প্রাণের ৭১

shimul

 

পরমাণু পরীক্ষা না চালানোর অঙ্গীকার উত্তর কোরিয়ার

উত্তর কোরীয় নেতা কিম জং উন শনিবার এক ঘোষণায় বলেছেন, তিনি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এবং আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধ রাখবেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উনের মধ্যে বহুল প্রত্যাশিত সম্মেলনের প্রাক্কালে পিয়ংইয়ংয়ের এ ঘোষণাকে ওয়াশিংটন স্বাগত জানিয়েছে। খবর এএফপির। কোরীয় উপদ্বীপের দ্রুত কূটনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ওয়াশিংটনের দীর্ঘ প্রত্যাশিত পিয়ংইয়ংয়ের এ ঘোষণাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কোরীয় উপদ্বীপকে বিভক্ত করা ডিমিলিটারাইজড জোনে শীর্ষ সম্মেলনের জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার নেতার সাক্ষাতের এক সপ্তাহেরও কম সময় আগে এমন ঘোষণা দেয়া হলো। কিম বলেন, উত্তর কোরিয়া তাদের পরমাণুআরো পড়ুন


‘ভারতীয় সিনেমা-সিরিয়ালের কারণে সামাজিক অবক্ষয়’

ভারতীয় সিনেমা এবং সিরিয়ালের কারণে সামাজিক অবক্ষয় বাড়ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এ মন্তব্য করেছেন।  শুক্রবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের কেবল অপারেটর ও এমএসওদের নিয়ে এক বৈঠকে মমতা এসব কথা বলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সিনেমা ও সিরিয়ালে আজকাল আমরা সমাজের খারাপ দিকটা দেখিয়ে দেই। অথচ আমাদের মনে রাখতে হবে, আজকাল ভালো জিনিস লোকে খুব কম গ্রহণ করে। খারাপ জিনিসটা অনেক তাড়াতাড়ি গ্রহণ করে। তাই চেষ্টা করতে হবে খারাপ জিনিসটা না দেখানোর। বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের সঙ্গে যুক্ত প্রযোজক ও পরিচালকদের উদ্দেশে তিনি বলেন, সামাজিক গল্প করুন বেশিআরো পড়ুন


ভারতে ১২ বছরের কম বয়সী শিশু ধর্ষণে ফাঁসির আইন

১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণে জড়িতদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করছে ভারত সরকার। এ বিষয়ে এক অধ্যাদেশ (জরুরি নির্বাহী আদেশ) জারি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো শনিবার এ খবর জানিয়েছে। শনিবার, ২১ এপ্রিল দেশটির মন্ত্রিপরিষদের এক সভায় শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজার পক্ষে এই যুগান্তকারী সিদ্ধান্তটি নেওয়া হয়। খবরে বলা হয়, সরকারের এই উদ্যোগকে শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা বা হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। পাঁচ দিনের বিদেশ সফর শেষে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১০ জানুয়ারি কাশ্মীরের কাঠুয়া শহরেরআরো পড়ুন


কুমিল্লায় মসজিদে শিশু ধর্ষন।

কুমিল্লার বুড়িচং উপজেলার কাকিয়ারচর পশ্চিমপাড়া জামে মসজিদের আরবী শিক্ষা গ্রহণকারি এক শিশুকে ধর্ষণ করেছে ওই মসজিদের মোয়াজ্জেম জাকির হোসেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে কুমিল্লার আদালতে প্রেরণ করেছে। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ধর্ষিতা শিশুটি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার স্থানীয় কাকিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী এবং কাকিয়ারচর পশ্চিমপাড়া জামে মসজিদের মক্তবে আরবী শিক্ষা গ্রহণ করে। সে গত রবিবার সকাল সাড়ে ৬টায় প্রতিদিনের ন্যায় আরবী শিক্ষা গ্রহনের জন্য ওই মসজিদে যায়। ওই মসজিদের মোয়াজ্জেম এবংআরো পড়ুন


১৯ ক্যাটাগরিতে বাংলাদেশি কর্মী নেবে সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত ১৯ ক্যাটাগরিতে কর্মী নেবে। এ বিষয়ে আজ দুবাইয়ের স্থানীয় সময় দুপুর সোয় ১২টায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা গেছে। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এবং সংযুক্ত আরব আমিরাতের মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস এ্যান্ড এমিরেটাইজেশনের আন্ডার সেক্রেটারি সাইফ আহমেদ আল সুআইদি নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের সাথে সাথেই কার্যকর হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েক মাসের আলাপআরো পড়ুন


মহাভারত যুগে ভারতে ইন্টারনেট ছিল – ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দাবি করেছেন, হাজার বছর আগে থেকেই প্রাচীন ভারতের হিন্দুরা ইন্টারনেট আবিষ্কার করেছেন। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর এমন দাবি খোদ দেশটির জনগণের মধ্যেই ব্যঙ্গ-বিদ্রূপের জন্ম দিয়েছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে ইন্টারনেট আবিষ্কার নিয়ে মুখ্যমন্ত্রী ওই মন্তব্য করেন। প্রাচীন ভারতীয় হিন্দু উদ্ভাবকরা যে ইন্টারনেট আবিষ্কার করেছেন— এমন দাবি প্রমাণে বিপ্লব মহাভারত থেকে একটি উদাহরণ টানেন। বিপ্লব বলেন, মহাভারতে থাকা কুরুক্ষেত্র যুদ্ধের বিবরণ প্রমাণ করে, প্রাচীন ভারতে শুধু ইন্টারনেটই নয়, স্যাটেলাইট প্রযুক্তিও ছিল। তবে মুখ্যমন্ত্রীর ওই দাবি অনেকেই গ্রহণ করেননি। এ নিয়ে যোগাযোগেরআরো পড়ুন


১লা মে (১৪ই শাবান) পবিত্র শবেবরাত

গতকাল মঙ্গলবার বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার ১ শাবান। এ হিসেবে ১৪ শাবান রাত অর্থাৎ ১ মে পালিত হবে লাইলাতুল বরাত বা শবেবরাত। গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।   বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোয়াজ্জেম হোসেন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দিন আহমাদ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আবদুর রহমান, বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজআরো পড়ুন


রোহিঙ্গা সংকটের সমাধান চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকটের আশু সমাধান চেয়ে বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সাম্প্রতিক সময়ে নির্যাতনের মাধ্যমে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর পুরো চাপ বাংলাদেশ একাই সামলাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ওডিআই)-এ ‘বাংলাদেশ’স ডেভেলপমেন্ট স্টোরি : পলিসিজ, প্রগ্রেসেজ এন্ড প্রসপেক্টস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতা উপস্থাপনকালে বলেন, ‘বাংলাদেশ এ সংকটের শান্তিপূর্ণ, টেকসই ও আশু সমাধান চায়।’ তিনি বলেন, ‘মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী দমন অভিযান শুরু করার পর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকদের সংখ্যা এখন ১১ লাখ। বাংলাদেশ মানবিক বিবেচনায় তাদের আশ্রয় দিয়েছে।’ শেখ হাসিনা সরেজমিনেআরো পড়ুন


ধামরাইয়ে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

ঢাকার ধামরাইয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ’বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত তিন জন ডাকাত দলের সদস্য এবং মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার ধামরাই-কালামপুর সড়কে কেলিয়া এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধে এরা নিহত হয়েছেন বলে দাবি র‌্যাব সদস্যদের। র‌্যাব ২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলী বলেন, বিকেলে কেলিয়ার একটি রাস্তাদিয়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মোটা অঙ্কের টাকা ভর্তি একটি গাড়ি যাবে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য এবং ওই টাকাসহ গাড়িটি ডাকাতদের কবলে পড়তে পারে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি টহল দল দুপুরের পর ওই এলাকায় যায়। টহল দল যাওয়ারআরো পড়ুন


‘প্রাথমিক শিক্ষাক্রমে তথ্য প্রযুক্তি শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে’

ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সরকার আগামি দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষাক্রমে তথ্য প্রযুক্তি শিক্ষা অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ইয়ং বাংলা, সিআরআই আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ একথা বলেন। সারাদেশে বাছাইকৃত ১৮০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবকে ট্রেনিং প্রদান এবং প্রতিযোগিতার কেন্দ্র হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই সব ল্যাবের একজন করে আইসিটি শিক্ষক ও ইয়াং বাংলা কর্তৃক প্রদত্ত ল্যাব কোর্ডিনেটরকে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মন্ত্রী শিশুদের স্ক্র্যাচের মাধ্যমে প্রোগ্রামিং শিখানোর ক্ষেত্রেআরো পড়ুন