প্রাণের ৭১

shimul

 

পরিচালক বললেন, ‘তোমার কোমর ও পেট খুব সুন্দর’

১১ বছর ধরে দক্ষিণ ভারতের ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী ইলিনা ডিক্রুজ। বলিউডের ছয় ছবিতেও নায়িকা হিসেবে পর্দায় দেখা গেছে তাকে। এবার তিনি দক্ষিণ ভারতের সিনেমা নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য। বললেন, ওই অঞ্চলের সিনেমায় নারীদের অভিনয়ের কোনো প্রশংসা করা হয় না। তাদের নেওয়া হয় শুধু শরীর দেখানোর জন্য। ‘বরফি’ ও ‘ম্যায় তেরা হিরো’ ছবির এই নায়িকা বলেন, আমি যখন দক্ষিণের ছবিতে কাজ করতে শুরু করি, এ বিষয়ে কোনো ধারণাই ছিল না। জীবনের প্রথম শটটি দিতে গিয়ে আমি অস্বস্তিতে পড়েছিলাম। দৃশ্যটা ছিল এমন- শোওয়া অবস্থায় একটি শঙ্খকে ধীরে ধীরে আমার পেট ওআরো পড়ুন


ভুয়া হোয়াটসঅ্যাপ থেকে সাবধান!

আপনি যে হোয়াটসঅ্যাপটি ডাউনলোড করেছেন সেটি কি সঠিক অ্যাপ? না কোনো হাস্যকর প্রশ্ন নয়। হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে গিয়ে ভুয়া অ্যাপসের ফাঁদে পড়ছেন বহু মানুষ। অনেকেই যে অ্যাপটি ডাউনলোড করছেন, সেটি হোয়াটসঅ্যাপ নয় বরং একই ধরনের দেখটি ভিন্ন অ্যাপ। আর এতে ক্ষতিকর ভাইরাসসহ নানা প্রোগ্রাম আপনার ডিভাইসে চলে আসার আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি ১০ লাখেরও বেশি বার ভুয়া হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা হয়েছে, যা রীতিমতো উদ্বেগজনক। সম্প্রতি হোয়াটসঅ্যাপ জানায়, আসল হোয়াটসঅ্যাপ ১০০ কোটি বার ডাউনলোড করা হয়েছে। তবে হ্যাকারদের পাতা ফাঁদে পা দিয়ে প্রায় ১০ লাখ মানুষ ভুয়া অ্যাপের শিকার হয়েছেন। মেসেঞ্জিংআরো পড়ুন


৩৮ বছরের পুরনো রেকর্ড ভাঙল বার্সেলোনা

শনিবার ক্যাম্প ন্যুতে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে পরাজিত করার মাধ্যমে স্প্যানিশ শীর্ষ লিগ লা লিগায় টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে বার্সেলোনা। এর মাধ্যমে কাতালান জায়ান্টরা লা লিগায় ৩৮ বছরের পুরনো রেকর্ড ভঙ্গ করেছে। ম্যাচের ১৫ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন স্যামুয়েল উমতিতি। রোমার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অবিশ্বাস্য পরাজয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেবার পরে এটাই ছিল বার্সেলোনার প্রথম ম্যাচ। ক্যাম্প ন্যুতে ১৫ মিনিটে ফিলিপ কুতিনহোর দারুণ এক পাসে মৌসুমের ২৩তম গোল করেন উরুগুয়ের ফরোয়ার্ড সুয়ারেজ। দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সার দ্বিতীয়আরো পড়ুন


সাকিবের জন্য নাইট রাইডার্সকে ধুয়ে দিচ্ছে কলকাতার মিডিয়া!

আইপিএলের গত আসরে সাকিব আর হাসানকে পাত্তাই দিতে চায়নি কলকাতা নাইট রাইডর্স। সাকিবকে মাত্র ২ ম্যাচে একাদশে রাখা রেখেছিল তারা। এবারের আসরে দীর্ঘদিনের বন্ধন ছিন্ন করেছে। বিদায়ী কোনো বক্তব্যও দেয়নি কলকাতা। এ বিষয়ে তখন বলতে গেলে চুপ ছিল ওপার বাংলার মিডিয়া। গতরাতে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদের কাছে নাইট রাইডার্সের পরাজয়ের পর টনক নড়েছে তাদের। সাকিব ইস্যুতে এবার নাইট কর্তৃপক্ষকে ধুয়ে দিচ্ছে কলকাতার মিডিয়া! শনিবারের ম্যাচে বল হাতে ২১ রান দিয়ে ২ উইকেটের সঙ্গে দুটি ক্যাচও নিয়েছিলেন তিনি। পাশাপাশি ব্যাট হাতেও দুই চার আর এক ছক্কায় সাকিবের সংগ্রহ ২১ বলে ২৭ রান। এমনআরো পড়ুন


দেশে দেশে নববর্ষ পালনের রীতি

আজ বাংলা বছর ১৪২৫ এর প্রথম দিন। দেশ জুড়ে বর্ণাঢ্য সব আয়োজনের মধ্যে বরণ করে নেওয়া হচ্ছে নতুন এই বছরকে। বাঙ্গালি সংস্কৃতির ঐতিহ্যবাহী উৎযাপন পয়লা বৈশাখ। সুপ্রাচীন কাল থেকেই এই দিনটিকে অসাম্প্রদায়িক চেতনায় লালন করে আসছি আমরা বাঙালিরা। বিশ্বের সর্বত্রই নতুন বছরকে বরণ করতে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। অঞ্চল ও সংস্কৃতি ভেদে এই অনুষ্ঠানগুলো বিচিত্র। তবে চলুন জেনে নেই বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কি ভাবে তাঁদের নতুন বছরকে বরণ করে। চীন: মাসব্যাপী নানা আয়োজনের মাধ্যমে চীনারা নতুন বছরকে স্বাগত জানায়। ফেব্রুয়ারিতে উদযাপিত হয় চীনের নববর্ষ। ‘চুন জি’ ইংরেজিতে ‘স্প্রিং ফেস্ট’হলোআরো পড়ুন


কখন, কীভাবে মহাকাশে যাবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’?

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ কেন্দ্র অবশেষে উড়াল দিতে যাচ্ছে আগামী ৪ মে। যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ বিষয়ক সংস্থা ‘স্পেসএক্স’ এর ফ্যালকন-৯ রকেট ফ্লোরিডার কেইপ কেনাভেরালের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে মহাকাশের দিকে উড়াল দেবে। এর আগে অবশ্য গত বছরের ১৬ ডিসেম্বর এটি উৎক্ষেপণের কথা ছিল। হারিকেন আরমায় ফ্লোরিডায় ক্ষয়ক্ষতি হওয়ায় সেটি আর সম্ভব হয়নি। ফ্রান্সের তালেস এলিনিয়া স্পেস ফ্যাসিলিটিতে ৩ দশমিক ৭ মোট্রক টন ওজনের বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মিত হয়েছে । উৎক্ষেপনের সব প্রস্তুতি শেষে বিশেষ কার্গো বিমানে সেটি কেইপ কেনাভেরালের লঞ্চ সাইটে পাঠানো হয়েছে। শুরু হয়েছে ‘লঞ্চ ক্যাম্পেইন’। চাইলে বাংলাদেশে বসেও ৪আরো পড়ুন


এবার মুক্তিযোদ্ধাদের ছয় দফা দাবি

কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটা ব্যবস্থা বাতিল ঘোষণার পর এবার মুক্তিযোদ্ধারা ছয় দফা দাবি জানিয়েছেন। আজ রোববার দুপুরে প্রেসক্লাবে মুক্তিযোদ্ধাদের গণ জমায়েত ও মিছিল অনুষ্ঠানের এই দাবি জানানো হয়েছে। ওই অনুষ্ঠানে নৌ মন্ত্রী শাহজাহান খান বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় মুক্তিযোদ্ধাদের অসন্মান করা হয়েছে। একই সঙ্গে তিনি কোটা সংস্কার আন্দোলনে নৈরাজ্য সৃষ্টি কারীদের কঠিন শাস্তিও দাবী করেন। পরে মন্ত্রী মুক্তিযোদ্ধাদের ছয় দফা দাবির কথা বলেন। এগুলো হলো: ১. কোটা সংস্কারের নামে হত্যার গুজব ছড়িয়ে উস্কানি দিয়ে যারা অরাজকতা সৃষ্টি করেছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ২.আরো পড়ুন


বাংলাদেশ বয়স্কলীগের জম্ম!

আওয়ামীলীগের নতুন সহযোগী সংগঠন বাংলাদেশ বয়স্ক লীগ! ফরিদপুর শহরের সিভিল সার্জনের বাসার পাশের সরকারি জায়গায় শোভা পাচ্ছে দলটির সাইনবোর্ড! প্রভাবশালী একজন মন্ত্রীর ফুফাতো ভাই পরিচয়ে জনৈক ডিডি কামাল নাকি দলটির প্রতিষ্ঠাতা! সাইনবোর্ডে লেখা রয়েছে ‘শীঘ্রই শুভ উদ্বোধন’ করা হবে কথিত ওই বাংলাদেশ বয়স্ক লীগের! এব্যাপারে কথা হলে আওয়ামীলীগের একজন প্রবীন নেতা জানান, বাংলাদেশ বয়স্ক লীগ নামে আওয়ামীলীগের কোনও সহযোগী সংগঠন নেই। কয়েক ধান্ধাবাজ শক্ত কোনও ছাতার আশ্রয়ে থেকে ওই ভুয়া সংগঠনের নাম ব্যবহার করে সরকারি জায়গা দখলের অপচেষ্টা করছে। সাংবাদিক প্রবীর সিকদারের পোস্ট থেকে


চট্টগ্রামে ট্রাক চাপায় ২ ভাই নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে সিএনজিঅটোরিক্সার ২ যাত্রী নিহত এবং আহত হয়েছে চালকসহ ৪ যাত্রী। শুক্রবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার সময় এই দুর্ঘটনা ঘটে। বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট বাজারের ধলিয়া দিঘী এলাকায় সিএনজিঅটোরিক্সাকে বালুভর্তি ড্রাম ট্রাক চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী গ্রামের সুলতান সারেং বাড়ীর মতিউর রহমান মতিনের দুই পুত্র সানজিদুল ইসলাম জিসান (৫) ও ঈষাণ ইসলাম (১০)। তারা সম্পর্কে সহোদর। আহতরা হলো বাড়িয়াখালী গ্রামের মৃত কবির আহম্মদের পুত্র মতিউর রহমান মতিন (৪২), তার স্ত্রী আকলিমা আক্তার মুক্তাআরো পড়ুন


বাঙলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। যেখানে যত বাঙালি আছে সবাইকে বলেছেন ‘শুভ নববর্ষ’। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভান বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণের পক্ষ থেকে সব বাঙালির আনন্দময় নববর্ষ কামনা করছি।’   জন সুলিভান আরও বলেন, ‘আমরা এই গুরুত্বপূর্ণ দিন উদযাপনে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।’   বার্তা সংস্থা আইএএনএসের খবরে জানানো হয়, ধর্ম-বর্ণনির্বিশেষে পয়লা বৈশাখে মাতৃভাষা বাংলায় কথা বলা মানুষদের কাছে সুন্দর শোভাযাত্রা, মেলা ও নাচগানে সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি উদযাপনের একটি সুযোগ বলে উল্লেখ করেনআরো পড়ুন