প্রাণের ৭১

shimul

 

আমার কোন বিদেশী পাসপোর্ট নেই-জয়

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার অনুমতি থাকলেও বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের পাসপোর্ট নিজের কাছে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।   সোমবার (২৩ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানিয়েছেন।   জয় লিখেছেন, ‘সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি।’এই পোস্টে গণমাধ্যমে প্রকাশিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্ট লন্ডন হাইকমিশনে ফেরত দেওয়া বিষয়কআরো পড়ুন


তসলিমা নাসরিন সহ ৪ জনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

দৈনিক আল ইহসান ও মাসিক আল বায়্যিনাতের সম্পাদক মুহম্মদ মাহবুব আলমের করা এই মামলায় অন্য আসামিরা হলেন নারী বিষয়ক পোর্টাল উইমেন চ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধর, ভারপ্রাপ্ত সম্পাদক সুচিস্মিতা সীমন্তি ও উপদেষ্টা সম্পাদক লীনা হক।   মাহবুব আলম বৃহস্পতিবার ঢাকার সাইবার ক্রাইমস ট্রাইব্যুনালে মামলাটির আরজি নিয়ে যান।   বিচারক সাইফুল ইসলাম তা এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দিতে ঢাকার শাহজাহানপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে ট্রাইবুনালের পেশকার শামীম আহমেদ জানিয়েছেন। বাদী শাহজাহানপুর এলাকায় বসে ইন্টারনেটে তাদের লেখা পড়ে অভিযোগ করেছেন বলে তদন্তের দায়িত্ব ওই থানাকে দেওয়া হয়েছে। ‘উইমেন চ্যাপ্টার’আরো পড়ুন


চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে মামলা প্রত্যাহারে দাবিতে সিলেটে মানবন্ধন।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রাণের ৭১-এর উদ্যোগে সোমবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রাণের ৭১-এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শিবলী আনোয়ারের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা খালেদ আহমদ সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সদস্য জাহাঙ্গীর মাহমুদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তারেক হাসান, মহানগর যুবলীগ সদস্য এসডি সুমেল, ঢাকা সেন্ট্রাল পলিটেকনিক ছাত্রলীগের সদস্য রাব্বী, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা হাসান নাজমুল, সাইফুল ইসলাম, গাছবাড়ী ছাত্রলীগ নেতা পিন্টু, ছাত্রলীগ নেতা নরুল হোসেন নুরু,আরো পড়ুন


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেন।

তারেকের পাসপোর্ট জমা দেওয়ার প্রামান্য তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম তার ভ্যারিফাইড ফেসবুক পেজে খালেদা পুত্র তারেক রহমানের পাসপোর্ট এর ফটোকফি দিয়ে নাগরিকত্ব ত্যাগের প্রামান্য তথ্য প্রধান করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মোহাম্মদ শাহরিয়ার আলম  ফেসবুক স্টার্টাসটি লেখেন। স্টার্টাসটি হলঃ যে তথ্য প্রমাণ তারা চেয়েছিলো, নীচে দেয়া হলো। এই তথ্য আমি ২০১৫ এবং ২০১৭ তেও দিয়েছি। এতদিন পর তারা এটাকে অসত্য বলছে কেন তা বোধগম্য নয়। শুধু তারেক রহমান নয়, তার স্ত্রী এবং কণ্যার পাসপোর্টও যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা আমাদের হাইকমিশনে ফেরত দিয়েছে ২০১৪ সালে। পাসপোর্টগুলো এখন সেখানেই রাখা আছে।


ফেনীর অসুস্থ্য সিনিয়র নেতাদের হাসপাতালে দেখতে গেলেন লিপটন।

ফেনীর ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধিন সিনিয়ন নেতাদের চিকিৎসার  খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও অা’লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন। রোববার বিকালে ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধিন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় অা’লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবিএম তালেব অালী, সোনাগাজী উপজেলা অা’লীগের সহ সভাপতি প্রফেসর মফিজুল হক সহ কয়েক জন অা’লীগ নেতার শয্যাপাশে গিয়ে চিকিৎসার খবর নেন। লিপটন জানান, দলের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বার বার নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন, দলের সিনিয়র নেতা ও ত্যাগি নেতাকর্মীদের খোজ খবর রাখার জন্য। তারই অংশআরো পড়ুন


১৪ হাজার পিস ইয়াবা সহ নারী ক্রিকেটার গ্রেফতার

চট্টগ্রামে ১৪ হাজার পিস ইয়াবাসহ এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। নাজরীন খান মুক্তা নামে ওই তরুণী নিজেকে একজন ক্রিকেটার হিসেবে পুলিশের কাছে পরিচয় দিয়েছেন।   রোববার সকালে নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতুর শহীদ বশরুজ্জামান চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাজরীন খান মুক্তা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ি গ্রামের আবুল খায়ের কাজলের মেয়ে। থাকেন ঢাকার সেগুনবাগিচায়।   বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী সমকালকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় মুক্তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালানো হলেআরো পড়ুন


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের তথ্য

বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করলেন তারেক

বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। গতকাল লন্ডনে প্রধানমন্ত্রীকে দেয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।


যে কারনে বিয়ে করা দরকার!

বিয়ে ছেলে-মেয়ে উভয়ের জন্যই অতি প্রয়োজন। আর বিয়ে সবার জন্যই গুরুত্বপূর্ণ অধ্যায়। বিয়ে নিয়ে অনেকের অনেক মত থাকে। কেউ বিয়ে করতে আগ্রহী আর কেউ বা বিয়ে করতেও চায় না। অনেকে মনে করে বিয়ে জীবনকে সুন্দর করে গুছিয়ে দিবে আবার কেউ মনে করে বিয়ে মানে অনেক ঝামেলা তাই বিয়ে করতে চায় না। তবে বিয়ে করার ফলে এমন কিছু উপকার পাবেন যার কারণে আপনি বিয়ে করতে নিজেই আগ্রহী হবেন। আর অবশ্যই এই সকল কারণে বিয়ে করাটা জীবনে বাধ্যতামূলক। স্বাস্থ্য সমস্যার সমাধান অবিবাহিতদের থেকে বিবাহিত নারী-পুরুষরা শারীরিক ও মানসিকভাবে বেশি ভালো থাকেন। বিশেষআরো পড়ুন


ইয়াবাসহ ফেনীতে দুই মাদ্রাসা ছাত্রকে আটক

ফেনীতে ইয়াবাসহ দুই মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ফেনী শহরের ষ্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতদের মধ্যে আসিফ করিম অভি ফেনী ফালাহিয়া মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষা দিয়েছেন ও অপরজন হাফেজ আদনান বিন আব্দুল্লাহ ফেনী রেসিডেন্সিয়াল ক্যাডেট মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র।ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী ৩ পিস ইয়াবাসহ দুই মাদ্রাসা ছাত্র আটকের সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


হাসিনার নেতৃত্ব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদেী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদেী বললেন, ‘ আপনার নেতৃত্ব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের জন্যও গুরুত্বপূর্ণ।’ গতকাল বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ   সেঙ্গে একান্ত সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। লন্ডন সময় বিকেল ৩ টায় (বাংলাদেশ সময় রাত ৯ টায়) ল্যানকাষ্টার হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও দুই নেতার একান্ত বৈঠকে কথা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে নরেন্দ্র মোদী বলেছেন, ‘আপনি বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশের সাফল্য আমাদের জন্য প্রেরণা।’ মোদী উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা প্রকাশ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদআরো পড়ুন