shimul
শেষ নিঃশ্বাস নেওয়ার সময় প্রথম দেখলেন নববধূকে
মাত্র চার ঘণ্টা আগে বিয়ে করেছেন। বিয়েতে ‘অনেক আত্মীয়স্বজনের’ ভিড়ে নববধূকে দেখার সুযোগ পাননি। কিন্তু যখন প্রথমবারের মতো নিজের স্ত্রীকে দেখলেন তখন তিনি শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। গেলো শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের মিরুতের নাহাল গ্রামের মেয়ে ফারহানাকে বিয়ে করেন মোহাম্মদ। বিয়ে বাড়ির আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীরা সাহারানপুরে যাচ্ছিল। তারা দাউরালার কাছে একটি টোল বুথ পার করার সময় রাত সাড়ে ১০টার দিকে চারজন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। ছিনতাইকারীরা ফারহানাকে গুলি করে তাদের সঙ্গে থাকা গয়না ও অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়। পরে ফারহানাকে দ্রুত বেঘরাজপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়াআরো পড়ুন
খালেদার কারনে ২৯ এপ্রিলে সাইক্লোনে ক্ষয়ক্ষতি বাড়ে।
আজ ভয়াল ২৯শে এপ্রিল। ১৯৯১ সালের ২৯শে এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চূড়ান্ত গোয়ার্তুমি এবং উদাসীনতার কারণে লক্ষ লক্ষ মানুষ সাইক্লোন ও জলোচ্ছ্বাসে মৃত্যুর মুখোমুখি হন এবং অকাতরে মৃত্যুবরণ করেন। কারো কারো মতে নিহতের সংখ্যা পাঁচ লাখ, কারো মতে দশ লাখ, কারো মতে আরো বেশী। যদিও, সরকারী ফাইলের হিসাবমতে নিহতের সংখ্যা এক লাখ ৩৮ হাজার। . ঐ বিপর্যয় ঠেকাতে উপকূলের গ্রামগুলোতে সতর্কতা জারির কোনো চেষ্টা তখন করা হয়নি। টিভি বা রেডিওতেও তেমনকরে প্রচার করা হয়নি কোনো সতর্কবার্তা। সুযোগ থাকলেও বাংলাদেশ বিমানবাহিনীর বেশকিছু বিমান চট্টগ্রামের থেকে দূরে সরিয়ে দেয়া হয়নি, সেখানেইআরো পড়ুন
আজ ভয়াল ২৯ শে এপ্রিল
মোঃশামসুল আরিফঃ ১৯৯১ সালের ২৯শে এপ্রিরের ঘূর্নিঝড় নিহতের সংখ্যা বিচারে স্মরনকালের ভয়াবহতম ঘূর্ণিঝড়গুলির মধ্যে একটি। এটি ১৯৯১ সালের ২৯শে এপ্রিল বাংলাদেশে দক্ষিণপূর্ব চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রায় ২৫০কিমি/ঘন্টা বেগে আঘাত করে। এই ঘূর্ণিঝড়ের ফলে ৬মিটার (২০ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকা প্লাবিত করে এবং এর ফলে প্রায় ১,৩৮,০০০ মানুষ নিহত হয় এবং প্রায় ১ কোটি মানুষ তাদের সর্বস্ব হারায়। মৌসুমি বায়ুর প্রভাবে ২২শে এপ্রিল, ১৯৯১ বঙ্গোপসাগরে একটি গভীর নিম্মচাপের সৃষ্টি হয়। বাতাসে গতিবেগের ও নিম্মচাপের আকার বৃদ্ধির সাথে সাথে এটি ২৪শে এপ্রিল 02B ঘুর্নিঝড়ে রূপ নেয়। ঘুর্নিঝড়টি উত্তর-পূর্বদিকেআরো পড়ুন
‘জীবনের হুমকি পরোয়া না করে কাজ করে যাচ্ছি’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জীবনের হুমকির পরোয়া না করে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব।’ অস্ট্রলিয়ার সিডনিতে স্থানীয় সময় রাতে (বাংলাদেশ সময় শনিবার বিকেলে) প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, তৃণমূলের মানুষের উন্নয়নই তাঁর সরকারের লক্ষ্য। এর আগে সকালে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে(ডব্লিউএসইউ) পরিদর্শনের সময় সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সেরা জ্ঞান অর্জনের সুযোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গতকাল শুক্রবার `গ্লোবাল সামিট অব উইমেন` সম্মেলনে প্রধানমন্ত্রী `গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮` পুরুস্কার গ্রহণ করেন
‘আড়াই লাখ রোহিঙ্গা বিদেশে গেছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানিয়েছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দুই থেকে আড়াই লাখ রোহিঙ্গা বিদেশে গেছে। সেসব দেশে তারা অর্থ উপার্জন করে মিয়ানমারে পাঠাচ্ছে। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, যারা বৈধ পথে বাংলাদেশে প্রবাসী আয় পাঠাবে, তাদের প্রণোদনা দিতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থমন্ত্রী রাজি থাকলে এ প্রণোদনা চালু হবে। এতে বৈধ পথে আয় বাড়বে। তিনি বলেন, বিভিন্ন দেশে গেলে অনেকে বাংলাদেশি পরিচয়ে দেখা করতে আসে। কোথায় বাড়ি জিজ্ঞেস করলে তারা বলে, তারা রোহিঙ্গা।আরো পড়ুন
মুন্সীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মো. আল আমিন নামে এক যুবককে ১ হাজার ৩৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৭০০ টাকাসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব। রাত ৮টার দিকে উপজেলার পলাশপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার, সহকারী পরিচালক নাহিদ হাসান জনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পলাশপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ৩৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
মিয়ানমারে সংখ্যালগু নির্যাতন
মিয়ানমার এইবার খ্রিষ্টান জনগোষ্ঠীদের বিতাড়ন শুরু করছে।
মিয়ানমারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রোহিঙ্গা মুসলিমদের উপর নিপীড়ন চালানোর পর এবার উত্তর-পূর্বাঞ্চলের কিচিন আদিবাসী খ্রিস্টান জনগোষ্ঠীর উপর দমন-পীড়নের অভিযোগ এসেছে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে। বিবিসি জানিয়েছে, চীন ও ভারত সীমান্তের ওই প্রদেশে এপ্রিলের প্রথমদিক থেকে এ পর্যন্ত প্রায় চার হাজার লোককে সেনাবাহিনী তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে বলে ভাষ্য জাতিসংঘের। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি মাসের প্রথমদিকে সেনাবাহিনী ও কিচিন বিদ্রোহীদের মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ায় পর তাদের এলাকা ছাড়া করা হয়েছে বলে অভিযোগ কিচিনভিত্তিক সিভিল সোসাইটি গ্রুপগুলোর। ২০১১ সালে ১৭ বছর ধরে চলা অস্ত্রবিরতি ভেঙে পড়ার পর থেকে পর্বতময় এলাকাটিতেআরো পড়ুন
বিলুপ্ত প্রানী চিতা বাঘ
মিরসরাইতে মৃত চিতাবাঘ উদ্ধ্যার
মিরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ব্রিজের পাশে চিতা বাঘটি মৃত অবস্থায় দেখা যায়। স্থানীয়রা জানান গতকাল (২৫ এপ্রিল বুধবার) আনুমানিক রাত ১০ টার দিকে রাস্তায় একটি সিএনজি চালিত ট্যাক্সির সাথে চিতা বাঘটির আঘাত লাগে । ট্যাক্সিটি দুর্ঘটনায় ঘটে এতে ৪ জন যাত্রি আহত হয়। পরদিন হিঙ্গুলী ব্রিজের কাছে জঙ্গলে চিতা বাঘটির মৃত দেহ দেখতে পায় স্থানীয়রা।
চট্টগ্রামে বারইয়ারহাট পৌরসভা জামাতের আমির গ্রেফতার।
মিরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় জোরারগঞ্জ থানায় বারইয়ারনহাট পৌরসভা জামাতের আমির গ্রেফতার করা হয়েছে। জোরারগঞ্জ থানার ফেসবুক পেজ Gorargonj police station এ গ্রেফতারের ছবি দিয়ে নিশ্চিত করা হয়। স্টার্টাসটি হলঃ- ২৫-০৪-১৮ইং তারিখ অফিসার ইনচার্জ জনাব জাহিদুল কবিরের নেতৃত্বে এসআই বিপুল চন্দ্র দেবনাথ, এসআই দীনেশ চন্দ্র দাশ গুপ্ত, এএসআই মোঃ আল-ইমরান পাটোয়ারী অভিযান পরিচালনা করে বারইয়ারহাট পৌরসভা জামায়াতের আমির বহু মামলার পলাতক ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী সাবেক কমিশনার নুরুল হুদা হামিদীকে গ্রেফতার করা হয়।
২ মাসে ভেঙ্গে গেল ইমরান খানের বিয়ে
অনেক আলোচনার জন্ম দিয়েই তৃতীয় বিয়ে করেছিলেন ইমরান খান। আধ্যাত্মিক নেত্রী বুশরা মানেকাকে গত ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক। কিন্তু বিয়ের দুই মাস না যেতেই সুখের ঘরে আগুন লেগেছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, এক মাস ধরেই আলাদা রয়েছেন নবদম্পতি! দুজনের মধ্যে ফাটল ধরার কারণটা কিন্তু অদ্ভুত। বুশরার সঙ্গে বিয়ের আগেই নাকি একটি শর্ত দিয়েছিলেন তেহরিক-ই-ইনসাফ প্রধান; বুশরার পরিবারের কেউই লম্বা সময়ের জন্য ইমরানের বাড়ি ‘বনি গালা’তে থাকবেন না। কিন্তু বুশরার ছেলে নাকি অনেক দিন ধরেই বনি গালাতে অবস্থান নিয়েছেন। এ ব্যাপারটাই নাকি খেপিয়ে দিয়েছে ইমরানকে। এ নিয়ে দুজনেরআরো পড়ুন
