরাহিমপুর গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে। ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী মথুরাপুর এলাকায় বিজিবির একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মাদক চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এতে এক মাদক ব্যবসায়ীআরো পড়ুন


ওসি মোয়াজ্জেম হোসেনের গ্রেফতারে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ – মোহাম্মদ হাসান

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশের দায়িত্বহীন আচরণের জন্য দোষী সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।   রোববার রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।   পরোয়ানা জারির ২০ দিন পার হওয়ার পর তাকে গ্রেফতার করা হল।   পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি (মিডিয়া) সোহেল রানা ওসি মোয়াজ্জেমের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।   তিনি বলেন, সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমকে শাহবাগ থেকেগ্রেফতার করা হয়েছে। এখন তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী তার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।আরো পড়ুন


১৫৫ বছর পর বাংলাদেশের কারাগারের খাবার তালিকা পরিবর্তন।

সারা দেশের সাধারণ কয়েদিরা এতদিন রুটি ও আখের গুড় দিয়ে সকালের নাস্তা করছেন। তবে ১৫৫ বছর পর এবার এই খাবারে পরিবর্তন আসছে। এখন সকালের নাস্তায় সপ্তাহের দুদিন খিচুড়ি, চারদিন রুটি-সবজি ও বাকি দিনগুলোতে রুটি-হালুয়া পরিবেশনের কথা বলা হয়েছে। গত বছরের মে মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কারা অধিদপ্তরের একটি সুপারিশ পাঠানো হয়েছে। ওই সুপারিশে কয়েদিদের সকালের নাস্তায় পরিবর্তন আনার কথা বলা হয়। কারা অধিদপ্তরের সহকারী পরিদর্শক আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েদিরা বহুদিন ধরে সকালের খাবারে পরিবর্তন আনার দাবি জানিয়ে আসছেন। তাদের কথা ভেবেই এ পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। আমিরুল ইসলামআরো পড়ুন


মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে যাচ্ছে সেই সৌদি কিশোর!

সৌদি আরবে চার বছর ধরে আটক কিশোর মুর্তজা কুরেইরিসকে দেয়া মৃত্যুদণ্ড বাতিল করেছে দেশটির সরকার। তাকে ২০২২ সালেই মুক্তি দেয়া হতে পারে। ব্রিটিশ এক বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে শনিবার এ কথা জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেয়া হয়নি। খবর রয়টার্সের। আরবের দুর্নীতিপ্রবণ ও জনবিরোধী শাসকদের বিরুদ্ধে যখন বসন্তের ঢেউ খেলে গিয়েছিল, সেই সময় সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল শিশু মুর্তজা কুরেইরিস। বন্ধুদের সঙ্গে নিয়ে নিরস্ত্র অবস্থায় মাত্র ১০ বছর বয়সে সাইকেল নিয়ে অহিংস প্রতিবাদে নেমেছিল সে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, দীর্ঘদিনআরো পড়ুন


মানিকগঞ্জে নারীকে ৪ বছর ধরে ধর্ষণ: আদালতে আসামির আত্মসমর্পণ

মানিকগঞ্জে এক নারীকে প্রতারণার মাধ্যমে চার বছর ধরে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি মো. আলী হোসেন উজ্জ্বল (৪০) রবিবার দুপুরে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেছেন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, তারা আদালতের কাছে অভিযুক্ত আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। অভিযুক্ত আসামি মো. আলী হোসেন উজ্জ্বল মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়ন পরিষদের মেম্বার দরবেশ বেপারীর ছেলে। তিনি বিবাহিত। এলাকায় তার স’মিল, রাইস মিল ও ফার্নিচারের দোকান রয়েছে। এদিকে, নির্যাতিত ওই নারীর পরিবার ন্যায় বিচার এবং জান-মালের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের অভিযোগ, উজ্জ্বলআরো পড়ুন


টেকনাফ ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত

টেকনাফ ও কুমিল্লায় পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চার ব্যক্তি নিহতের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজারের টেকনাফ উপজেলায় শনিবার দিবাগত রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহতের কথা জানিয়েছে র‌্যাব। নিহত তিনজনকেই মাদক ব্যবসায়ী দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। র‍্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট মো. মির্জা শাহেদ মাহতাব জানান, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তিরা হলেন- কক্সবাজার পৌরসভার চৌধুরীপাড়ার সুলতানের ছেলে দিল মোহাম্মদ (৪২), একই এলাকার মো. ইউনুছের ছেলে রাশেদুল ইসলাম (২৪) ও চট্টগ্রামের আমিরাবাদের মাস্টারহাট এলাকার আবুল কাশেমের ছেলে শহীদুল ইসলাম (৪০)। র‌্যাবের ওই কর্মকর্তা দাবি করেন, ‘বন্দুকযুদ্ধের’ পরআরো পড়ুন