shimul
সময় দিন বাড়ির প্রবীণদের
বার্ধক্য এলে শরীর আর মনে নেমে আসে অবসাদ। বয়স্ক হয়ে গেলে নিজের কাছের মানুষগুলোর সঙ্গে দূরত্ব তৈরি হয়, মনের মধ্যে তৈরি হয় হীনমন্যতা। পরিবারের অন্য সদস্যেরাও তাদের সময় দেন না ঠিকমতো, ফলে একাকীত্ব নেমে আসে। মন খারাপ করে থাকতে থাকতে শরীরেও নেমে আসে নানা রোগ ব্যাধি। কিন্তু তার সন্তান আর পরিবারের সদস্যদের বোঝা উচিৎ যে বার্ধক্য অপ্রত্যাশিত কিছু নয়। তাই তাদেরকে আলাদা সময় দেওয়া উচিৎ, আলাদা করে প্রাধান্য দেওয়া উচিৎ। কীভাবে তাদের অবসাদকে কাটিয়ে উঠতে সাহায্য করবেন তা দেখে নিই একবার: গান শোনার সুযোগ তাদের হাতের কাছে গান শোনার মতোআরো পড়ুন
এবার কালবৈশাখীর তাণ্ডব বেড়ে যাওয়ার আশঙ্কা
বৈশাখ শুরু হতে এখনো সপ্তাহ দেড়েক বাকি। তার আগেই বাড়তে শুরু করেছে দেশের তাপমাত্রা। সেই সঙ্গে যোগ হয়েছে শিলাবৃষ্টি-বজ্রপাত। দেশের অধিকাংশ অঞ্চলে কালবৈশাখী ঝড় বইতে শুরু করেছে। তবে এবার কালবৈশাখী মোকাবিলায় আগাম সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গত শুক্রবার (৩০ মার্চ) বিকেলে সারা দেশে বয়ে যাওয়া কাল বৈশাখীর তাণ্ডবে এমন আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়া অধিদফতর। এবারের কাল বৈশাখী নিয়ে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদফতর। কারণ অন্য বছরের চেয়ে এবার অধিক শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। আগামী তিন মাসের পূর্বাভাসে এমন কথা উল্লেখ করে ঝড়ের সময় খোলা স্থানে না থেকেআরো পড়ুন
ইউরোপে কমলা রঙের তুষারপাত
বরফ বা তুষার কথাটি বলার সঙ্গে সঙ্গেই চোখের সামনে সাদা কোনো বস্তুর ছবি ভেসে ওঠে। এটাই তো স্বাভাবিক। তুষার তো সাদাই হবে, তাই না? কিন্তু তুষার যদি হয় কমলা রঙের? চোখ কপালে উঠবে নিশ্চয়ই। ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশগুলোতে বেশ কিছুদিন ধরে এমনই বিস্ময়কর দৃশ্য চোখে পড়ছে। ইউরোপের রাশিয়া, বুলগেরিয়া, ইউক্রেন, রুমানিয়া, মলদোভা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুষারের কিছু ছবি পোস্ট করা হচ্ছে। যেগুলোতে দেখা যাচ্ছে- সাদা নয়, সাদার মিশেলে কমলা রঙের তুষারে ছেয়ে আছে দেশগুলোর প্রান্তরের পর প্রান্তর। কিন্তু কেন? এর উত্তর দিয়েছেন দেশগুলোর আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদরা বলছেন, সাহারা মরুভূমি থেকে ঝড়েরআরো পড়ুন
ভারতের শক্তিশালী স্যাটেলাইট যোগাযোগ বিচ্ছিন্ন!
ভারতের মহাকাশ কেন্দ্র ইসরো কর্তৃক বৃহস্পতিবার উৎক্ষেপণ করা জিএসএটি-৬এ স্যাটেলাইটের সঙ্গে সংস্থাটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। উৎক্ষেপণের ৪৮ ঘণ্টা পার না হতেই এ দুর্ঘটনা ঘটল। তবে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছে ইসরো। খবর কলকাতা২৪ এর। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ওই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইট সম্পর্কে শেষ তথ্য দেয়া হয় শনিবার সকাল ৯টা ২২ মিনিটে। এরপর থেকে আর কোনও তথ্য দেয়নি ইসরো। ফলে এ নিয়ে এক ধরণের ধুম্রজাল সৃষ্টি হয়েছে। পরে রোববার সকালে জানানো হয়, গত ৩১ মার্চ স্যাটেলাইট উৎক্ষেপণের ৫৩ মিনিটের মধ্যে সফলভাবে দ্বিতীয় কক্ষপথ পার করে স্যাটেলাইটটি। ১ এপ্রিলআরো পড়ুন
ইয়েমেনে নিষিদ্ধ ‘গুচ্ছ বোমা’ হামলা চালিয়েছে সৌদি
ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের বিভিন্ন এলাকায় ক্লাস্টার বা গুচ্ছ বোমা হামলা চালিয়েছে সৌদি আরব। প্রদেশটির ‘আবাস’ এলাকায় অন্তত ১৪ দফা গুচ্ছ বোমা ফেলা হয়েছে। এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। এর আগেও একাধিকবার সৌদি আরব ইয়েমেনে গুচ্ছ বোমা ফেলেছে বলে অভিযোগ রয়েছে। ওইসব বোমায় বহু মানুষ হতাহত হয়েছে। খবর বার্তা সংস্থা তাসনিমের। ক্লাস্টার বা গুচ্ছ বোমা এমন এক ধরনের অস্ত্র, যেগুলোকে সাধারণত বিমান, রকেট, মিসাইল ইত্যাদির সাহায্যে দূরবর্তী লক্ষ্যের দিকে ছুঁড়ে দেয়া হয়। এগুলো সাধারণ বোমার চেয়ে অপেক্ষাকৃত ছোট হয় এবং ছোড়া হয় গুচ্ছাকারে, একসঙ্গে অনেকগুলো। শতআরো পড়ুন
ধর্ষণের প্রতিবাদে এইচএসসি পরীক্ষার আত্মহত্যা
আজ সোমবার এইসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের বিজ্ঞান শাখার শিক্ষার্থী শান্তার। কিন্তু প্রতিবেশী মাইনুল হোসেনের লালসার শিকার হয়ে পরীক্ষায় একদিন আগে রোববার প্রাণ হারাতে হলো এ শিক্ষার্থীর। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ব্রাহ্মনকচুরী গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়ার মেয়ে কলেজ পড়ুয়া শান্তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো প্রতিবেশী লাল মিয়ার মাস্টার্স পড়ুয়া ছেলে মাইনুল হোসেনের। গত ২৫ মার্চ প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে এক পর্যায়ে শান্তাকে বিয়ে করা সম্ভব নয় বলে ফোন করে জানায় মাইনুল। এইকথা শুনে ২৬ মার্চ সকাল ৯টার দিকে নিজ ঘরেআরো পড়ুন
পাখির ছানা ধরতে গিয়ে সাপের ছোবলে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে মাছরাঙ্গা পাখির ছানা ধরতে গিয়ে মাটির গর্তে হাত দেয় এক স্কুলছাত্র। এ সময় বিষধর সাপের ছোবলে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়। নিহত আতিকুর সরদার (১২) উপজেলার ডাসার এলাকার দক্ষিণ ডাসার গ্রামের সিরাজ সরদারের ছেলে ও ডিকে আইডিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ওই দিন সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে এঘটনা ঘটে। এলাকা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত আতিকুর সরদার সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে মাছরাঙ্গা পাখির ছানা ধরার জন্য মাটির গর্তে হাত দেয়। এ সময় গর্তেআরো পড়ুন
খাটের নিচ থেকে ৪’শ বোতল বিদেশী মদ উদ্ধার
সুনামগঞ্জে শোয়ার ঘরে বিশেষ কৌশলে মাটিতে গর্ত করে খাটের নিচ থেকে ৪’শ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার সদর উপজেলার নইদার খামার গ্রামে অভিযান চালিয়ে র্যাবের টহল দল কাজল মিয়া নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সীমান্তবর্তী নইদার খামার গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ফয়সাল আহমেদের নেতৃত্বে রোববার ভোরে সদর উপজেলার নইদার খামার গ্রামের কাজল মিয়ার ঘরে খাটের নিচ থেকে বিভিন্ন ব্রান্ডের ৪’শ বোতল বিদেশী মদের বোতল উদ্ধার করার পরআরো পড়ুন
বগুড়ায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
বগুড়ার সারিয়াকান্দিতে দুর্বৃত্তরা ফজলুল হক (৬২) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে। রোববার রাতে উপজেলার হাসনারপাড়া গ্রোয়েনের উত্তর পাশে যমুনা নদীর দূর্গম চরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করতে যায়। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। পুলিশ ও এলাকাবাসীরা জানান, সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চর দীঘাপাড়ার মৃত কিয়াস উদ্দিনের ছেলে কৃষক ফজলুল হক আওয়ামী লীগের রাজনীতি করতেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে তিনি সারিয়াকান্দি বাজার থেকে হেঁটে বাড়িতে ফিরছিলেন। তিনি হাসনারপাড়া গ্রোয়েনের উত্তর পাশে যমুনা নদীর চরে পৌঁছলে দুর্বৃত্তরা তার উপরআরো পড়ুন
বঙ্গবন্ধু সাফারি পার্কে ১৯ বছরের বাঘিনীর মৃত্যু
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১৯ বছর বয়সী এক বাঘিনীর মৃত্যু হয়েছে। রোববার সকালে বার্ধক্যজনিতসহ বিভিন্ন কারণে ওই বাঘিনী পার্কের ভেতর মারা যায়। পার্কের কর্মকর্তা মো. মোতালেব হোসেন জানান, সুন্দরবন থেকে উদ্ধার হওয়া ওই বাঘিনীকে কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়। পরে সেখান থেকে ২০১৩ সালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছিল। দীর্ঘদিন ধরে ওই বাঘিনী বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে ভুগছিলো। রোববার সকালে ওই বাঘিনী মারা যায়। মোতালেব আরও জানান, ২০১২ সালে সুন্দরবন থেকে বেরিয়ে একটি বাড়ির ঘরে ঢুকে পড়ে। এ সময় স্থানীয়রা ওই বাঘিনীকে ঘরেরআরো পড়ুন
