প্রাণের ৭১

praner71

 

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ কথিত ইয়াবা কারবারি মুফিজুর নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক কারবারি নিহত হয়েছেন। এসময় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন।     ঘটনাস্থল হতে অস্ত্র, ইয়াবা ও বুলেট উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৩ জুন) প্রথম প্রহরে উপজেলার হোয়াইক্যং কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।   জানা যায়, পুলিশের হাতে আটক উপজেলার হোয়াইক্যং কাটাখালীর সাবেক মেম্বার গোলাম আকবরের পুত্র ও তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মুফিজুর রহমান প্রকাশ মফিজ (৪১) কে নিয়ে তার আস্তানায় মাদক উদ্ধার অভিযানে যায়। সেখানে গেলে মুফিজের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও  আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। পরে হামলাকারীরা পিছু হঠলে ঘটনাস্থলেআরো পড়ুন


আমিরাতে ভিন্ন ধর্মাবলম্বীকে নাস্তিক বললেই সাজা

কোন সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণ কিংবা ঘৃণা ছড়ানোকে অপরাধ হিসেবে চিহ্নিত করে নুতন আইন পাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। ফলে এখন থেকে কেউ যদি এ ধরনের কাজ করেন, তাহলে তাকে ৫০ হাজার থেকে ২ মিলিয়ন দিরহাম জরিমানা কিংবা ছয়মাস থেকে দশ বছরের কারাদন্ড দেয়া হতে পারে।       আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন যায়েদ আল নাহিয়ান এ সম্পর্কিত একটি ডিক্রী জারি করেছেন।   আইনটি বর্ণবাদ, ধর্মীয় ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো এবং জাতিগত বিদ্বেষকে রুখতে ব্যবহার করা হবে। কেই যদি কাউকে নাস্তিক বলে সম্মোধন করে, এ আইনে তারও শাস্তি হবে।আরো পড়ুন


মোদির মন্ত্রী প্রতাপ চন্দ্র সারেঙ্গি ভয়ঙ্কর তথ্যটি জানুন

বৃহস্পতিবার যখন ভারতের নতুন মন্ত্রিসভা শপথ নিচ্ছিল, তখন সবচেয়ে বেশি করতালি পড়েছিল প্রায় অপরিচিত, দেখতে শীর্ণকায় একজন মন্ত্রীর বেলায়।   তার নাম প্রতাপ চন্দ্র সারাঙ্গি।     নিজের রাজ্য উড়িষ্যার বাইরে তাকে খুব কম মানুষই চেনেন। কিন্তু গত সপ্তাহে তিনি সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেন। একটি ছবিতে দেখা যাচ্ছে মন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়ার জন্য একেবারে সাধারণ পোশাকে তিনি তাঁর বেড়ার কুঁড়েঘর থেকে বেরিয়ে আসছেন। কপর্দকহীন অবস্থা থেকে বিপুল বিত্তশালী হওয়ার কাহিনী ভারতে সবসময় সাড়া জাগায়। কাজেই মিস্টার সারাঙ্গির কাহিনীও সেরকম তোলপাড় সৃষ্টি করলো।   কিন্তু সদ্য জনপ্রিয়তা পাওয়া এইআরো পড়ুন


বইয়ের বিতর্কিত অংশের জন্য জাতির কাছে ক্ষমা চাই: এ কে খন্দকার

নিজের লেখা বই ‘১৯৭১: ভেতরে-বাইরে’র বিতর্কিত অংশের জন্য সংবাদ সম্মেলন করে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক ও সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার (বীরউত্তম)। পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ উঠায় বইয়ের সেই বিতর্কিত অংশটুকু প্রত্যাহার করে নিয়েছেন এই লেখক। শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন ডাকেন এ কে খন্দকার। সেখানে তার লেখা ‘১৯৭১: ভেতরে বাইরে’ বই নিয়ে কথা বলেন। বইয়ের বিতর্কিত অংশটুকু প্রত্যাহারের ঘোষণা দেন। সেই সঙ্গে বইয়ে উল্লেখিত অসত্য তথ্যের জন্য জাতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহি আত্মার কাছেও ক্ষমা চানআরো পড়ুন


যুদ্ধাপরাধ মামলায় এ পর্যন্ত ৭০ মামলায় তদন্ত প্রতিবেদন, ৩৭ মামলায় রায়

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের অভিযোগে এ পর্যন্ত ৭০ মামলায় পূর্নাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তদন্ত সংস্থা। এর মধ্যে ৩৭ মামলায় বিচার শেষে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক মো. আবদুল হান্নান খান এ কথা জানান। রাজধানীর ধানমন্ডিতে বৃহস্পতিবার তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে যুদ্ধাপরাধের অভিযোগে মামলায় ৭০ তম পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। ৭০ তম মামলায় আসামী হলেন-ফেনীর -ফেনী সদরের মজলিশপুরের তোফাজ্জল হোসেন ওরফে তজু (৬৭), বরইয়া এলাকার মো.আবু ইউসুফ (৭১) ও উত্তর গোবিন্দপুর এলাকার নুর মোহাম্মদ ওরফে নুর আহমদ (৭৩)। এছাড়াওআরো পড়ুন


ভার্জিনিয়ায় সরকারি ভবনে বন্দুকধারীর হামলায় ১২ জন নিহত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে শুক্রবার একটি সরকারি ভবন প্রাঙ্গণে পৌরসভার এক কর্মী নির্বিচারে গুলি চালিয়েছে। এতে ১২ জন নিহত ও অন্তত আরো চার জন আহত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গুলি বিনিময়ে হামলাকারীও নিহত হয়। ভার্জিনিয়া বিচ পুলিশ প্রধান জেমস সার্ভেরা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ঘটনাস্থলকে যুদ্ধক্ষেত্র বলা যেতে পারে।’ তিনি আরো বলেন, স্থানীয় সময় বিকেল চারটার পর এই ঘটনা ঘটে। বন্দুকধারী ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল কমপ্লেক্সের একটি ভবনে ঢুকেই নির্বিচারে গুলি চালাতে থাকে। খবর বার্তা সংস্থা এএফপি’র। একজন তার গাড়ির বাইরে নিহত হন। অন্যান্যদের লাশ ভবনের তিনটি পৃথক তলায়আরো পড়ুন


যে খাবারগুলো বাড়াবে শিশুর মস্তিষ্কের ক্ষমতা

নিয়মিত বিভিন্ন পুষ্টিগুণসম্পন্ন খাবার শিশু দৈহিক ও মানসিক বিকাশে সাহায্য করে। তবে এটাও ঠিক, একেক খাবারে থাকা পুষ্টি বেশি কাজে লাগে শরীরের একেক অংশে। বড়দের পাশাপাশি বিশেষ করে শিশুদের বেড়ে ওঠায় এসব খাবার অনেক বেশি ভূমিকা রাখে।       মস্তিষ্ক মানবদেহের অন্যান্য অংশের বিকাশ ও সঠিক পরিচালনা অনেকাংশেই নিয়ন্ত্রণ করে। তাই শিশুকালেই এই অতি গুরুত্বপূর্ণ অঙ্গটির উপযুক্ত বিকাশ নিশ্চিত করা প্রয়োজন।       চলুন জেনে নেই মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সন্তানকে কোন খাবারগুলো খেতে দেয়া বেশি দরকার-       ব্রেকফাস্ট সিরিয়াল বা কর্নফ্লেকস:   শিশুদের দিন শুরু করারআরো পড়ুন


প্রানের’৭১ এর সাধারন সম্পাদক সুব্রত অভি সড়ক দূর্ঘটনায় আহত।

আজ শুক্রবার (৩১শে মে)  বঙ্গবন্ধুর আর্দশের সংগঠন প্রানের’৭১ এর সাধারণ সম্পাদক  জনাব সুব্রত অভি রাজধানীর চানখারপুলে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে। গত ৩০ শে মে   প্রানের’৭১ এর ৬ষ্ঠ জম্ম বার্ষিকী উপলক্ষে আজ ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর এর সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ ও বার্ষিক  ইফতারের আয়োজন করা হয়।৷   প্রাণের’৭১ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিকেল ৪টায় বাসা থেকে বের হতেই জানা যায় সুব্রত অভি এক্সিডেন্ট করে ঢাকা মেডিকেলে, দ্রুত সেখানে সংগঠনটির সহ সভাপ্রতি  নাসরিন হক উপস্থিত হয়। সেখানে  জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়। বুকে  এক্সরে , সিটি স্ক্যান করা হয়আরো পড়ুন


নুসরাত হত্যায় জড়িত কেউ ছাড় পাবে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ফেনীর নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কাজ করছে সরকার।   তিনি বলেন, এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কোনো অপরাধী যাতে ছাড়া না পায় সে ব্যাপারে প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে।   বৃহস্পতিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইনমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অস্ট্রিয়া আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।   অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় সব ধরনের সহযোগিতা করছে।   তিনি প্রবাসীদের নিজ দেশের মর্যাদা সমুন্নত রেখে কাজ করার আহ্বান জানান। বিদেশে নিজেদেরআরো পড়ুন


ইয়াবার প্রধান গডফাদার সাইফুল ইসলাম ওরফে হাজী সাইফুল করিম বন্দুকযুদ্ধে নিহত

ডেস্ক রিপোর্ট  : আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক বিক্রেতা ও ইয়াবার গডফাদার হিসেবে পরিচিত হাজী সাইফুল করিম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’র নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (৩০ মে) দিনগত রাত আড়াইটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।   বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফখরুজ্জামান একটি অনলাইন গণমাধ্যমকে  বলেন, টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। সেখানে সাইফুল করিম মারা গেছে।       তিনি বলেন, অভিযান পরিচালনাকারী টিম এখনও থানায় আসেনি। থানায় এলে বিস্তারিত জানা যাবে।   সাইফুল করিমআরো পড়ুন