shimul
শবেবরাত একটি মহিমান্বিত, তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ রাত
শাবান মাসের পঞ্চদশ রজনী তথা শবেবরাত মুসলিম উম্মাহর কাছে একটি মহিমান্বিত, তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ রাত। রাসূল (দ.) হাদিসে এ মহিমান্বিত রাতকে ‘লাইলাতুন নিসফে মিন শাবান’ তথা পনেরো শাবানের রাত বলেছেন। ফার্সি শব্দ ‘শব’ অর্থ রাত/রজনী। আর বারাআত অর্থ মুক্তি, নিষ্কৃতি, অব্যাহতি, পবিত্রতা ইত্যাদি। সুতরাং শবে বরাতের শাব্দিক অর্থ দাঁড়ায়- মুক্তি, নিষ্কৃতি ও অব্যাহতির রজনী। এ রাতে যেহেতু আল্লাহ তা‘আলা পাপী লোকদের ক্ষমা করেন, নিষ্কৃতি দেন ও জাহান্নাম থেকে মুক্তি দেন, সেহেতু এ রাতকে লাইলাতুল বারাআত বা শবে বরাত বলা হয়। কুরআনের আলোকে শবে বরাত: পবিত্র কুরআনের সুরা দুখানের প্রথম পাঁচআরো পড়ুন
আজ থেকেই ইলিশ মাছ ধরতে পারবেন জেলেরা
চাঁদপুরে পদ্মা ও মেঘনা ৬০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সোমবার রাত ১২টায়। আজ থেকেই এখানে মাছ ধরতে পারবেন জেলেরা। স্থানীয় জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার সব ধরনের প্রস্তুতি শেষ করে ফেলেছেন তারা। গত দুইমাস নৌকা ও জাল তৈরিতে ব্যস্ত সময় কাটিয়েছেন তারা। দুই মাস সরকারের পক্ষ থেকে দেয়া জাটকা সংরক্ষণ কর্মসূচি অভয়াশ্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করেছেন তারা। জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, জাটকা রক্ষা করে ইলিশের উৎপাদন বাড়াতে গত মার্চ ও এপ্রিল মাসে পদ্মা ও মেঘনার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরআরো পড়ুন
আজ মহান মে দিবস
মহান মে দিবস আজ মঙ্গলবার। মাঠে-ঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়েছিল শ্রমিকরা। এদিন শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিল। সে ডাকে শিকাগো শহরের তিন লক্ষাধিক শ্রমিক কাজ বন্ধ রাখে। শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে। এক লাখ ৮৫ হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে আরো অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝাণ্ডা হাতে সমবেত হয় সেখানে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদেরআরো পড়ুন
অভিবাসন বিতর্কে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
অভিবাসন বিতর্কে বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড পদত্যাগ করেছেন। যুক্তরাজ্যের স্থানীয় সময় রোরবার রাতে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। প্রধানমন্ত্রী থেরেসা মে তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। পদত্যাগ এড়াতে অ্যাম্বার রুড বার বার ক্ষমা প্রার্থনা, ভুল স্বীকার ও সংশোধনের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। তারপরও অভিবাসীদের প্রতি নির্মম আচরণের দায় এড়াতে পারেননি তিনি। পদত্যাগের পূর্বে তিনি বলেছেন সাংসদরা অবৈধ অভিবাসীদের অপসারণে ‘অজানা ভুল’ করেছেন। বৃটেনের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ডায়ান অ্যাবট বলছেন, ‘অ্যাম্বার রুড কোন কিছুই ঠিক ভাবে করতে পারেননি।‘ তিনি বৃটেনে অবিভাসী সংকটের সূতিকাগার হিসেবে থেরেসা মে কে অবিহিত করে বলেন, ’ থেরেসা মেকেআরো পড়ুন
পাকিস্তানের বাস ড্রাইভারের ছেলে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী
অ্যাম্বার রাড পদত্যাগ করার পর ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হলে পাকিস্তানের বংশোদ্ভূত সাজিদ জাভিদ। শুধু প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূতই নয়, এই প্রথম কোনো মুসলিম ব্রিটেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাভিদ। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সাজিদ জাভিদের বাবা ১৯৬০ এর দশকে পাকিস্তান থেকে এদেশে এসে প্রথমে কাপড়ের কারখানায় শ্রমিক হন। পরে বাস চালাতেন। ব্রিটেনে অবৈধ অভিবাসী বিতাড়ন সম্পর্কিত সরকারি নীতি নিয়ে কেলেঙ্কারির মুখে গতকাল রোববার ২৯ এপ্রিল রাতে পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড। পরদিন সোমবার ৩০ এপ্রিল তার জায়গায় সাজিদ জাভিদের নিয়োগ বিস্ময় তৈরি করেছে। প্রথম প্রজন্মের অভিবাসীরআরো পড়ুন
ইউনূস-রিজভী বৈঠক
শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস নতুন দল গঠনে আগ্রহী নন। বরং তিনি আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে কাজ করতে চান। শেখ হাসিনার সঙ্গে তাঁর ভুল বোঝাবুঝির অবসান চান। এজন্য তিনি আওয়ামী লীগের একজন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন। সম্প্রতি ফ্রান্স এবং যুক্তরাজ্য সফরকালে, নোবেল জয়ী এই অর্থনীতিবিদ তাঁর ঘনিষ্ঠ শিক্ষাবিদ ও বন্ধুদের সঙ্গে আলাপকালে এরকম মনোভাব ব্যক্ত করেছেন। ড. মুহাম্মদ ইউনূস গত ২০ এপ্রিল প্যারিসে এক অনুষ্ঠানে যোগ দেন। আগামী ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে এক যৌথ প্রস্তুতি সভায় যোগ দেন তিনি। এই প্রস্তুতি সভা শেষে তিনি তাঁর ঘনিষ্ঠআরো পড়ুন
ভারতে নির্যাতনের প্রতিবাদে হিন্দুত্ব ছেড়ে বৌদ্ধ হলেন কয়েকশ দলিত
কয়েকজন বৌদ্ধ ধর্মগুরু দীক্ষা পরিচালনা করেন ভারতের বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে গুজরাতের গীর সোমনাথ জেলার দুটি গ্রামের তিনশরও বেশি ক্ষুব্ধ দলিত রোববার হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছেন। ২০১৬ সালে গুজরাতের উনার মোটা সমাধিয়ালা গ্রামে তথাকথিত ‘গো-রক্ষক’ উচ্চ বর্ণের হিন্দুরা যে কজন দলিত যুবককে মরা গরুর চামড়া ছাড়ানোর জন্য জনসমক্ষে বেঁধে বেত দিয়ে পিটিয়েছিল, তারা ও তাদের পরিবারের সদস্যরা রোববারের ধর্ম ত্যাগীদের তালিকায় রয়েছেন। নির্যাতিত ঐ যুবকদের পিতা বালু সারভাইয়াকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া পত্রিকা লিখছে-” আমাদের ছেলেদের নির্মমভাবে বেত মারার ঘটনার দুই বছর হলো। অথচ এখনআরো পড়ুন
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে আজ মধ্যরাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া যান। সম্মেলনে তাঁকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’ তে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী থাই এয়ারওয়েজের একটি বিমান রবিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে ফেরার পথে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি করেন। এর আগে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে থাই এয়ারওয়েজের বিমানটি রবিবার স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) সিডনীর কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিকআরো পড়ুন
মেসির “দুলাভাই” হবেন রোনালদো!
বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তারকা তারা দুজন। তাদের মধ্যে কে এগিয়ে আছেন, তা নিয়ে গত এক দশক ধরে বিতর্ক চলছে। এই বিতর্কের অবসান অদূর ভবিষ্যতে হবে এমন কোনো সম্ভাবনা নেই। তাদের নিজেদের মাঝেও সম্পর্ক ততটা উষ্ণ নয়। কিন্তু দ্রুতই যে আর্জেন্টিনার জামাই আর লিওনেল মেসির দুলাভাই হতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো! সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে রোনালদোর বর্তমান বান্ধবী জর্জিনা রদ্রিগেজ অন্তত তেমন ইঙ্গিতই দিয়েছেন। পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবনে অসংখ্য নারী এসেছেন। সর্বশেষ জন হলেন জর্জিনা। ইতিমধ্যে তিনি রোনালদোর সন্তানের মা হয়েছেন। এবার চলছে বিয়ের প্রস্তুতি। অনেক নারীরআরো পড়ুন
অনলাইন এক্টিভিস্ট আতিউর রহমান খানের স্মৃতিতে
‘দুই কোরিয়া একত্রিকরণ প্রসঙ্গ’
আতিউর রহমান খানঃ শুকুর আল্লাহ। আলহামদুলিল্লাহ।।বিরানব্বই-এর শেষের দিকে এক কোরিয়ান নাগরিককে জিগ্যেস করেছিলাম, ‘তোমরা দুই কোরিয়া একত্র হচ্ছ কবে’? তার বছর দুই আগে পূর্ব-পশ্চিম দুই জার্মান এক হয়েছে। দুই কোরিয়াও একত্র হওয়ার গুঞ্জন চলছিলো। ভেবেছিলাম, এটা একটা ভালো লক্ষণ। জার্মানীরা যখন ভেদাভেদ ভুলে মিলে গেছে। কোরিয়ানরাও মিলে যাবে। দক্ষিণে ‘আবাদ’ করে যুক্তরাষ্ট্র। ছুতা-নাতায় সুযোগ পেলেই উত্তরকে ধমকি ধামকি দেয় (যা এখনও অব্যাহত আছে)। সেকারণেই হয়তো এদের বোধোদয় হয়েছে। ‘চল আমরা ভাইয়ে ভাইয়ে মিলে যাই। কাউকে উড়ে এসে জুড়ে বসতে দেবো না আমাদের ঘারে’। কিন্তু না, ওটা ছিলো গুজবমাত্র। আরো পড়ুন
