shimul
বৈরী আবহাওয়ায় মিরসরাইয়ে হেলিকপ্টারের জরুরি অবতরণ
বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মিরসরাইয়ে জরুরি অবতরণ করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোভানীয়া গ্রামের কৃষিজমিতে এ অবতরণের ঘটনা ঘটে। এতে দুজন পাইলট ও তিনজন ক্রু ছিলেন। এ ঘটনার পর পর মিরসরাই থানা পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ঘটনাস্থলে যায়। পরে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে হেলিকপ্টারটি চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করে। হেলিকপ্টারটি হঠাৎ ধানক্ষেতে অবতরণ করায় মুহূর্তের মধ্যে উৎসুক জনতা ভিড় জমায়। মিরসরাই থানার ওসি সাইরুল ইসলাম জানান, বিমান বাহিনীর হেলিকপ্টারটি পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর জন্য খাদ্য সরবরাহ করে চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। এ সময় আকাশআরো পড়ুন
ভালো ঘুমের জন্য মধ্যযুগের সাতটি উপায়
আধুনিক ব্যস্ত জীবনের সাথে তাল মেলাতে ভালো ঘুমের বিকল্প নেই। কিন্তু ভালো ঘুমের জন্য কি পূর্বপুরুষদের কোন সম্পর্ক আছে? আর তাই ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক সাশা হ্যান্ডলি ইংল্যান্ডের মধ্যযুগের টিউডর সময়ের (১৪৮৫-১৬০৩) ঘুমের ধরণ নিয়ে গবেষণা করেছেন। সেই গবেষণায় তিনি এমন কিছু কৌশল বা ধরণ দেখতে পেয়েছেন ভালো ঘুমের জন্য যা মধ্যযুগে ইংল্যান্ডের টিউডর যুগের মানুষরা ব্যবহার করতো। এ থেকে হয়তো আধুনিক যুগের মানুষরাও ভালো ঘুমের কিছু পরামর্শ পেতে পারেন। মোবাইল ফোন সরিয়ে রাখুন বরং সুচসুতো হাতে নিন ড. হ্যান্ডলি বলছেন, টিউডর সময়ে যদিও মোবাইল ফোন বা টেলিভিশন ছিল না, কিন্তুআরো পড়ুন
ভারতে সাংবাদিকরা ক্ষুব্ধ, একরাতেই ‘ফেক নিউজ’ নির্দেশিকা রদ নরেন্দ্র মোদির
ভারতে কোনও সাংবাদিক ‘ফেক নিউজ’ বা ভুয়ো খবর করলে তার স্বীকৃতি ও যাবতীয় সুযোগ-সুবিধা কেড়ে নেওয়া হবে, এমন একটি নির্দেশ জারি করার পরদিনই সরকার তা প্রত্যাহার করে নিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওই নির্দেশিকায় বলা হয়েছিল, কোনও সাংবাদিকের বিরুদ্ধে ফেক নিউজ প্রচারের অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে তার সরকারি অ্যাক্রিডিটেশন বা অনুমতিপত্র বাতিল হয়ে যাবে। কিন্তু এর বিরুদ্ধে সংবাদকর্মীরা তীব্র প্রতিবাদ জানানোয় মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ের হস্তক্ষেপে ওই নির্দেশ রদ করা হয়েছে। বিরোধী দলগুলিও বলছে, ফেক নিউজের বিরুদ্ধে অভিযান চালানোর প্রয়োজন থাকলেও তা কিছুতেই সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে হতেআরো পড়ুন
সৌদি যুবরাজ যে কারণে ইসরায়েলিদের মাতৃভূমির পক্ষে
প্রানের’৭১ ডেস্ক : সৌদি আরব কখনো ইসরায়েল রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। কিন্তু সৌদি যুবরাজের এই বক্তব্যকে ইসরায়েল প্রসঙ্গে সৌদি আরবের অবস্থান পরিবর্তন সংক্রান্ত ‘খুবই গুরুত্বপূর্ণ’ একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন আটলান্টিককে দেয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান বলেছেন, ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয় জনগোষ্ঠীরই নিজস্ব ভূমির পূর্ণ অধিকার আছে। ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকে তাকে কখনোই সৌদি আরব স্বীকৃতি না দিলেও সাম্প্রতিক সময়ে দুদেশের মধ্যে কিছুটা গোপনেই সম্পর্কের বেশ উন্নতি হয়েছে। এ কারণ হিসেবে মনে করা হচ্ছে, দুপক্ষই মধ্যপ্রাচ্যে ইরানকে তাদের বিশাল হুমকি বলে মনে করছে। ফলে ইরানেরআরো পড়ুন
মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলেন নাফিস ইকবাল
স্পোর্টস ডেস্কঃআইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল। মূলত মুম্বাইয়ে খেলা মোস্তাফিজকে ভাষাগত সাহায্য করতেই তিনি মুম্বাইয়ে গেছেন। আইপিএলে এর আগের দুই আসরে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছিলেন মোস্তাফিজ। সেখানেও ভাষাগত সাহায্যের জন্য ছিলো দোভাষী। তবে এবার মোস্তাফিজের জন্য ভিন্ন পন্থায় হেঁটেছে মুম্বাই। দলের কোচ মাহেলা জয়াবর্ধনের চাওয়াতেই মোস্তাফিজকে ভাষাগত সাহায্য করতে তিন সপ্তাহের জন্য মুম্বাই দলের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল। উল্লেখ্য বিপিএল ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটানসের হেড কোচ জয়াবর্ধনে এবং দলের ম্যানেজার নাফিস ইকবাল। সেই সংযোগেই নাফিসকে বেছে নিয়েছেন মুম্বাই হেড কোচআরো পড়ুন
আজ মঙ্গলবার, ৩ এপ্রিল; রাশিফলের পুর্বাভাসে যেমন কাততে পারে দিনটি আপনার !
মনে রাখবেন, সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন মেষ রাশি আপনার স্বাস্হ্য ভালো করার খাতিরে সম্ভব হলে লম্বা পায়চারীতে বেরোন। আর্থিক দিক সামলানোর সময় বাড়তি সতর্কতা এবং যত্ন সেই ঘন্টার প্রধান মন্ত্র বলে মনে হবে। আপনি সম্ভবত কেনাকাটার জন্য যেতে পারেন- যদি আপনি জিনিস কেনার জন্য টাকা খরচ করেন কিন্তু তা গুরুত্বপূর্ণ না হ্য তাহলে আপনার সঙ্গীর উপর খুব মন খারাপ হবে। প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন।আরো পড়ুন
পাইলট-এটিসির মধ্যে সেই অডিও ছিল এডিট করা
ব্ল্যাক বক্স খোলা হবে ২৩ এপ্রিল, ২২ জনকে জিজ্ঞাসাবাদনেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হওয়ার পর পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোল-এটিসির মধ্যে কথোপকথনের যে অডিও ইউটিউবে পাওয়া গিয়েছিল তা ছিল এডিট করা। যে কোনো উদ্দেশে এই অডিও থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশ বাদ দিয়ে ইন্টারনেটে প্রচার করা হয়েছে বলে জানতে পেরেছে দুর্ঘটনার তদন্তে গঠিত কমিশন। দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামী ১২ মে প্রকাশ করার প্রস্তুতি নিয়েছে তদন্ত কমিশন। আসলে দুর্ঘটনার আগে কী ঘটেছিল তা জানতে আগামী ২৩ এপ্রিল ব্ল্যাকবক্স, ককপিট ভয়েস রেকর্ডার ও ডিজিটাল ফ্লাইট ডাটা রেকর্ডারের পরীক্ষা শুরু করবেআরো পড়ুন
ব্রেইন স্ক্যান করবে হেলমেট, জানা যাবে মনের প্রকৃত অবস্থা
ব্রিটিশ বিজ্ঞানীরা ব্রেইন স্ক্যান করতে সক্ষম কোয়ান্টাম সেন্সরযুক্ত হেলমেট তৈরি করেছেন। এটি পারকিনসনস বা এপিলেপসি রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশাল যন্ত্রের নিচে মাথা রাখার বদলে বসেই হেলমেটটি পরে ব্রেনের পরীক্ষা করা যাবে। চাইলে পরীক্ষা চলার সময় দাঁড়ানো বা চলাফেরাও করা যাবে। খবর ডেইলি মেইল। মানুষের মনের প্রকৃত অবস্থা জানার এ আবিষ্কারের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা রোগীদের চিকিৎসার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তাছাড়া, সম্প্রতি আমেরিকার কার্নেগি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করছেন, একজন মানুষের মনে কী সুখ, দুঃখ, রাগ নাকি ঈর্ষা বিরাজ করছে, তা ব্রেইন স্ক্যানেরআরো পড়ুন
আইপিএল খেলতে ভারতে সাকিব
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। এবার তার ঠিকানা সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার আইপিএলে অংশ নিতে ভারতে গেছেন সাকিব আল হাসান। এবার তার সঙ্গে আছেন স্ত্রী শিশির ও কন্যা অব্রি। বিকেল ৫টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে কলকাতার পথে রওনা দেন সাকিব। সেখান থেকে হায়দরাবাদের বিমান ধরার কথা বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক ম্যানেজার কাওসার আজম সজীব করেছেন বিষয়টি, ‘সাকিব কলকাতা হয়ে হায়দরাবাদ যাবেন। বিকাল ৫টা ২০ মিনিটে ফ্লাইট।’ একই কথা জানিয়েছেন ওয়াসিম খান, ‘আজ (সোমবার) সন্ধ্যা ৫টা ২০ মিনিটের ফ্লাইটে সাকিবআরো পড়ুন
আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আসামি উধাও
চট্টগ্রামে আদালতের হাজতখানা থেকে কারাগারে নেওয়ার সময় অস্ত্র মামলার এক আসামি পালিয়ে গেছে। সোমবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম জেলা আদালত এলাকা থেকে ওই আসামি পালিয়ে যান। পুলিশ পরিদর্শক (আদালত) এইচ এম মশিউর রহমান ব এ তথ্য জানিয়ে বলেন, তাকে গ্রেফতারে অভিযান চলছে। পলাতক আসামির নাম রশিদ মামুন (২২)। তাকে রবিবার (১ এপ্রিল) একনলা বন্দুকসহ গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ। মশিউর রহমান বলেন, ‘হাজতখানা থেকে কারাগারে নেওয়ার জন্য আসামিদের গাড়িতে তোলা হচ্ছি। এ সময় রশিদ মামুন পালিয়ে যায়। কীভাবে সে পালিয়ে গেলো, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এআরো পড়ুন
