shimul
এইচএসসি: প্রথম দিন অনুপস্থিত ১৩৭১৮, বহিষ্কার ৯৬
এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সারা দেশে ১৩ হাজার ৭১৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল; বহিষ্কার হয়েছেন ৭ জন পরিদর্শক ও ৮৯ পরীক্ষার্থী। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির আহ্বায়ক তপন কুমার সরকার জানান, এইচএসসিতে দুই বিষয়ে (সর্বোচ্চ চার পত্র) ফেল করলে পরের বছর শুধু ওইসব বিষয়ে পরীক্ষা দেওয়া যায়। সোমবার এইচএসসিতে বাংলা প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্র এবং ডিআইসিএসে বাংলা প্রথমপত্রের পরীক্ষা হয়েছে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কুরআনআরো পড়ুন
চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত
চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নয়দুয়ার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ অধ্যক্ষের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রসুল (৪৫) মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ ছিলেন। অধ্যক্ষ আমিনুর রসুল চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার স্থায়ী বাসিন্দা। তিনি সেইফ লাইন নামের একটি হিউম্যান হলারের যাত্রী ছিলেন। স্থানীয়রা জানান, নয়দুয়ার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল ওই হিউম্যান হলারটি। এসময় পেছন থেকে একটি কার্ভাড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই একরামুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গুরুতর আহত অবস্থায় অধ্যক্ষ আমিনুর রসুলকে উদ্ধার করে মিরসরাইআরো পড়ুন
আবাসিক হোটেলে অভিযান, ৮ নারী-পুরুষ আটক
নগরীর মেন্দিবাগ এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ছয় নারী-পুরুষকে আটক করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সোমবার (২ এপ্রিল) দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। জানা যায়, নগরের মেন্দিবাগ গ্যাস অফিস সংলগ্ন এলাকার জনৈক আলা উদ্দিন আলো এই আবাসিক হোটেলের মালিক। দীর্ঘদিন ধরে প্রশাসনের জ্ঞাতসারেই সিসিকের মালিকানা স্থাপনার ছাদ দখল করে এই অনৈতিক ব্যবসা চালানো হলেও নজর দেয়নি পুলিশ প্রশাসন। স্থানীয় ব্যবসায়ীদের জোরালো অভিযোগের প্রেক্ষিতে এদিন দুপুরে র্যাব-পুলিশ ও সিসিক কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অভিযান চালান মেয়র আরিফুল হক চৌধুরী। অভিযানে হোটেল অভ্যন্তরে সুড়ঙ্গ থেকে ৬আরো পড়ুন
মোবাইল ফোনসহ কেন্দ্র থেকে শিক্ষক আটক
ঢাকার নবাবগঞ্জ পাইলট উচ্চ বালিকা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে মোবাইলসহ নজরুল ইসলাম নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে পরীক্ষা চলাকালে হলের পাশে ফোনে কথা বলছিলেন তিনি। আটককৃত ওই শিক্ষক উপজেলার পিকেবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক । শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশে বলা আছে, পরীক্ষা কেন্দ্রে কেবলমাত্র কেন্দ্র সচিব সাধারণ মানের একটি মোবাইল ব্যবহার করতে পারবে। অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, আজ উচ্চ মাধ্যমিকের বাংলা প্রথম পত্র পরীক্ষা চলছিল। এ সময় শিক্ষক নজরুল ইসলাম কেন্দ্রের ভেতরে হল রুমের পাশেআরো পড়ুন
চট্টগ্রামে ভুয়া প্রশ্নপত্রসহ ৫ শিক্ষার্থী আটক
চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ভুয়া প্রশ্নপত্রসহ ৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাত ও সোমবার সকালে উপজেলার ভাটিয়ারীর বিভিন্ন এলাকা থেকে আটক ওই শিক্ষার্থীদের ব্যবহৃত ফেসবুক অ্যকাউন্ট ও ম্যাসেঞ্জার থেকে এ প্রশ্নগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ৩ শিক্ষার্থী ফাঁস হওয়া প্রশ্নপত্র দেয়ার গুজব ছড়িয়ে প্রতারণার মাধ্যমে ৭/৮জন অভিভাবক থেকে টাকা নিয়েছেন। আটক ৩ জন হলেন- ভাটিয়ারীর পূর্ব হাসনাবাদ গ্রামের আবু তালেবের ছেলে আবদুল্লা আল জামান (২০), একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে আল আমিন (১৯) ও রমজান আলী মেম্বার কলোনীর বাসিন্দা সাহেদুল হকের ছেলে আরিফ হোসেন (২০)। আবদুল্লাআরো পড়ুন
জন্মের পর আজান না দেয়ায় নবজাতককে হত্যা করল বাবা!
পলাশবাড়ী উপজেলায় নবজাতক শিশুসন্তানকে মাটিতে আছাড় দিয়ে হত্যা করেছে এক পাষণ্ড বাবা। এ ঘটনায় সাজু মিয়াকে (৩১) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার রাত সাড়ে ১০টার দিকে ঘোড়াঘাট উপজেলা শহরের সড়কে অবস্থিত ‘মা’ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, আজান না দেয়ার কারণে শিশুটিকে হত্যা করেন তার বাবা। পুলিশ ও ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, ঘটনার দিন বিকেলে শাহনাজ বেগম সাহেরাকে ক্লিনিকে নিয়ে আসে তার স্বামী সাজু মিয়া ও পরিবারের লোকজন। রাত সাড়ে ৯টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম দেন সাহেরা। সন্তান জন্মের পর সাহেরা অচেতন থাকায় তারআরো পড়ুন
নিশ্চয়ই এরা আওয়ামী ডাক্তার
কারাবন্দী বেগম খালেদা জিয়া বলেন, ‘আপনাদের আমি বিশ্বাস করি না। আপনাদের দেয়া ঔষধ আমি নেবো না। আমি আমার পারসোনাল চিকিৎসক চাই।’ গত রোববার ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে চার বিশেষজ্ঞ চিকিৎসককে বেগম জিয়া এ কথা বলেন। জেল কর্তৃপক্ষের অনুরোধে ঢাকা মেডিকেল কলেজের চার বিশেষজ্ঞ ডাক্তার যান নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে। মেডিকেল টিমের সদস্যরা হলেন অর্থোপেডিক বিভাগের প্রধান ডা. মোহাম্মদ শামসুজ্জামান, নিউরোলজী বিভাগের প্রধান মনসুর হাবিব, ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান সোহেলী রহমান এবং ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ টিটো মিয়া। কারাগারে তাদের বেগম জিয়ার কাছে নিয়ে যেতেই তিনি কিছুটা রাগান্বিত হন। জিজ্ঞেসআরো পড়ুন
প্রযুক্তির ১০ শহর
তথ্যপ্রযুক্তির বিকাশ চোখের পলকে বিশ্বকে পাল্টে দিচ্ছে ক্রমাগত। আমাদের প্রতিদিনের জীবনকে আরও বেশি সহজ করে তুলছে। বিশ্বের প্রতিটি দেশ পাল্লা দিয়ে প্রযুক্তির আইকন হওয়ার প্রতিযোগীতাই নেমেছে যেন। কেউ কারও থেকে পিছিয়ে থাকতে ইচ্ছুক নয়। তবে বিশ্বের এমন কিছু দেশ আইকন হওয়ার দৌড়ে এগিয়ে গেছে অনেকখানি। এমন শীর্ষ ১০ টি দেশ নিয়ে আমাদের আজকের সেরা ১০ এর আয়োজন: সিলিকন ভ্যালি বিশ্বের অন্যতম জনপ্রিয় স্থান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো’তে অবস্থিত সিলিকন ভ্যালি বিশ্বের সেরা প্রযুক্তি শহর হিসেবে খ্যাত। এখানে রয়েছে সহস্রাধিক স্মার্টআপ প্রতিষ্ঠান, রয়েছে ফেসবুক, অ্যাপল, গুগল, সিসকো সিস্টেমস, অ্যাডোবি, ইবে, ইন্টেল, এইচপিসহআরো পড়ুন
কোথায় তৈরি হয়েছে রাশিয়া বিশ্বকাপের ফুটবল?
মাঠে দুই দল, ২২ খেলোয়াড় আর পাঁচ রেফারি। ১২০ মিটারের ব্যবধানে দাঁড়িয়ে থাকা দুই গোলপোস্টের মাঝে টানা ৯০ মিনিট অবিরাম `ছোটাছুটি`। অথচ গ্যালারি-ভর্তি দর্শকের নজর দুলতে থাকে কেবল একটি বস্তুকে কেন্দ্র করে। আর তা হলো, ফুটবল। আর সেটা যদি হয় বিশ্বকাপ, তবে তো কথাই নেই। অবশ্য শুরুর দিকে ফুটবল খেলাটা এত উন্নত এবং দৃষ্টিনন্দন ছিল না। দিনে দিনে খেলাটি উঠে এসেছে জনপ্রিয়তার শীর্ষে। এরই সঙ্গে এসেছে ফুটবলের উন্নত সংস্করণ। উন্নত ফুটবল তৈরির জন্য যুগের পর যুগ গবেষণা হয়েছে। এখনও চলছে। আর সেই গবেষণায় বিশ্বকাপ অন্য এক মাত্রা যোগ করে। বিশ্বকাপেরআরো পড়ুন
অ্যালার্জি নিয়ে অ্যালার্জি
অ্যালার্জি আমাদের সবার মধ্যে কমবেশি দেখা যায়। এই সমস্যা খুব একটা মহামারী বা প্রকট না হলেও এই রোগ বেশ ভোগায়। যারা ভুক্তভোগী তারা বুঝতে পারে এর সমস্যা কতটা যন্ত্রণার হতে পারে। তবে একেক জনের এই প্রকোপ, লক্ষণ একেক রকমের হয়। তবে রোগ হিসেবে অ্যালার্জি নিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন মতভেদ, শঙ্কা বা এককথায় বলা যায় যে অ্যালার্জি নিয়েই অনেকের অ্যালার্জি আছে। এক পলকে দেখে নিই সেগুলো: ১. অনেকেই বলে আমি কোনো টিকা নিতে পারি না কারণ আমার ডিম খেলে খুব অ্যালার্জি হয়। ২. আমার পরিবারে অ্যালার্জির সমস্যা আছে বিধায় আমারওআরো পড়ুন
