প্রাণের ৭১

shimul

 

কোলকাতার ফোর্ট উইলিয়ামে দেয়া পদক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর।

কো


যৌন হয়রানির বিরুদ্ধে ভারতীয় অভিনেত্রীর ‘নগ্ন প্রতিবাদ’

ভারতের তেলেগু ছবির এক অভিনেত্রী প্রকাশ্যে কাপড় খুলে এক নগ্ন প্রতিবাদে অংশ নিয়ে হৈ চৈ ফেলে দিয়েছেন। বলা হচ্ছে চলচ্চিত্র শিল্পে যৌন হয়রানি এবং তেলেগু ছবিতে স্থানীয় শিল্পীদের যথেষ্ট সুযোগ না দেয়ার প্রতিবাদ জানাতে অভিনেত্রী শ্রী রেড্ডি এই কাজ করেন। হায়দ্রাবাদে তেলেগু ফিল্ম চেম্বার অব কমার্সে এই অভিনব প্রতিবাদের পর অভিনেত্রী শ্রী রেড্ডিকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে প্রকাশ্যে অশ্লীল আচরণের অভিযোগ আনা হয়েছে। টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, পার্ক করে রাখা কিছু গাড়ির সামনের একটি খোলা চত্ত্বরে দাঁড়িয়ে শ্রী রেড্ডি কাপড় খুলতে শুরু করেছেন। এরপর দুহাতেআরো পড়ুন


মেট্রোরেলের প্রথম স্প্যান দৃশ্যমান

রাজধানী ঢাকায় নির্মীয়মাণ দেশের প্রথম মেট্রোরেলের প্রথম স্প্যানটি ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে দুটি পিলারকে সংযুক্ত করে স্প্যানটি বসানো হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নিরাপত্তাবেষ্টনীর মধ্যে কাজ করছেন মেট্রোরেল প্রকল্পের প্রকৌশলী ও কর্মীরা। দুটি অংশে ভাগ করে মেট্রোরেলের কাজ চলছে। মূল ডিপো নির্মাণ এবং চলাচলের লাইন। ইতোমধ্যে আগারগাঁও পর্যন্ত পাইলিং শেষ হয়েছে। মাটির ওপরের অংশে নির্মিত পিলারের ওপর বসানো হবে স্প্যান। সংশ্লিষ্টরা জানান, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে ৭৭০টি স্প্যান বসবে। প্রায় ৫৯ একর জায়গার ওপর নির্মিত হচ্ছে মেট্রোরেলের মূল ডিপো। নির্ধারিতআরো পড়ুন


গাজীপুরে জাহাঙ্গীর, খুলনায় খালেক

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাহাঙ্গীর আলম। আর খুলনা সিটিতে মনোনয়ন পেয়েছেন তালুকদার আবদুল খালেক। আজ রোববার রাতে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাঁদের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। এর আগে রোববার রাত ৮ টার দিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। সভায় প্রার্থীদের বিষয়ে আলোচনা শেষে জাহাঙ্গীর আলম ও তালুকদার আবদুল খালেকের মনোনয়ন চূড়ান্ত হয়। গাজীপুর ও খুলনা দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ মে। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ১২ এপ্রিল। আর মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৫ ওআরো পড়ুন


পুলিশের টিয়ারশেল নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে গেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা।

রাজধানীর শাহবাগে পুলিশের টিয়ারশেল নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে গেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। আজ রোববার রাত পৌনে ৮টার দিকে পুলিশ অতর্কিতে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় কোটা বিরোধী আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছুটে যায়। পরে তারা  টিএসসির দিকে জড়ো হয়। পুলিশ লাঠি চার্জ করলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কোটাবিরোধী আন্দোলনকারীরা এসময় আগুন জালিয়ে বিক্ষোভ করতে থাকে। রোববার বিকেল ৩ টা থেকে শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে অবস্থান নেয় কোটাবিরোধী ছাত্রছাত্রীরা। এসময় শাহবাগ এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।


সৌদি বাদশার হলিউড সফর

বিনোদন বান্ধব দেশে পরিণত হচ্ছে সৌদি আরব। পরিকল্পনা অনুযায়ী বিনোদন খাতে ৬৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। প্রযোজনা সংস্থা, অত্যাধুনিক প্রেক্ষাগৃহ, হাইটেক পার্ক নির্মাণসহ বিনোদন সংশ্লিষ্ট বিভিন্ন খাতে বিনিয়োগে ব্যস্ত সৌদি আরব। আপাতত চলতি মাসে ‘ব্ল্যাক প্যান্থার’ ছবি মুক্তির মাধ্যমে সৌদিতে  হলিউডি ছবির সূচনা হচ্ছে। আর এই ছবির হাত ধরেই দীর্ঘ ৩৫ বছর পর পশ্চিমা ছবি প্রবেশ করছে সৌদি আরবে। বিনোদন খাতে বিনিয়োগের মূল উদ্যোক্তা সৌদি বাদশা মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি হলিউড সফর করেছেন তিনি। সেখানে তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। অস্ট্রেলিয়া ও আমেরিকার মিডিয়া সম্রাট রুপার্ট মারডকআরো পড়ুন


বুশের সান্নিধ্যে সৌদি যুবরাজ

যুক্তরাষ্ট্র সফরে থাকা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবার দেশটির সাবেক দুই প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ও তার ছেলে জর্জ ডব্লিউ বুশের সান্নিধ্যে এসেছেন। বুশদের টেক্সাসের বাড়িতে গিয়ে দেখা করেন সৌদি যুবরাজ। এ সময় তিনি সঙ্গে করে নিয়ে যান নিজের ভাই ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন সালমানকে। খবর আল অ্যারাবিয়ার। সাক্ষাৎপর্বের পর সিনিয়র বুশ এক টুইটবার্তায় বলেন, দুই রাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব উদযাপন করার সুযোগ পেয়ে তিনি অভিভূত ও আনন্দিত। সিনিয়র বুশ ছিলেন দেশটির ৪১তম প্রেসিডেন্ট। তার আমলে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে হস্তক্ষেপ করেন। সৌদি আরবেওআরো পড়ুন


ধর্ষণ থেকে বাঁচতে ধর্ষকের যৌনাঙ্গ কাটলো গৃহবধূ

ধর্ষণ থেকে বাঁচতে যুবকের যৌনাঙ্গ কাটলো গৃহবধূ। ধর্ষণের হাত থেকে বাঁচতে প্রতিবেশী এক যুবকের যৌনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ। গতকাল শুক্রবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাভার গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, টাকা ও মোবাইলের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে ওই গৃহবধূকে দেখা করতে বলেছিল সাভার গ্রামের মো. মোসলেম উদ্দিন। সেখানেই ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এসময় গৃহবধূ ব্লেড দিয়ে ধর্ষকের যৌনাঙ্গ কেটে দেন। বিষয়টি আগে থেকেই জানতেন ওই গৃহবধূর স্বামী মো. বারেক মিয়া।


কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশের শুটার আব্দুল্লাহ হেল বাকি।

কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশের শুটার আব্দুল্লাহ হেল বাকি। রবিবার অস্ট্রেলিয়ার বেলমন্ট শুটিং সেন্টারে বাকির স্কোর ছিলো ২৪৪.৭। স্বর্ণপদক জিতেছেন ডেইন স্যাম্পসন। তার স্কোর ২৪৫। কোয়ালিফিকেশনে ৬১৬ স্কোর করে ষষ্ঠ হয়ে ফাইনাল রাউন্ডে উঠেছিলেন আবদুল্লাহ হেল বাকি। এর আগে ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য জিতেছিলেন বাকি।


সৌদি নাগরিক বাংলাদেশীকে গুলি করে হত্যা করলো।

সৌদি আরবের আবহা খামিস মোশায়েত এলাকার সারা তাবিদায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এক সৌদি নাগরিক। নিহত সেই বাংলাদেশির নাম আলহাজ্ব আজিজুল তালুকদার। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের মরহুম রমজান আলির ছেলে। নিহতের ভাই মাসুদ তালুকদার জানান, শুক্রবার সকাল ১০টার দিকে এক সৌদি তার কাছে টাকা না দিয়ে কিছু সবজি ও ফল নিয়ে যেতে চায়। এ সময় আজিজুল বাঁধা দিলে সৌদি ক্ষেপে গিয়ে বাসা থেকে পিস্তল নিয়ে এসে তাকে ৫ রাউন্ড গুলি করে । আজিজুল ঘটনাস্থলেই মারা যায়।   তার লাশ বর্তমানে সারা তাবিদা হাসপাতালেরআরো পড়ুন