প্রাণের ৭১

shimul

 

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ১৪৩৯ হিজরি সনের পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ ও শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বাদ মাগরিব এই সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ওআরো পড়ুন


মৃত্যু নিয়ে গেল রাজীবকে

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে হাত হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেন অবশেষে মৃত্যুবরণ করলেন! আজ রাত ১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব গত ৩ এপ্রিল দুপুরে বাসে করে কলেজে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী বেলা দেড়টার দিকে বাংলামোটরের দিক থেকে একটি দোতলা বিআরটিসি বাস ফার্মগেটের দিকে আসছিল। সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগনালে একই দিক থেকে আসা স্বজন পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে দোতলা বাসের পাশের ফাঁক দিয়ে ঢুকে সামনে যাওয়ার চেষ্টা করে। এসময় দুই বাসের মাঝেআরো পড়ুন


ফেনীতে গলায় ফাঁস লাগানো নবজাতকের মৃতদেহ উদ্ধার!

ফেনীর ফুলগাজীতে শনিবার (১৪ এপ্রিল) পলিব্যাগে মোড়ানো সদ্য ভূনিষ্ট হওয়া নবজাতকের মৃতদেহ উদ্ধার করে হয়। তখন মৃত ওই নবজাতকের গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিলো। প্রত্যক্ষ দর্শীরা জানায়, উপজেলার গাইন বাড়ি সংলগ্ন করইয়া – কালিকাপুর সড়কের একটি কালভার্টের পাশে পলিব্যাগ পড়ে থাকতে দেখা যায় পরে কয়েক জন পথচারী সন্দেহের বসে ব্যাগটি খুলে দেখতে পান ভিতরে আরো একটি পলিথিন মোড়ানো ও সদ্য ভূনিষ্ট হওায় নবজাতকের লাশ! তখন তার গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো ছিলো। এমন ঘটনায় পথচারী ও আশপাশের মানুষের মনে নবজাতকের জন্য আপসোস ও এহেন ন্যাক্কারআরো পড়ুন


অনলাইনে দেহ ব্যবসা, এসকর্টস সহ ৭ জন আটক

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অভিযানে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অনলাইন এসকর্টস সার্ভিস প্রভাইডার’ পরিচ0য় দিয়ে যৌন ব্যবসার পরিচালনাকারী ৭ সদস্য আটক হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা ৪টি মোবাইল ফোন, ১টি ট্যাব, ১টি হার্ডডিস্ক, ডিজে পার্টিতে প্রবেশের ১৩টি টিকিট ও ডিজে পার্টির ৯টি পোস্টার জব্দ করা হয়। আটকরা হলেন- এসকর্টস নুরুন্নাহার নুরী (১৯), তার সহযোগী রেজওয়ান উল হায়দার (২৮), সৈয়দ বিপ্লাব হাসান (২৩), মাহমুদ (২২), আসিফ হাসান তুষার (২৮), কাজী কাদের নেওয়াজ (২৫) ও মোস্তফা মোশারফ (২৫)। রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনালআরো পড়ুন


চট্টগ্রামের মিরসরাইতে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে কোটি ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মাইক্রোবাসসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব ৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে একটি মাইক্রোবাস যোগে বিপুল পরিমাণ মাদক নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৫ এপ্রিল ২০১৮ ইং তারিখ ২০১৫ ঘটিকার সময় র‌্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন নিজামপুর রেদোয়ান ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় চট্টগ্রাম হতে ঢাকাগামী ০১টিআরো পড়ুন


প্রথম রোহিঙ্গা পরিবার ফিরিয়ে নিল মিয়ানমার

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে পাঁচজনের একটি পরিবারকে ফিরিয়ে নিয়েছে মিয়ানমার। তবে এই পরিবারটি বাংলাদেশের কোনো শরণার্থী শিবিরে ছিলো না। তারা ‘নো ম্যান্স ল্যান্ড’ থেকে প্রত্যাবাসিত হয়ছে বলে জানান কক্সবাজারের শরণার্থী,ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম। রোহিঙ্গাদের ফিরে যাওয়া নিরাপদ নয়, জাতিসংঘের এমন সতর্কবার্তা সত্বেও ফিরিয়ে নেয়া হয়েছে পাঁচজনের এই পরিবারকে। জাতিসংঘ মিয়ানমারকে ‘জাতিগত নিধন’ এর অভিযোগে অভিযুক্ত করলেও মিয়ানমার এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে পাঁচজনের একটি পরিবার শনিবারে ‘প্রত্যাবাসন ক্যাম্পে’ পৌঁছায় এবং তাদের আইডি কার্ড ও প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়েছে। শনিবার মিয়ানমার কর্তৃপক্ষের প্রকাশিত ছবিআরো পড়ুন


বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলনের সময় ফেসবুকে গুজব রটনাকারীদের খুঁজছে পুলিশ

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে অজ্ঞাত সংখ্যক লোকজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের কর্মকর্তারা বলছেন, মৃত্যু ও রগ কাটার মতো মিথ্যা তথ্য প্রচার করে শিক্ষার্থীদের আন্দোলনকে যারা সহিংস করে তুলেছে তাদেরকে খুঁজে বের করার কাজ চলছে। পুলিশ বলছে, এজন্যে তারা প্রাথমিকভাবে ফেসবুকের দুশোটির মতো অ্যাকাউন্টকে সন্দেহ করেছিলেন। কিন্তু গত দু’দিনের তদন্তের পর এখন এই সংখ্যা এখন প্রায় ৩০টিতে নেমে এসেছে। কর্মকর্তারা বলছেন, এই অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করে তারা এখন উসকানিমূলক তথ্য প্রচারকারী ও গুজব রটনাকারীদের খুঁজে বের করবেন। এসবের মধ্যে রয়েছে ফেসবুকআরো পড়ুন


আসিফা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট, উঠে এল কিছু নতুন তথ্য!

কাশ্মীরে আসিফা বানুর মর্মান্তিক ঘটনা নিয়ে জল অনেকদূর গড়িয়েছে। ৮ বছরের আসিফা বানুকে মন্দিরের ভিতর দীর্ঘদিন ধরে বন্দি করে রেখে নৃশংস ভাবে ধর্ষণ ও হত্যা করা হয়। এরকম একটি হিংসাত্মক ঘটনার পরেও হিন্দুত্ববাদী দল ধর্ষকদের সমর্থনে মিছিল বের করেছে। যা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে দেশজুড়ে। সম্প্রতি প্রকাশিত হওয়া পুলিশের চার্জ শিট যা কোর্টে ট্রায়াল হিসেবে পেশ করা হয়েছে তাতে অনেক নতুন তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীর সরকারের দুই বিজেপি মন্ত্রী চৌধুরী লাল সিং এবং চন্দর প্রকাশ গঙ্গা ধর্ষকদের সমর্থনে যে মিছিল বেরিয়েছিল সেই মিছিলে ছিলেন। কাশ্মীরে সাম্প্রদায়িকতারআরো পড়ুন


মালিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর জঙ্গি হামলায় এক সেনা নিহত

মালিতে জাতিসংঘ বাহিনীর ওপর রকেট ও গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। এতে এক সেনা নিহত হয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন একজন শান্তিরক্ষী নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। মালির কর্মকর্তারা জানিয়েছেন, টিম্বাকটু বিমানবন্দরের কাছে দুটি ঘাঁটিতে এই হামলা চালানো হয়। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ব্যবহৃত পোশাক ও জাতিসংঘের লোগো সমৃদ্ধ গাড়ি ব্যবহার করে ছদ্মবেশীরা এই হামলা চালায়। মালির সরকার জানায়, এই হামলায় আরো এক ডজনের বেশি সেনা আহত হয়েছেন। এদের অধিকাংশই ফ্রান্সের সেনা সদস্য। মালির নিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নীল হেলমেট পরিহিত হামলাকারীরা কয়েক ডজন রকেট ছোঁড়ে। এ সময় জঙ্গিদের ব্যবহৃত দুটিআরো পড়ুন


টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত ৪, ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চারজন নিহত হয়েছন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকাবে জানা যায়নি। রোববার দুপুরে টঙ্গী জংশনসংলগ্ন নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতিকুর জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনটি টঙ্গী জংশন অতিক্রম করে নতুনবাজার এলাকায় পৌঁছলে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে কাত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২৫ জন। স্থানীয়রা ও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলেআরো পড়ুন