shimul
নির্দোষ প্রমাণিত হওয়ায় ছাত্রলীগ নেত্রী এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার।
কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রীদের নির্যাতনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার সকালে সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, তদন্ত কমিটির রিপোর্টে এশা নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে কোটা সংস্কারের জন্য আন্দোলনকারী এক ছাত্রীর পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে এশাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। একই সঙ্গে তাকে হল থেকেও বহিষ্কার করা হয়।
মুসলমান যাযাবরদের হঠাতেই জম্মুতে ধর্ষণ ও খুন ৮ বছরের কন্যা শিশুকে?
ভারত শাসিত জম্মু-কাশ্মীর রাজ্যে একটি আট বছরের কন্যা শিশুকে অপহরণ, ধর্ষণ এবং হত্যার যে মামলার তদন্ত করছিল সেই রাজ্যের পুলিশের ক্রাইম ব্রাঞ্চ, তারা আদালতের কাছে চার্জশীট পেশ করেছে। তদন্তে ঘটনার যে বিবরণ উঠে এসেছে, তা এক কথায় বীভৎসতার চূড়ান্ত পর্যায়। এও বলা হয়েছে চার্জশীটে, যে ইসলাম ধর্মাবলম্বী যাযাবর সম্প্রদায়কে হিন্দু প্রধান এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আর তাদের মনে আতঙ্ক তৈরি করার জন্য ঐ ঘটনা ঘটানো হয়েছে। অপহরণ, ধর্ষণ আর হত্যার ঐ মামলায় আট জন অভিযুক্তের মধ্যে চার জন পুলিশ কনস্টেবল বা কর্মকর্তা। এদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের মুক্তিরআরো পড়ুন
‘কিছু সময়ের জন্য ককপিটের সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ ছিল না’
ঠিক এক মাস আগে আজকের দিনে অর্থাৎ ১২ই মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় বাংলাদেশের বেসরকারি বিমান ইউএস বাংলা বিমানটি কেন এবং কি কারণে বিধ্বস্ত হয়েছিল তার একটি প্রাথমিক বর্ণনা বৃহস্পতিবার দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশের এর প্রধান সালাউদ্দিন এম রহমতুল্লাহ বলেছেন, ইউএস বাংলা বিমানটি অবতরণের শেষ মুহূর্তে ককপিটের সঙ্গে বিমানবন্দরের টাওয়ারের কিছু সময়ের জন্য যোগাযোগ ছিল না। “করেসপনডিং আনসারটা সামান্য কিছু সময়ের জন্য মিসিং হয়েছে। আমরা দেখেছি উড়োজাহাজ একটা কথা বলছে কিন্তু ওভারল্যাপিং একটা ডিস্টার্বেন্সের জন্য এটা হতে পারে”। ছবির কপিরাইটবিবিসিImageআরো পড়ুন
চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ
` আগামীকাল চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ সময় তিনি রংপুর, নীলফামারী ও লালমনিরহাট জেলায় দলীয় ও সামাজিক বিভিন্ন আয়োজনে অংশ নেবেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এ তথ্য জানান। জানা যায়, এইচ এম এরশাদ পহেলা বৈশাখ সকাল পৌনে ১০টায় ইউএস-বাংলা এয়ারযোগে সৈয়দপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। দুপুর ১২টায় রংপুর সার্কিট হাউসে উপস্থিত হবেন এবং দুপুর সাড়ে ১২টায় গুপ্তপাড়ায় রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে বাংলা নববর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল ৫টায় রংপুর পল্লীনিবাসে জাতীয় পার্টির সর্বস্তরেরআরো পড়ুন
এশার পাশে দাঁড়ালেন ছাত্রলীগের সাবেক নেতারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি ইফফাত জাহান এশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তার পাশে থাকার কথা জানালেন ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা। আজ বিকেলে বনশ্রীতে এশার এক আত্মীয়ের বাসায় গিয়ে ছাত্রলীগের সাবেক ২২জন নেতা দেখা করেন। ছাত্রলীগের সাবেক সহসভাপতি জয়দেব নন্দী কালের কণ্ঠকে বলেন, ‘আমরা সাড়ে ৪টা থেকে প্রায় ২ ঘণ্টা এশার বাসায় ছিলাম। সে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। তার শরীরে প্রচুর মারের দাগ রয়েছে। বারবার আঁতকে উঠছে। সে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।’ জয়দেব নন্দী বলেন, ‘এশাকে আমরা ফুলের মালা দিয়েছি। আমরা তাঁকে সাহসআরো পড়ুন
ধর্ষণ যাচাইয়ে নিষিদ্ধ ‘টু ফিঙ্গার টেস্ট’
কোনো নারী বা শিশু ধর্ষণের শিকার হয়েছে কি না তা যাচাইয়ে দেশে প্রচলিত ‘টু ফিঙ্গার টেস্ট’ নামে হাতের দুই আঙুল দিয়ে পরীক্ষা পদ্ধতি অবৈধ ঘোষণা করে তা নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ধর্ষণের পরীক্ষায় ‘পিভি টেস্ট’ নামে পরিচিত যে ‘বায়ো ম্যানুয়াল টেস্ট’ (আঙুল দিয়ে ওভারির অবস্থান নির্ণয় করা) তাও নিষিদ্ধ করেছেন আদালত। এখন থেকে ধর্ষণের শিকার নারী বা শিশুর স্বাস্থ্য পরীক্ষা করার ক্ষেত্রে ২০১৭ সালে সরকার ঘোষিত নীতিমালা (প্রটোকল ফর হেলথ কেয়ার প্রভাইডার) কঠোরভাবে অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সে ক্ষেত্রে প্রয়োজনে ডিএনএ টেস্টের মাধ্যমে ধর্ষণের পরীক্ষা করা যাবে বলেআরো পড়ুন
ফেনীতে বিচারপ্রার্থী নারী ধর্ষনের অভিযোগে চেয়ারম্যান গ্রেফতার।
ফুলগাজীতে এক বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগে সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার রাতে থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায় বুধবার বিকালে বিচারপ্রার্থী ওই নারী তার ৫ম শ্রেণী পড়ুয়া ভাগিনাকে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান।তখন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম কৌশলে ওই শিশুকে টাকা দিয়ে দোকানে পাঠিয়ে বিচারপ্রার্থী ওই নারীকে জোরপূর্বক ধর্ষন করে।এ ঘটনায় ধর্ষিতা নারীর শাশুড়ি হাজেরা বেগম বাদী হয়ে চেয়ারম্যান নুরুল ইসলামকে বাদী করে ফুলগাজী থানায় মামলা করলে পুলিশ রাতে চেয়ারম্যানকে গ্রেফতার করেন।এদিকে ওই নির্যাতিতাকে বুধবার বিকালে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যআরো পড়ুন
সোনাগাজীতে একরাতে তিন বাড়িতে ডাকাতি
সোনাগাজীতে একরাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (৮ এপ্রিল)গভীররাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর কাজী এরশাদ উল্লাহ চৌধুরীর বাড়ি,হারুন ডিলারের বাড়ি ও বশির মোল্লার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল নগদ টাকা ,স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ৩০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে।এর মধ্যে হারুন ডিলারের বাড়ির দরজা ভেঙে ৩৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ৪ লাখ টাকা, একই কায়দায় বশির মোল্লার বাড়িতে ঢুকে ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ২০ হাজার টাকা, মূল্যবান মালপত্র ও নাজিরপুর কাজী এরশাদ উল্লাহ চৌধুরীর বাড়ি থেকে ৩ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকাআরো পড়ুন
ফেনীতে পূর্বশূত্রুতার জেরে এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যা
ফেনী সদরের লেমুয়ায় পূর্বশূত্রুতার জেরে মোঃ শফিউল্লাহ (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে স্থানীয় ইউপি সদস্য শেখ ফরিদসহ দূবৃত্তরা ।বুধবার রাতে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজার এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার ছনুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফরিদ এর সাথে একই এলাকার শফিউল্লাহ,র জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো ।রাতে কসকা বাজারের আবদুল্লাহর চায়ের দোকানে শফিউল্লাহ অবস্থান করছে। এসময় পূর্ব থেকে উৎপেতে থাকা স্থানীয় ইউপি সদস্য শেখ ফরিদের নেতৃত্বে ৫/৬ জন দূবৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়।একপর্যায়ে শফিউল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে ওআরো পড়ুন
শেখ হাসিনার সরকার ভুল করলেও তা সংশোধনের সৎ সাহস রাখে- ওবায়দুল কাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভুল করলেও তা সংশোধনের সৎ সাহস রাখে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘দায়িত্ব, জ্ঞানহীন আচরণ করা যাবে না। আমি আন্দোলনকারীদের আবারও বলবো গুজবে কান না দিতে। বাংলাদেশের রাজনীতিতে জঙ্গি পৃষ্ঠপোষকরা গত ৯ বছর কোনও সুযোগ পায়নি। কিন্তু এখন তারা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। আমি আপনাদের বলবো কারও রাজনৈতিক হাতিয়ারআরো পড়ুন
