প্রাণের ৭১

praner71

 

মোয়াজ্জেম গ্রেপ্তার না হওয়াটা উদ্বেগজনক – সুলতানা কামাল

গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরেও বাংলাদেশে ফেনীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে হত্যার ঘটনায় বিতর্কিত ভূমিকার জন্যে সমালোচিত ফেনীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিবিসি বাংলা ২০:০০   এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।   সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকায় সোমবার এক অনুষ্ঠানে বলেন, বিষয়টি নিয়ে সরকার কঠোর অবস্থানে এবং প্রধানমন্ত্রীও খুবই সিরিয়াস।   তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তারে ব্যর্থতা পুলিশ বাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করবে।   তিনিআরো পড়ুন


কিশোর মুর্তজাকে ফাঁসি না দিতে সৌদির প্রতি অ্যামনেস্টির আহ্বান

১০ বছর বয়সে সরকারবিরোধী স্লোগান দেওয়ায় রাষ্ট্রদ্রোহের অপরাধে মৃত্যুদণ্ড হতে যাওয়া মুর্তজা কুরেইরিস। ফাইল ছবি।     ১০ বছর বয়সে সরকারবিরোধী স্লোগান দেওয়ায় রাষ্ট্রদ্রোহের অপরাধে মৃত্যুদণ্ড হতে যাওয়া মুর্তজা কুরেইরিসকে মুক্তি দিতে সৌদি আরবের প্রতি অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তার ফাঁসি কার্যকর হলে সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে কম বয়সী কারও মৃত্যুদণ্ড কার্যকর হবে।   মুর্তজা কুরেইরিস সৌদির দাম্মাম শহরের পূর্বে অবস্থিত একটি কিশোর কারাগারে আটক রয়েছে। আটকের পর চার বছরের মধ্যে তার সঙ্গে কোনো আইনজীবীর দেখা করার সুযোগ দেওয়া হয়নি। অ্যামনেস্টি জানিয়েছে, আটকের পর কুরেইরিসের ওপর চরমআরো পড়ুন


হুয়াওয়ের নিষেধাজ্ঞা বাতিলের অনুরোধ গুগুলের।

এবার হুয়াওয়ের নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে অনুরোধ করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। গত শুক্রবার এআরএস টেকনিকা এমন খবর দিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস। খবরে বলা হচ্ছে, গুগল চাইছে হুয়াওয়ে যেন তাদের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের ওপরেই নির্ভরশীল থাকে। সেটাই মার্কিন প্রতিষ্ঠানের জন্য ভালো হবে। বিশ্বের সবচেয়ে বেশি স্মার্টফোন তৈরি করে চীন। তাই তারা তাদের ব্র্যান্ডগুলোতে আন্তর্জাতিক এবং চীনা অ্যাপ ব্যবহারের সংস্করণ রাখে। যেটাতে এক সংস্করণে শুধু আন্তর্জাতিক অ্যাপ, অন্যটায় বেইজিংকেন্দ্রিক অ্যাপ থাকে। গত ১৫ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার আদেশ দেন। পরে গুগলের সঙ্গে ব্যবসায়িক চুক্তি বাতিলআরো পড়ুন


চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন মোয়াজ্জেম

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এক সপ্তাহ ধরে লুকোচুরির পর এখন পুলিশ বলছে, ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন  চোরের মতো পালিয়ে গেছেন। ফেনী ও রংপুর দুই জায়গার পুলিশই গ্রেপ্তারি পরোয়ানা হাতে পাওয়ার কথা স্বীকার করেছে।   পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য বলেন, গ্রেপ্তারি পরোয়ানা রংপুরে এসেছে। কিন্তু মোয়াজ্জেম হোসেন অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত আছেন। পরোয়ানাটি সোনাগাজী থানার ওসির কাছে পাঠানো হয়েছে। রংপুরে পাঠানোর ক্ষেত্রে বিধি অনুসরণ করা হয়নি। বিধি মোতাবেক কাজ করার জন্য তিনি ফেনীর পুলিশকে জানাবেন।   ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধেআরো পড়ুন


প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আটক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটুক্তির অভিযোগে শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান স্টার (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।   শুক্রবার দুপুরে তাকে আদালতের পাঠানো হয়।   শিবগঞ্জ থানার এসআই মুকুল চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার পিয়ালীমারী এলাকা থেকে আতাউর রহমান ওরফে স্টারকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও মৌখিকভাবে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কুটুক্তি করে আসছিল।     এ ব্যাপারেআরো পড়ুন


১৩ বছর বয়সে আটক, এখন এ কিশোরের মৃত্যুদণ্ড চায় সৌদি!

নিউজ ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলের এক ধুলোমলিন রাস্তায় বাইসাইকেলে জড়ো হয়েছে একদল বালক। সাইকেলের পেডেলে পা রেখে প্রায় ৩০ জন বালকের ওই দলটিকে নেতৃত্ব দিচ্ছিল ১০ বছর বয়সী মুর্তাজা কুরেইরিস। মনে হচ্ছিল কোনো প্রতিযোগিতা করার জন্য জড়ো হয়েছে বালকের দল। কিন্তু না, ওদের উচ্চকিত কণ্ঠে শোনা গেলো মানবাধিকার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান। বাংলা নিউজ   ২০১১ সালে ‘আরব বসন্ত’র উত্তাল সময়ে সৌদি রাজতন্ত্রের নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে এবং গণতন্ত্র দাবিতে সেসময় দেশজুড়ে যে গণবিক্ষোভের স‚চনা হয়েছিল, তার অংশ হিসেবেই মুর্তাজা কুরেইরিস তার বন্ধু-বান্ধবদের নিয়ে সাইকেল রাইডে নেমেছিল। এই অল্পবয়সী বালকদেরআরো পড়ুন


ধুমঘাট স্কুলের ০২ ব্যাচের ইফতার আয়োজিত। (ফটো গ্যালারি সহ)

চট্টগ্রামের মিরসরাই উপজেলা জোরারগঞ্জ থানায় ধুমঘাট উচ্চ বিদ্যালয় এর ২০০২ ইং এস এস সি ব্যাচের ইফতার বারইয়ারহাটে ক্যাফে আল নুর রেস্টুরেন্ট  আয়োজন করা হয় (৪ মার্চ ২০১৯ ইং ২৯শে রমজান মঙ্গলবার)  এতে দেশে অবস্থান করা ঈদের ছুটিতে থাকা বেশিরভাগ ব্যাচমেট উপস্থিত ছিল।   ধুমঘাট উচ্চ বিদ্যালয় ২০০২ ইং ব্যাচের দেশ বিদেশে অবস্থায় করা  ছাত্ররা  সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মধ্যে সর্বদা সুসম্পর্ক বজায় রেখে। চলেছে। এই সুসম্পর্ক ফল সরূপ বিভিন্ন সময় তারা বনভোজন, ভ্রমন, আলোচনা সভার আয়োজন করে আসছে। ভবিষ্যতে এই ব্যাচের উদ্যোগে একটি সামাজিক সেচ্ছাসেবী সংস্থা করার পরিকল্পনা রয়েছে।


বেলা বিস্কুট : চট্টগ্রামে জন্ম নেয়া উপমহাদেশের প্রথম বিস্কুট !

ঐতিহ্য ধরে রাখায় চট্টগ্রামের জুড়ি নেই। নানান রকমের ঐতিহ্যবাহী খাবারের জন্য চট্টগ্রাম বিখ্যাত। যেমন – মধুভাত, মেজবান। তেমনই আরেকটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে চট্টগ্রামের বেলা বিস্কুট ! বেলা বিস্কুটের বিশেষত্ব হচ্ছে, এটি মাটির তন্দুরে বানানো হয়। শুধুমাত্র মাটির তন্দুরে বানালেই বিস্কুটের আসল স্বাদ ও গুণগত মান ঠিক থাকে।   বেলা বিস্কুটের ইতিহাস নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন…       চট্টগ্রামের বেলা বিস্কুট বলা হয়ে থাকে, যার হাত ধরে এই বিস্কুটটির উৎপত্তি হয়েছিলো, তাঁর নাম আব্দুল গণি সওদাগর। প্রচলিত প্রথায় সওদাগররা বড় বড় পানসি নৌকা নিয়ে দূরদূরান্তে বাণিজ্য করতেন। গণি সওদাগরওআরো পড়ুন


কলকাতা নিউজ ২৪/৭ এর খবর

পাকিস্তানের একজন মানুষও প্রকৃত মুসলমান নয়-সৌদি প্রতিরক্ষামন্ত্রী

১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকেই ইসলামিক রাষ্ট্র হিসাবে পরিচিতি পেয়েছে পাকিস্তান। অথচ ওই দেশে নাকি একজনও মুসলমান নেই বলে দাবি করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী মহম্মদ বিন সালমান। এশিয়ার অন্যতম ধনী এই দেশের প্রতিরক্ষামন্ত্রীর এমন কথায় আন্তর্জাতিক মহলে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চর্চা।   রবিবার এক অনুষ্ঠানে হাজির হয়ে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী সলমন বলেন, “সৌদি আরবই এশিয়ার মধ্যে একমাত্র মুসলমান রাষ্ট্র।   পাকিস্তানে নিজেদের মুসলমান দেশ বলে দাবি করে। একজন সত্যিকারের মুসলমান বলতে যা বোঝায় ওই দেশে তেমন একজনও নেই। ” তবে এখানেই থেমে থাকেননি সৌদির এই মন্ত্রী৷ তিনি আরও দাবিআরো পড়ুন


বিশ্বে ৫জি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হল।

প্রতিনিয়ত প্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব ঘটছে। বিশেষত ইন্টারনেট ব্যবস্থাকে আরও উন্নত করা যায় তা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন প্রযুক্তিবিদরা। আর তাতেই নিত্যনতুন আবিষ্কার ঘটছে। তেমনই গত বছরখানেক আগেও ৪জি নিয়ে মাতামাতি ছল গোটা বিশ্বে। কিন্তু আজ তা অতীত। ৪জি পিছনে ফেলে আরও উন্নত ইন্টারনেট ব্যবস্থা চলে আসল। দীর্ঘ গবেষনা শেষে ব্রিটেনে আনুষ্ঠানিকভাবে চালু হল ৫জি পরিষেবা। বাণিজ্যিকভাবে এই পরিষেবা চালু করল সে দেশের বিখ্যাত টেলিকম সংস্থা ইই।   ৫জি’র উদ্বোধনী অনুষ্ঠানে টেমস নদীতে একটি নৌকা থেকে লাইভ স্ট্রিমিং করা হয় র‍্যাপার স্ট্রোমজি’র গান। ৪জি নেটওয়ার্কের চেয়ে অনেক দ্রুতগতি পাওয়া যাবে ৫জি-তে।আরো পড়ুন