praner71
মেয়ের ধর্ষককে কুপিয়ে হত্যা করলো বাবা
ভারতের তামিলনাড়ুর থেনি জেলার চিন্নামান্নুরের ভেপ্পামপাত্তি রোডে ভরদুপুরে এক বাবা কুপিয়ে হত্যা করলেন মেয়ের ধর্ষণকারীকে। নিহতের নাম রথিনাভেল পান্ডিয়ান। বয়স ৪০ বছর। চিন্নামান্নুরের কাছে সিলায়ামপাত্তির বাসিন্দা ছিল সে। পুলিশ জানিয়েছে, ওই অঞ্চলের নারকেল বাগানে গাছে ওঠার কাজ করতো রথিনাভেল। গত বুধবার অভিযুক্ত কোচাদাইয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি তদন্তে জানা গেছে, নির্যাতিতা কিশোরীর পাড়াতেই থাকত রথিনাভেল পান্ডিয়ান। বিবাহিত ওই ব্যক্তির দুই সন্তানও আছে। পরিচিত হওয়ার সুযোগ নিয়েই কিশোরীকে ধর্ষণ করে সে। এই ঘটনায় মানসিক অবসাদে আত্মহত্যার পথই বেছে নেয় ওই কিশোরী। তারপর থেকেই পান্ডিয়ান এবং কোচাদাইয়ানেরআরো পড়ুন
লক্ষ্মীছড়িতে সাঁওতালদের শ্মশানসহ ২০ একর সম্পত্তি দখলের অভিযোগ
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দূর্গম এলাকা ২২০নং ময়ুরখীল মৌজায় সাঁওতালদের শ্মশানসহ ২০একর ভূমি দখলের অভিযোগ উঠেছে। লক্ষ্মীছড়ি সদর ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার মো. রেজাউল করিমসহ ভূমিখেকো একটি চক্রের বিরুদ্ধে এসব ভূমি দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় নিরীহ গ্রামবাসীর অভিযোগ, বর্তমানে ভূমিখেকো চক্রটির অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে উপজেলার ময়ুরখীল মৌজার মহিষকাটা, সাঁওতালপাড়া, মোল্লাপাড়া এবং ছমুরপাড়ার প্রায় শতাধিক পরিবার। প্রশাসনের বিভিন্ন মহলে বারবার অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না তারা। প্রশ্ন উঠেছে ভূমিখেকো রেজাউল করিম (মেম্বার), তার সহযোগী জাকির হোসেনের খুঁটির জোর কোথায়? গ্রামের সহজ-সরল মানুষগুলো কেউ চক্রটিরআরো পড়ুন
নুসরাত হত্যার চার্জশিটে ১৬ জনের মৃত্যুদণ্ড চেয়েছে পিবিআই
মাদরাসা শিক্ষার্থী নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও ফেনী আওয়ামী লীগের দুই নেতাসহ মোট ১৬ জনের বিরুদ্ধে আগামীকালই আদালতে চার্জশিট জমা দেয়া হবে। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে পিবিআই সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। চার্জশিটে ১৬ জনের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে পিবিআই। চার্জশিটে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- এস এম সিরাজউদ্দোলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম(২০), মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের(২১), জাবেদআরো পড়ুন
নুসরাত হত্যার চার্জশিটে ১৬ জনের মৃত্যুদণ্ড চেয়েছে পিবিআই
মাদরাসা শিক্ষার্থী নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও ফেনী আওয়ামী লীগের দুই নেতাসহ মোট ১৬ জনের বিরুদ্ধে আগামীকালই আদালতে চার্জশিট জমা দেয়া হবে। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে পিবিআই সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। চার্জশিটে ১৬ জনের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে পিবিআই। চার্জশিটে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- এস এম সিরাজউদ্দোলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম(২০), মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের(২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াতআরো পড়ুন
নুসরাত হত্যা: ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে তা ছড়িয়ে দেয়ার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ফেনীর সোনাগাজী থানার ওসি (প্রত্যাহার) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করা হয়েছে। সোমবার ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। এর আগে রোববার তার বিরুদ্ধে সব অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত শেষে প্রতিবেদন আদালতে দাখিল করেছেন পিবিআই সদর দফতরের সিনিয়র এএসপি রিমা সুলতানা। তিনি জানান, তদন্ত শেষে রোববার সাইবার আদালতে প্রতিবেদন দাখিলআরো পড়ুন
বগুড়ায় ডাকসু সভাপতি নুরের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
ডাকসুর সভাপতি নুরুল হক নুর বগুড়ায় হামলার শিকার হয়েছেন। স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে, বিষয়টি অস্বীকার করেছে জেলা ছাত্রলীগ। রোববার (২৬ মে) ইফতারের দাওয়াতে গেলে বগুড়া উডবার্ন লাইব্রেরি চত্বরে তার ওপর এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলায় ডাকসুর সভাপতি নুর সহ আরও দুই জন আহত হয়েছেন। হামলার পর আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর নুর সহ আহতরা হাসপাতাল থেকে অন্যত্র চলে যান বলে জানা গেছে।
ধর্ম নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেফতার
পবিত্র রমজান ও ধর্মীয় অনূভূতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অপরাধে চাঁদপুরের হাইমচর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার চরকৃষ্ণপুর গ্রাম থেকে অন্তর ছৈয়াল প্রকাশ রাজ দীপ সরকার (১৮) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর জানান, অন্তর ছৈয়াল নামের এই যুবক গত কয়েকদিন ধরে তার ফেসবুক আইডি থেকে পবিত্র রমজান ও ধর্মীয় অনূভূতি নিয়ে আপত্তিকর পোস্ট প্রদান করে। স্পশকাতর এই বিষয়টি পুলিশের নজরে এলে অভিযুক্ত যুবককে প্রথমে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডিজিটাল নিরাপত্তাআরো পড়ুন
ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত : পিবিআই
নুসরাত জাহান রাফি হত্যায় সোনাগাজী মডেল থানার ওসি (প্রত্যাহার) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে করা সব অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত শেষে প্রতিবেদন আদালতে দাখিল করেছেন পিবিআই সদর দফতরের সিনিয়র এএসপি রিমা সুলতানা। তিনি বলেন, তদন্ত শেষে রোববার (২৬ মে) সাইবার আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। তিনি বলেন, গত ১৫ এপ্রিল ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রত্যাহার) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ডিজিটাল নিরাপত্তাআরো পড়ুন
৪ মাসে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১১৮, ধর্ষণের ঘটনা ৩৫৪টি
চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১১৮ জন নাগরিক নিহত হয়েছেন। একই সময়ে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৫৪টি আর শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ২৩৪টি। ১৪৪ শিশু খুন হয়েছে। গুম হয়েছে অন্তত ছয়জন জানিয়ে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন নাগরিক নিরাপত্তা জোট। তাই নাগরিক নিরাপত্তায় বৃহৎ ঐক্য গঠনের আহ্বান জানান জোটের নেতারা। শনিবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবে আইনের শাসন, জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত নাগরিক নিরাপত্তা জোটের সংবাদ সম্মেলনে বক্তারা এ আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেকগুলোআরো পড়ুন
ফ্রান্সে পার্সেল বোমায় শিশুসহ আহত ১৩
ফ্রান্সের লিওন শহরে পার্সেল বোমা বিস্ফোরণের ঘটনায় এক শিশুসহ ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার লিওনের ভিক্টর হুগো সড়কের একটি বেকারি দোকানের বাইরে বোমা হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির। ইতিমধ্যে ফরাসি পুলিশ সিসিটিভি থেকে পাওয়া সন্দেহভাজন হামলাকারীর অস্পষ্ট একটি ছবি প্রকাশ করেছে। দেশটির নিরাপত্তা বাহিনী জানায়, প্যাকেট বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। আহত ১৩ জনের মাঝে আট বছর বয়সী একটি বাচ্চা মেয়েও রয়েছে। এদিকে হামলার ঘটনার তদন্ত শুরু করেছেন নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনার পর বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
