প্রাণের ৭১

shimul

 

তালুকদার আব্দুল খালেকের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ

জাতীয় সংসদের ৯৭ বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। আজ সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ কার্য প্রণালী বিধির ১৭৮ বিধির ৩ উপবিধি অনুযায়ী সংসদকে তার পদত্যাগের বিষয় অবহিত করেন। তিনি জানান, আজ অপরাহ্নে তালুকদার আব্দুল খালেক সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী নিজে উপস্থিত হয়ে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে পেশ করেছেন। স্পিকার তার এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে সংসদকে জানান। স্পিকার আরো জানান, পদত্যাগপত্র গ্রহণ করায় বিধি অনুযায়ী তার সংসদীয় আসন ৯৭ বাগেরহাট-৩ আজ অপরাহ্ন থেকে শূন্য হয়েছে। তালুকদার আব্দুল খালেক খুলনা সিটিআরো পড়ুন


বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বলেই দেশ স্বাধীন হয়েছে : নূর

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বলেই দীর্ঘ চব্বিশ বছর আপসহীন লড়াই-সংগ্রাম করে বাঙালিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। মন্ত্রী আজ বিকেলে আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনের ৫৭তম একক পোট্রেট প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জাতীয় জাদুঘরের পক্ষ থেকে আয়োজিত ‘ফটোজিয়াম’ শীর্ষক এই প্রদর্শনী উদ্বোধন করেন অধ্যাপক আনিুসজ্জামান। তিনি জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ফিতা কেটে প্রদর্শনীর সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, জাতীয় জাদুঘরের মহাপরিচালকআরো পড়ুন


কারো উস্কানির ফাঁদে পা দিবেন না : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অশান্তি তৈরির পথ পরিহার করে কারো উস্কানির ফাঁদে পা না দেওয়ার জন্য সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়াও প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে কোটা পদ্ধতি নিয়ে বিভ্রান্তি পরিহার করার কথা বলে তিনি বলেন, কোটা পদ্ধতি স্থায়ী বা চিরস্থায়ী কোনো বন্দোবস্তু না। কোটা পদ্ধতি অপরিবর্তনীয়ও না। সময়ের প্রয়োজনে কোটা পদ্ধতির প্রয়োগ পরিবর্তন হয়েছে। কোটা পদ্ধতি নিয়ে আলোচনা, পরীক্ষা-নিরীক্ষা, মূল্যায়ন, পুনঃমূল্যায়ন, সংস্কার হয়েছে, ভবিষ্যতেও হতেই পারে। আজ মঙ্গলবার সচিবালয়ে তার দপ্তরে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানআরো পড়ুন


আইনমন্ত্রী আবারও বললেন

প্রয়োজনে ৩২ ধারায় উপধারা সংযোজন করা হবে

ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে তোলার পরদিন গতকাল মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের অভয় দিয়ে বলেছেন, ‘উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’ তাঁর মতে, আইনের খসড়াটি সংসদে উত্থাপনের ফলে আলোচনার দ্বার উন্মোচিত হয়েছে। এর আগে মন্ত্রী প্রয়োজনে আইনটিতে একটি উপধারা সংযোজন করার যে কথা বলেছিলেন, সে প্রসঙ্গে গতকাল বলেন, ‘যদি প্রয়োজন মনে হয় এবং সেটি করলে যদি এমন দাঁড়ায় যে ফ্রিডম অব এক্সপ্রেশন ও ফ্রিডম অব স্পিচ ব্যাহত হবে না, তাহলে নিশ্চয়ই সংযোজন করা হবে।’ নতুন আইনের ৩২ ধারা নিয়ে সাংবাদিকরা বলে আসছেন, এই আইন সরকারি বিভিন্ন কাজে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেআরো পড়ুন


সংসদে কৃষিমন্ত্রী অনুর্বর জমি শিল্প ও বাণিজ্যিক কাজে ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে

স্থায়ী পতিত ও অন্যান্য অনুর্বর জমি শিল্প ও বাণিজ্যিক কাজে ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তবে দুই ও তিন ফসলী জমি যাতে অকৃষি খাতে চলে না যায়, সে ব্যাপারে স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি আরো জানান, সারা দেশে এক ফসলী জমির পরিমাণ ২২ লাখ ৫২ হাজার ৪৩৮ হেক্টর। দুই ফসলী জমির পরিমাণ ৩৯ লাখ ১৩ হাজার ৬৪১ হেক্টর। এছাড়া দেশে তিন ফসলী জমিরআরো পড়ুন


মুজিবনগর বাংলাদেশের প্রথম সরকার

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। এই দিনটি বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। আমাদের স্বপ্নের স্বাধীন বাংলাদেশ বিনির্মানে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশের আগামীদিনের প্রত্যাশিত দিক-নির্দেশনা, সাংবিধানিক এবং যৌক্তিক অধিকার রক্ষার জন্য মুজিবনগর সরকার গঠন করা তৎকালীন সময়ে অপরিহার্য ছিল।   ১৯৭০ সালের নির্বাচনের পর তৎকালীন পাকিস্তানি শাসকচক্র নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা অর্পণ করতে না চাওয়ার কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের আবাল-বৃদ্ধ-বণিতা, বাংলার কৃষক শ্রমিক জনতা যখন বাংলাদেশের স্বাধীনতার পতাকা হাতে নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য শপথ নিয়েছিল তখনই মুজিবনগর সরকার গঠন করার প্রয়োজনীয়তা তৎকালীন বাংলার জনগণআরো পড়ুন


প্রিয়া প্রকাশের চোখ মারা

‘চোখ মারা ইসলামে হারাম’ প্রিয়া প্রকাশের বিরুদ্ধে অভিযোগ সুপ্রিম কোর্টে।

বিনোদন ডেস্ক-ছবিতে মুখ্য চরিত্র নন। অথচ মাত্র তিরিশ সেকেন্ডের ভিডিও জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে তাঁকে। খ্যাতির পাশাপাশি বিড়ম্বনাও সইতে হয়েছে প্রিয়া প্রকাশকে। গানে ইসলামের অপমান করা হয়েছে, এই অভিযোগ নিয়েই আগেই সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিলেন নিন্দুকদের একাংশ।   তবে সে অভিযোগ ধোপে টেকেনি। হাল ছাড়তে নারাজ প্রতিবাদীরা। ফের সুপ্রিম কোর্ট এ দাখিল হয়েছে পিটিশন। এবার সরাসরি অভিযোগ উঠেছে প্রিয়া প্রকাশের বিরুদ্ধে। অভিযোগ, চোখ মারা ইসলাম বিরুদ্ধ।   ভ্যালেন্টাইন’স ডে-র ঠিক আগেই প্রকাশিত হয়েছিল ‘ওরু আদার লাভ’ ছবির ‘মানকিয়া মালারাই পুভি’ গানটি। যে গানের একটি দৃশ্যে চোখের ইশারায় গোটা দুনিয়াকে পাগলআরো পড়ুন


স্কুলবাস খাদে পড়ে গিয়ে ২৬টি শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃভারতের হিমাচল প্রদেশে একটি স্কুলবাস খাদে পড়ে গিয়ে ২৬টি শিশুর মৃত্যু হয়েছে।   সংবাদ মাধ্যমগুলো বলছে, একটি প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রীদের বহনকারী বাসটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়, এবং গড়াতে গড়াতে পাহাড়ের ঢালের মাঝামাঝি আটকে যায়।   হিমাচল প্রদেশের রাজধানী শিমলার ২২০ কিলোমিটার দূরে কাংড়া জেলায় এ ঘটনা ঘটে। কর্মকর্তারা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।   বাসটির আরোহী ছাত্রছাত্রীরা অধিকায়শই ছিল পঞ্চম শ্রেণী বা তার নিচের ক্লাসের পড়ুয়া।   বাসটির ভেতরে আটকে পড়া ছাত্রছাত্রীদের উদ্ধার করে ৯০ কিলোমিটার দূরের পাঠানকোটের হাসপাতালে নেয়া হয়েছে।   রাজ্যের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণআরো পড়ুন


একান্ত প্রয়োজন না হলে কোটা ব্যবস্থা কোনোভাবেই ভালো না- জাফর ইকবাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছে, বিদ্যমান কোটা ব্যবস্থার অনুপাত ঠিক নেই। এটা আউট অব প্রপরশন, এত বেশি কোটা কেমন করে সম্ভব?’   সোমবার দুপুর আড়াইটায় শাবিপ্রবি আইআ্ইসিটি ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।   মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আসলে আমি কোটার পক্ষের মানুষ না। একান্ত প্রয়োজন না হলে কোটা ব্যবস্থা কোনোভাবেই ভালো না। পৃথিবীর অনেক জায়গায় কোটা রয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রসর করার জন্য কোটাব্যবস্থা রাখা হয়। কিন্তু সেটা যুক্তিযুক্ত ও দেশের প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতেআরো পড়ুন


সংসার ভাঙলো ইমরানের।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কন্যা নাদিয়া নন্দিতা ইসলামের বিবাহবিচ্ছেদ হয়েছে।   শিক্ষামন্ত্রীর এপিএস জাকির হোসেন বিবাহ বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়ের সম্মতিক্রমে তিন মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। উভয় পরিবারের মধ্যে বিষয়টি গোপন ছিল। মন্ত্রী সোমবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।   সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে অনানুষ্ঠানিক আলোচনায় একাধিক মন্ত্রী অভিযোগ করেন যে, কোটা সংস্কারের আন্দোলনের প্রধান ইন্ধনদাতা ইমরান এইচ সরকার। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, উস্কানিদাতাদের অবশ্যই শাস্তি দিতে হবে, সে যে-ই হোক না কেন। ইমরান আর আমার মেয়ের স্বামী নন। তিন মাস আগেই পারিবারিকভাবেআরো পড়ুন