shimul
তালাকের ৫০ বছর পর আবার তাঁদের বিয়ে!
৫০ বছর আগে দুজনার দুটি পথ দুটি দিকে বেঁকে গিয়েছিল। তালাকের সময় তাঁদের পাঁচ সন্তান ছিল। তবু মনে হয়েছিল আর একসঙ্গে থাকা যাবে না। তালাকের পর আবার অন্য মানুষের সঙ্গে ঘর বেঁধেছিলেন দুজনেই। কিন্তু বন্ধুত্ব অমলিন ছিল হ্যারল্ড হল্যান্ড ও লিলিয়ান বারনেসের। চলতি বছর ফের বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। এনডিটিভির খবরে বলা হয়েছে, হ্যারল্ড হল্যান্ড ও লিলিয়ান বারনেস যুক্তরাষ্ট্রের কেন্টাকির বাসিন্দা। ১৯৫৫ সালে তাঁদের চার হাত এক হয়েছিল। এর পর একে একে তাঁদের পাঁচ সন্তানের জন্ম হয়। ১৯৬৭ সালে তাঁদের তালাক হয়। তবে তালাকের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন হ্যারল্ডআরো পড়ুন
মাইক্রোবাস থেকে ফেলে গেল কম্বলে মোড়ানো লাশ
রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া এলাকা থেকে কম্বলে মোড়ানো অজ্ঞাত এক ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করেছে। ওই ব্যক্তির বয়স ৫০-৫২ বছর হতে পারে বলে পুলিশ ধারণা করছে। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্বৃত্তরা হত্যার পর লাশটি ফেলে গেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাটগাঙ্গোপাড়া-প্রসাদপুর সড়কের গোবিন্দপাড়া সেতুর কাছে একটি মাইক্রোবাস থেকে কম্বলে মোড়ানো কিছু একটি ফেলে মাইক্রোবাসটি চলে যায়। লোকজনের সন্দেহ হলে ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখতে পায়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি)আরো পড়ুন
পাসপোর্ট করতে আসা রোহিঙ্গা তরুণী আটক
রাজশাহীতে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পাসপোর্ট অফিসের তিন দালালকেও আটক করা হয়। নগরের চন্দ্রিমা থানার পুলিশ আজ মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের আটক করে। পুলিশ বলছে, বোরকা পরা ওই রোহিঙ্গা তরুণী আরাকান ভাষায় কথা বলছেন। নাম জানতে চাইলে তিনি কী বলছেন, তা বোঝা যাচ্ছে না। তরুণীর সঙ্গে আটক করা তিন দালাল হলেন শাহীন ইসলাম খান ওরফে ফয়সাল (৩৫), মাসুম আলী (২৭) ও সুলতানা বেগম (২৫)। তাঁদের বাড়ি নগরের সপুরা এলাকায়। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, তরুণীর সঙ্গে কথা বলতে গিয়েআরো পড়ুন
সোনাগাজীতে শিক্ষক অপসারনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের আর.এম.হাট কে উচ্চ বিদ্যালয়ের পাঁচ শিক্ষককে অপসারনের প্রতিবাদে মঙ্গলবার সকালে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। স্থানীয় সুত্রে জানা যায়, ওই দিন সকালে স্কুলের খন্ডকালীন পাঁচ শিক্ষককে কোন কারণ ছাড়াই কর্তৃপক্ষ অপসারণ করে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গন সহ সভাপতি বাড়িতে পৌছে শিক্ষকদের অপসারনের প্রতিবাদ জানায়। খবর পেয়ে সোনাগাজী মডেল থানার একদল পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। অপসারনকৃত এক শিক্ষিক জানান, স্কুল কর্তৃপক্ষ সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদেরকে অব্যাহতির চিঠি প্রদান করে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম সরোয়ার জানান, বিদ্যালয়ের ১৩জন শিক্ষক কর্মচারী এম.পি.ও ভুক্ত এবংআরো পড়ুন
নববর্ষের সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
নববর্ষে রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ উন্মুক্ত স্থানের সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া মুখে মুখোশ না পরার পাশাপাশি ভুভুজেলা বাঁশি না বাজানোর আহ্বান জানিয়েছেন তিনি। নববর্ষকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত সভা শেষে এসব কথা জানান মন্ত্রী। এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সকল অনুষ্ঠান সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। রবীন্দ্র সরোবরের অনুষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। শহরের বিভিন্ন জায়গার অনুষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। তিনি আরও বলেন, ‘হাতিরঝিলেআরো পড়ুন
চীন-আমেরিকা বাণিজ্য যুদ্ধ, জিতবে কোন দেশ?
আন্তর্জাতিক ডেস্কঃপ্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন – চীনের কাছে বাজার খুলে দিয়ে আমেরিকার মারাত্মক ক্ষতি হয়েছে। তিনি হিসাব দিচ্ছেন এক ২০১৭ সালে আমেরিকার বাণিজ্য ঘাটতি ৮০০ বিলিয়ন (৮০,০০০ কোটি) ডলারে পৌঁছেছে। আর এই ঘাটতির প্রধান কারণ চীনের সাথে বাণিজ্যে ক্রমবর্ধমান ভারসাম্যহীনতা। তার কথা- চীনের মূল লক্ষ্য হচ্ছে নানা কারসাজি করে শুধু জিনিস বিক্রি করা যার পরিণতিতে আমেরিকার শত শত শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে এবং লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছে। গত সপ্তাহে মি ট্রাম্প অ্যালুমিনিয়াম এবং ইস্পাত সহ শত শত চীনা আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ঐ সব পণ্যের আমদানিআরো পড়ুন
১৭ জনের ওপর বিদেশে যেতে নিষেধাজ্ঞা
দি ফারমার্স ব্যাংক লিমিটেডের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক ও তার স্ত্রীসহ ১৭ জনের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। ওই ১৭ জন যেন দেশত্যাগ করতে না পারেন সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দুদকের উপপরিচালক সামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ২০১৩ সালের ৩ জুন চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে ফারমার্স ব্যাংকের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ব্যাংকটির শাখার সংখ্যা ৫৬ ও এটিএমআরো পড়ুন
তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার চরপাথরঘাটা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার মিরপুর থেকে গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা এই শিক্ষকের নাম আবুল হাশেম। তাঁকে ঢাকা থেকে চট্টগ্রামে আনা হচ্ছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা। এর আগে সোমবার রাতে কর্ণফুলী থানায় যৌন হয়রানির অভিযোগে আবুল হাশেমের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। ঘটনার বিষয়ে ওসি সৈয়দুল মোস্তফা কালের কণ্ঠকে বলেন, হয়রানির শিকার এক ছাত্রীর মা প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন। এর পরই তাঁর বাড়িতে খোঁজআরো পড়ুন
ইউটিউব সদর দপ্তরে গুলি, সন্দেহভাজন নারী হামলাকারী নিহত
ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের সদর দপ্তরে একজন নারী বন্দুকধারী হামলা চালিয়েছে বলে পুলিশ বলছে। পরে ওই নারী বন্দুকধারীকে নিহত অবস্থায় পায়া যায়।। সে নিজের গুলিতেই মারা গেছে বলে পুলিশ বলছে। গুলিতে অন্তত চারজন আহত হয়েছে, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি। সান ব্রুনো কার্যালয়ে হঠাৎ করে গোলাগুলির শব্দ শোনার পর কর্মীরা দ্বিগ্বিদিক পালাতে শুরু করে। এরপর পুলিশ সদর দপ্তরের চারদিকে অবস্থান নেয়। বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে, যদিও তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি। ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, ইউটিউব কার্যালয়ে গোলাগুলির খবর পেয়েআরো পড়ুন
স্ত্রীর দেয়া তথ্যে মিলল নিখোঁজ রথীশ চন্দ্রের মৃতদেহ
স্ত্রীর দেয়া তথ্যে পাঁচদিন ধরে নিখোঁজ রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিকের মৃতদেহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব ও পুলিশ।র্যাব ১৩ এর কর্মকর্তা মেজর আরমিন রাব্বী বিবিসি বাংলাকে জানিয়েছেন, মি. ভৌমিকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি মৃতদেহের বিষয়ে তথ্য দেন। তার দেয়া তথ্য অনুযায়ী রংপুরের নির্মাণাধীন একটি বাড়িতে বালু চাপা অবস্থায় একটি মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহটি শনাক্তের জন্য রথীশ চন্দ্রের ভাই ও স্বজনদের খবর দেয়া হয়েছে। রংপুর পুলিশের কর্মকর্তা মুকতারুল আলম ঘটনাস্থল থেকে বিবিসি বাংলাকে জানিয়েছেন, রংপুর শহরে তাজহাট মোল্লা পাড়া এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।আরো পড়ুন
