shimul
সৎ মাকে খুন করে থানায় কিশোরের আত্মসমর্পণ
সৎ মাকে কুপিয়ে হত্যা করে থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেছে আবু হুরায়রা মিম (১৫) নামে এক কিশোর। ঘটনাটি যশোরের ঝিকরগাছার কীর্ত্তিপুর গ্রামে। নিহত গৃহবধূর নাম আনোয়ারা বেগম (৪০)। দিনের পর দিন মায়ের কাছ থেকে নানাভাবে নির্যাতিত হচ্ছিল দুই ভাই। তাই এ হত্যার পথ বেছে নেয় কিশোর আবু হুরায়রা মিম (১৫)। পুলিশকে একথাই বলেছে সে। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম ওই গ্রামের মশিয়ার রহমানের দ্বিতীয় স্ত্রী। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সময় মা-ছেলের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আনোয়ার বেগমের সৎ ছেলে উত্তেজিতআরো পড়ুন
দাম্পত্য জীবনের ইতি টানছেন অভিষেক-ঐশ্বরিয়া,গুঞ্জন
বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে তাই সত্যি হলো। দীর্ঘ এক দশকের বিবাহিত সম্পর্কে ইতি টানতে চলেছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। আলাদা বাড়িতে থাকতেও শুরু করেছিলেন অভিষেক-ঐশ্বরিয়া। কিন্তু তাতেও টিকল না সম্পর্ক। আদালতের চৌকাঠ পেরোল বচ্চন পরিবারের বিবাদ। নিজের টুইটার প্রোফাইলে পরিবারের দুঃসময় প্রকাশ করেই ফেললেন বিগ বি। সরাসরি হয়তো কিছু বলেননি। কিন্তু পরোক্ষে মনের বিষাদ জাহির করে ফেলেছেন বলিউডের শাহেনশা। তবে বিগ বি তেমন কিছু না বললেও বলিউডে রটনা ইতিমধ্যেই রটে গিয়েছে। জানা গিয়েছে- শাশুড়ি আর ননদের দাপটেই নিত্য অশান্তি লেগে থাকত বচ্চন পরিবারে। জয়া বচ্চনের সঙ্গেআরো পড়ুন
দেশের নেতৃত্বে নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
আগামীতে দেশের নেতৃত্ব দিতে নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের মধ্যে জনসেবার অভ্যাস গড়ে তুলতে হবে। এ জন্য অভিভাবকদের আরও সচেতন হতে হবে। রোববার দুপুরে চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। রোভার স্কাউটদের উদ্দেশে তিনি বলেন, আগামীতে তোমরাই জাতির নেতৃত্ব দেবে। তাই তোমাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে, মানবিক মূল্যবোধ থাকতে হবে। আমি আশা করি, তোমরা সেভাবে নিজেদের গড়ে তুলবে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূল করতে স্কাউটসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।আরো পড়ুন
কঠোর সমালোচনা ও প্রতিবাদের মুখে ধর্ষণদৃশ্য নিয়ে টিভি শো’তে মিশা-পুর্নিমার ‘হাস্যরস
পুর্ণিমা কি কখনো ধর্ষণের শিকার হয়েছেন! কিভাবে তিনি নারী হয়ে ধর্ষণ নিয়ে হাসি তামাসায় মেতে উঠতে পারলেন? ধর্ষণ কি হাসি-ঠাট্টার বিষয়! সিনেমায় ধর্ষণ করতে কেমন মজা লাগে? কাকে ধর্ষণ করতে ভালো লাগে-এরকম প্রশ্ন হাসতে হাসতে নায়িকা পূর্নিমা অবলীলায় করে ফেললেন আরটিভিতে প্রচারিত একটি অনুষ্ঠানে, যেনো ধর্ষণ তামশার বিষয়। অভিব্যক্তি দেখে বোঝা গেল অনুষ্ঠানের অতিথি মিশা সওদাগরকেও মনে হলো এমন প্রশ্নে বেশ মজা পেয়েছেন। মিশা চাইলে সাবজেক্ট চেঞ্জ করতে পারতেন, করলেন না। নায়িকা পূর্ণিমা সিনেমায় মিথ্যা মিথ্যা ধর্ষিত হলেও, কখনো তাকে ছুঁতে পারেনি প্রকৃত ধর্ষিতার কান্না, হাহাকার। তার প্রশ্ন শুনে মনেআরো পড়ুন
আজ সোমবার, ২ এপ্রিল ২০১৮; রাশিফলের পুর্বাভাসে যেমন কাটতে পারে দিনটি আপনার
ভাগ্যগননা বা রাশিফল কোন সঠিক সিদ্ধান্ত বা দাবী নয়। ঠিক ঠিক এমন কিছুই ঘটবে অথবা ফলপ্রসু হবে তেমন গ্যারান্টিও দেয়না রাশিফলের পুর্বাভাস। মনে রাখবেন, সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন। মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯) : আজকের দিনের শুরুটা যেভাবে পরিচালিত করবেন শেষটাও ঠিক সেভাবেই হবে, তাই শুরুটা ভালো করার চেষ্টা রাখুন। অভূতপূর্ব সব ঘটনা চক্রাকারে আজ আপনাকে সক্রিয় রাখবে। প্রতিষ্ঠিত কোনো ব্যক্তিত্বের সঙ্গে দেখা হয়ে যাবে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্যআরো পড়ুন
কোরআন পাঠের আগে ‘আউজু বিল্লাহ’ পড়ার বিধান
৯৮. যখন কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে। [সুরা : নাহল, আয়াত : ৯৮ (প্রথম পর্ব)] তাফসির : আগের আয়াতে নারী-পুরুষ-নির্বিশেষে সবাইকে আমলের পার্থিব ও অপার্থিব প্রতিদান দেওয়ার কথা বলা হয়েছিল। আমলের একটি শাখা হলো পবিত্র কোরআন পাঠ করা। আলোচ্য আয়াতে পবিত্র কোরআন পাঠের আগে করণীয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এখানে পবিত্র কোরআন তিলাওয়াতের আগে ‘আউজু বিল্লাহ…’ পাঠ করতে বলা হয়েছে। অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে। যদিও এ আয়াতে সরাসরি মহানবী (সা.)-কে নির্দেশ দেওয়া হয়েছে; কিন্তু এ নির্দেশনা সব মুসলমানের জন্য প্রযোজ্য। আল্লাহর এইআরো পড়ুন
সিলেটে শয়নকক্ষে খুন মা-ছেলে, বেঁচে যাওয়া পাঁচ বছর বয়সী শিশু উদ্ধার
সিলেট নগরের মীরাবাজার এলাকার একটি বাসা থেকে এক নারী ও তাঁর ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় জীবিত অবস্থায় উদ্ধার করা হয় রাইসা বেগম নামে নিহতের পাঁচ বছর বয়সী শিশুসন্তানকে। নিহত নারীকে গলা কেটে এবং ছেলেকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল রবিবার দুপুর ২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই বাসার কাজের মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিহতরা হলেন নগরের বারুতখানা এলাকার বাসিন্দা হেলাল মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৪০) এবং তাঁর ছেলে রবিউল ইসলাম রোকন (১৬)। নিহত রোকেয়া বেগম পার্লার ব্যবসার সঙ্গেআরো পড়ুন
খোঁজ মেলেনি আইনজীবীর ক্ষোভে উত্তাল রংপুর
রংপুরে নিখোঁজ আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনার খোঁজ মেলেনি তিন দিনেও। গত শুক্রবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন তিনি। সময়ের সঙ্গে বাড়ছে স্বজনদের উৎকণ্ঠা। অক্ষত অবস্থায় তাঁকে উদ্ধারের দাবিতে গতকাল রবিবার রংপুরের আইনজীবীরা পূর্ণদিবস ধর্মঘট পালনসহ বিক্ষোভ-মানববন্ধন করেছেন। নগরীতে বিভিন্ন সংগঠন মানববন্ধন, বিক্ষোভ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করেছে। এ ছাড়া রংপুরের উপজেলাগুলোতেও বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রথীশকে ‘অপহরণে’র প্রতিবাদে নানা কর্মসূচি পালন করা হয়। নিখোঁজ আইনজীবীর স্ত্রী দীপা ভৌমিক জানিয়েছেন, গত শুক্রবার সকাল ৬টার দিকে কাজের কথা বলে তাঁর স্বামী পায়জামা-পাঞ্জাবি পরা এক ব্যক্তিরআরো পড়ুন
আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
প্রানের’৭১ ডেস্কঃদেশের আটটি শিক্ষাবোর্ডে আজ থেকে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর পরীক্ষায় বসবেন ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ শিক্ষার্থী। রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শুরু হওয়া এই পরীক্ষায় দুই হাজার ৪৯৭টি কেন্দ্রে এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের (ডিআইবিএস) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কুরআন মাজিদ এবং এইচএসসি ভোকেশনালে বাংলা-২ সৃজনশীল (নতুন/পুরতান সিলেবাস) ও বাংলা-১ সৃজনশীল (নতুন/পুরতান সিলেবাস)] বিষয়ের পরীক্ষায় বসবেন শিক্ষার্থীরা। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইনআরো পড়ুন
‘পর্যাপ্ত ঘুম না হলে “মাতালের” মত আচরণ করবেন’
স্বাস্থ্য ডেস্ক- স্বাস্থ্য বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, একাধারে পর্যাপ্ত ঘুম না হলে যে কোনো ব্যক্তি কয়েক দিন পর “কার্যত মাতালের” মত আচরণ করবেন। মানুষের জীবনে ঘুমের অনেক বেশি গুরুত্ব রয়েছে কিন্তু অনেক মানুষই এ কথা বুঝতে পারেন না বলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন । মিশিগান বিশ্ববিদ্যালয়ের অলিভিয়া ওয়াচ বলেন, কোনো ব্যক্তি ছয় ঘণ্টা করে ঘুমালেও তার বকেয়া ঘুম থেকে যায়। নিদ্রার ধারা নিয়ে বিশ্বজুড়ে নতুন সমীক্ষা হয়েছে তাতে সহযোগীর হিসেবে কাজ করেছেন ওয়াচ। এ সমীক্ষার প্রেক্ষাপটে নিদ্রা ঘাটতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। জরিপে আরো দেখা গেছে, মধ্যবয়সীদের দিনেআরো পড়ুন
