shimul
ভবন থেকে লাফিয়ে আত্নহত্যা সংবাদ উপস্থাপিকার
মাস ছয়েক আগে বিবাহবিচ্ছেদ হয়েছিল। হায়দরাবাদের মুসাপেট এলাকায় ফ্ল্যাটে তাই একাই থাকতেন। উপস্থাপিকা হিসাবে কাজ করতেন একটি তেলুগু খবরের চ্যানেলে। রবিবার রাতে ওই অ্যাপার্টমেন্টেরই নীচে পাওয়া গেল রাধিকা রেড্ডির দেহ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রাধিকা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত ভাবে পুলিশ কিছু বলতে চায়নি। রাধিকার ঘরে তার হাতব্যাগ থেকে একটি সুইসাইড নোট খুঁজে পেয়েছে পুলিশ। সেখানে লেখা ছিল, ‘আমার মাথাই আমার শত্রু’। স্থানীয় পুলিশ স্বতপ্রণোদিত ভাবে একটি মামলা রুজু করে তদন্তে নেমেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাধিকা বেশ কিছু দিনআরো পড়ুন
গণহত্যার দায়ে অভিযুক্ত গুয়েতেমালার সাবেক একনায়ক রায়স মন্টের মৃত্যু
গুয়াতেমালার সাবেক একনায়ক ও গণহত্যার দায়ে অভিযুক্ত ইফরাইন রায়স মন্ট (৯১) রবিবার মারা গেছেন। আশির দশকে মন্ট লৌহমানব হিসাবে দেশটিকে শাসন করেন এবং দীর্ঘদিনের গৃহযুদ্ধকালে গণহত্যার জন্য অভিযুক্ত হন। খবর এএফপি’র। মন্টের একজন আইনজীবী সাংবাদিকদের বলেন, প্রয়াত সাবেক শাসক মন্ট তার বাসায় পরিবার পরিজনের উপস্থিতিতে মারা গেছেন। মৃত্যুর পর পারিবারিক এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সমাহিত করা হয়। সেখানে আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব ও অনুসারীরা উপস্থিত ছিলেন। তার দাফনের সময় তার শাসনামলে নিহতদের পরিবারের সদস্যরা নগরীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। মন্টকে ১৯৮২-৮৩ সালে আদিবাসী লিক্সিল মায়া সম্প্রদায়ের প্রায় ১ হাজার ৭৭১আরো পড়ুন
চিকিত্সা সেবার অগ্রগতিতে বাধা রাজনৈতিক লেজুড়বৃত্তি
আন্তর্জাতিক মানের চিকিত্সক আছেন, চিকিত্সায় সফলতাও দেখাচ্ছেন. প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা ** পরীক্ষা-নিরীক্ষায়ও উন্নত ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে ** মনিটরিং না থাকায় নামিদামি বেসরকারি হাসপাতালেও মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অব্যবস্থাপনা ধরা পড়ছে ** ভাবমূর্তি ক্ষুণ্নকারী ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোকে কঠোর মনিটরের আওতায় আনতে হবে চিকিত্সা সেবার ক্ষেত্রে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে। বিশ্বের অত্যাধুনিক নিউরো সাইন্স হাসপাতাল এন্ড ইনস্টিটিউট ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটেও আন্তর্জাতিক মানের চিকিত্সা সেবা দেওয়া হচ্ছে। সিঙ্গাপুরের ডাক্তার ও নার্সরা এখানে প্রশিক্ষণ দিচ্ছেন। মেডিক্যাল শিক্ষার গবেষণার ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে নেই।আরো পড়ুন
পোলিওর পরে এবার বাংলাদেশের ধনুষ্টঙ্কারমুক্তের স্বীকৃতি
পোলিও’র পর এবার ধনুষ্টঙ্কারমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে বাংলাদেশ ধনুষ্টঙ্কারমুক্ত হিসেবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। পরিবার পরিকল্পনার বিশেষ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সম্মেলনে বাংলাদেশকে ধনুষ্টঙ্কারমুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সাফল্য অর্জনের জন্য ওই সম্মেলনে বাংলাদেশকে একটি সনদ দেওয়া হয়। এক বছর পর্যবেক্ষণে রাখার পর সনদ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, প্রজনন স্বাস্থ্য ওআরো পড়ুন
শসার গুণ অনেক
একাধিক গবেষণায় দেখা গেছে, প্রতিদিনের খাবারের তালিকায় শসা রাখতে পারলে রোগমুক্ত জীবন অনেক সহজ হয়ে যায়। কারণ শরীরকে কর্মক্ষম রাখতে শসার বিকল্প খুঁজে পাওয়া অসম্ভবই বলা চলে। কোষ্ঠকাঠিন্য কমায় কোষ্ঠকাঠিন্য থাকলে আজ থেকেই শসা খাওয়া শুরু করুন। কারণ এ কাজে শসার বিকল্প নেই। শসার ভেতরে থাকে ফাইবার। ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার সমাধান হতে সময় লাগে না। পানির অভাব মেটায় দেহের ভেতরে পানির মাত্রা স্বাভাবিক থাকাটা খুবই জরুরি। নইলে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই প্রতিদিন শসা খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ত্বকের যত্ন শসায় সিলিকা নামক একটি উপদান রয়েছে, যা শরীরেআরো পড়ুন
পুরুষের জটিল রোগের ৮টি লক্ষণ
ছেলেরা রোগের উপসর্গ হেলায় উড়িয়ে দেন। কোনো কিছুকে গুরুত্ব যেনো দিতে চান না তারা। ফলে যে কোনো শারীরিক সমস্যাতেই একবারে শেষ মুহূর্তে ডাক্তারের কাছে যাওয়াটাই পুরুষের অভ্যাস। পুরুষরা নারীদের তুলনায় ডাক্তারের কাছে যান কম। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পুরুষরা সুস্থ আছেন। তবে কিছু উপসর্গ আছে যা অবহেলা করা উচিত নয়। তাই নিচের কোনো একটি লক্ষণ যদি প্রকাশ পায় দেরি না করে চিকিৎসকের কাছে যান। দেখে নিন জটিল রোগের লক্ষণ। ১. নির্দিষ্ট স্থানে টাক বয়স বাড়ার সঙ্গে কমবেশি সব পুরুষই চুল পড়ে যাওয়ার সমস্যায় আক্রান্ত হন। তবে অনেকসময় এটা মারাত্মকআরো পড়ুন
গরমে পাকস্থলি সতেজ রাখতে ৫টি খাবার
কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে গরমের তাপদাহ। আর এই গরমে বদহজম, অতিহজম আবার গরহজমের সমস্যা দেখা দেয় বছরের যে কোন সময়ের তুলনায় একটু বেশি। বিশেষ করে কোষ্ঠকাঠিন্য সমস্যাতো রয়েছেই। আর অনিয়মিত খাবার গ্রহণ, কম নিদ্রা ও অস্বাভাবিক লাইফস্টাইল হজম প্রক্রিয়ায় নানা সমস্যার সৃষ্টি করে। তাই এই গরমে একটু সচেতনার সঙ্গে খাবার গ্রহণ করলেই পেটে পীড়া থেকে শুরু করে নানান সমস্যার মুক্তি মিলবে। আসুন জেনে নেওয়া যাক, পাকস্থলি কার্যকর রাখতে অতি প্রয়োজনীয় ৫ খাবার ও তার পুষ্টিগুন… ১. কলা হলুদ আবরণে ঢাকা কলার উপকারিতা যে কি, তা যদি কেউ জানতো দিনেআরো পড়ুন
বৃন্দাবন অাশ্রমের মা ঢাকার মিডিয়ায় হয়ে গেল বাংলাদেশের স্টেশনে ফেলে যাওয়া বিসিএস কর্মকর্তার মা
বৃন্দাবন অাশ্রমের মা ঢাকার মিডিয়ায় হয়ে গেল বাংলাদেশের স্টেশনে ফেলে যাওয়া বিসিএস কর্মকর্তার মা । জঘন্য এই সাংবাদিকতা। বিসিএস কর্মকর্তা এই সম্মানজনক পেশার প্রতি অাপত্তিকর মানহানি হয়েছে এই ঘটনায়। এরকমই প্রায় প্রতিদিন জঘন্য সব অসত্য খবর দিয়ে বাংলাদেশের ডাক্তারদেরও মানহানি করা হয়। তখন কোন ক্যাডারের দায়িত্বশীল কর্মকর্তাদের আমাদের পাশে দাঁড়াতে দেখি না। কিন্তু অঅমরা মানবতার সেবক ডাক্তার। যে কোন ক্যাডারের কোন ইমেজে অসত্য প্রোপাগান্ডার আমরা প্রতিবাদ করি। লিখে সেই জঘন্য মিথ্যাচারের নিন্দা জানাই। কেমন করে এই কাজ করতে পারে মিডিয়া, জনপ্রিয় সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া। জনপ্রিয় পত্রিকা ও টিভিআরো পড়ুন
কেন বদলে দেওয়া হলো বাংলাদেশের পাঁচটি জেলার ইংরেজি বানান
বাংলাদেশের কয়েকটি জেলার ইংরেজি নামের বানান বদলে দিয়েছে সরকার। জেলাগুলো হচ্ছে- চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, যশোর ও বগুড়া। সরকারের কর্মকর্তারা বলছেন, বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পাঁচটি জেলার ইংরেজি নামের বানানে পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় আজ সোমবার নামের বানান পরিবর্তনের এই প্রস্তাবে অনুমোদন করা হয়। সরকারি এই সিদ্ধান্তের ফলে এখন থেকে ইংরেজিতে এই জেলাগুলোর নামের বানান যে রকম হবে: চট্টগ্রাম আগে ছিলো Chittagong, কিন্তু এখন Chattogram হবে। বরিশাল Barisal নয়, Barishal লিখতে হবে। কুমিল্লা নামের বানান Comilla এর বদলে Cumilla হবে। যশোর Jessore এরআরো পড়ুন
হবিগঞ্জে তরুণী ধর্ষণ-হত্যা মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যাহার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রী বিউটি আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেনকে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার বিকেল সোয়া ৪টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসম সামছুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, এসআই জাকির হোসেনকে হবিগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তবে কখন প্রত্যাহার করা হয়েছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। গত ২১ জানুয়ারি শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডোরা গ্রামের দিনমজুর সায়েদ আলীর মেয়ে বিউটি আক্তারকে (১৬) বাড়ি থেকে অপহরণ করেআরো পড়ুন
