shimul
সাংবাদিকদের পেনশন দেবে পশ্চিমবঙ্গ সরকার!
সাংবাদিকরা জাতির বিবেক হলেও তৃতীয় বিশ্বের দেশগুলোতে অনেকটাই সুবিধাবঞ্চিত বলা চলে। পেনশন তো দূরের কথা ঠিকমতো বেতনও পান না অনেক সাংবাদিক। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সাংবাদিকদের পেনশন দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা তালিকাভুক্ত সাংবাদিক এবং অন্তত ১০ বছর কাজ করেছেন, ৬০ বছর হওয়ার পর প্রতি মাসে ২ হাজার ৫০০ রুপি করে পেনশন পাবেন তারা। এই অর্থ সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। যেসব সাংবাদিকের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিচয়পত্র নেই, তারাও ৬০ বছরের পরআরো পড়ুন
তাজমহলে ৩ ঘণ্টার বেশি থাকতে পারবেন না পর্যটকরা!
আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) বিশ্বখ্যাত পর্যটনকেন্দ্র তাজমহল পরিদর্শনে নতুন নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা অনুযায়ী, দর্শনার্থীরা ১ এপ্রিল থেকে সেখানে ৩ ঘণ্টার বেশি থাকতে পারবেন না । মানবদূষণের হাত থেকে রক্ষার জন্য এই নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা বলছে, তিন ঘণ্টার বেশি সময় অবস্থান করলে দর্শনার্থীকে অতিরিক্ত টাকা দিতে হবে। প্রতিদিন তাজমহল খোলা হবে সূর্যোদয়ের ৩০ মিনিট আগে। বন্ধ হবে সূর্যাস্তের ৩০ মিনিট আগে। ১ এপ্রিল থেকে দেশি-বিদেশি সবধরনের পর্যটকদের জন্য এই নীতি কার্যকর হবে। এএসআই জানিয়েছে, ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ তাজমহল। এখানে প্রতিদিন অন্তত ৫০ হাজার দর্শনার্থীআরো পড়ুন
ট্রেনে চড়ে কিমের রাজকীয় চীন সফর
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত সপ্তাহে ট্রেনে করে বেইজিং গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে বৈঠক করেছেন বলে নিশ্চিত করেছে দুই দেশ। তবে এ ট্রেনটির ঐতিহাসিক সফর মোটেই সাধারণ ছিল না। সারা বিশ্বের নেতারা যখন আকাশ পথকেই যাতায়াতের জন্য ব্যবহার করেন তখন উত্তর কোরিয়ার নেতা ট্রেন ব্যবহার করলেন। তবে শুধু কিমই নন, কিমের বাবা কিম জং টু এবং তার দাদাও হুবহু একই ধরনের ট্রেন ব্যবহার করে বিদেশ সফর করতেন। তবে সেটি একই ট্রেন নাকি তা নিশ্চিত হওয়া যায়নি। ট্রেনটি ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সংবলিত এবং বিলাসবহুল।আরো পড়ুন
নরক বলে কিছু নেই : পোপ ফ্রান্সিস!
স্বর্গ-নরক নিয়ে সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, ভ্যাটিকানের একটি পত্রিকা ‘লা রিপাবলিকা’য় গত বুধবার প্রকাশিত হয়েছে এক বিশাল প্রবন্ধ। পত্রিকার সম্পাদক, ৯৩ বছর বয়সী ইউজেনিও স্কালফারির লেখা ওই প্রবন্ধেই উল্লিখিত রয়েছে পোপ ফ্রান্সিসের একটি উদ্ধৃতি। তার দাবি, খ্রিস্ট ধর্মের সর্বোচ্চ ধর্মযাজক বলেছেন, নরক বলে কিছু নেই। তবে ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, পোপ ফ্রান্সিস এমন কিছু বলেননি। কারণ, সাম্প্রতিককালে পোপের সঙ্গে সরাসরি কোনো আলোচনা বা কথোপকথন হয়নি সাংবাদিক ইউজেনিও স্কালফারির। আরো জানানো হয়েছে, পোপের সঙ্গে বেশ কয়েক দিন আগে কথা হয়েছিল সাংবাদিকের। তিনি সেআরো পড়ুন
মশা মারতে চীনে সর্বাধুনিক সামরিক রাডার প্রযুক্তি ব্যবহার
মশার কামড়ে অতিষ্ট হয়ে চীন সরকার শেষ পর্যন্ত সামরিক বাহিনীর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মশা মারার নির্দেশ দিয়েছে। না কোনো গল্প নয়, একেবারেই বাস্তবতা। এ কাজে চীনের হাতে থাকা সবচেয়ে আধুনিক রাডার নিয়োগ করা হয়েছে। এ রাডার দুই কিলোমিটার এলাকার মধ্যে থাকা যে কোনো মশাকে শনাক্ত করতে এবং তা লেজার প্রযুক্তির মাধ্যমে মেরে ফেলতে পারে। মশা কোনো হেলাফেলার বিষয় নয়। মশার কামড়ে ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ মারা যায়। যে কোনো প্রাণীর চেয়ে মশা এখন বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী। বিষয়টি জেনেই হয়ত মশা প্রতিরোধে সর্বাধুনিকআরো পড়ুন
সোফিয়াকে উইল স্মিথের চুম্বনচেষ্টা, তারপর যা ঘটল…
উইল স্মিথের মতো তারকাকে পাশে পেতে কার না ভালো লাগবে! শুধু তাই নয়, এই হলিউড তারকা যদি বন্ধুত্বসুলভ একটা চুমুও দিয়ে দেন, তো শিহরণ কার না জাগবে! কিন্তু সোফিয়ার ক্ষেত্রে কি তা ঘটেছে? হংকং-ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘হ্যানসন রোবোটিক্স’ নারীর আকৃতি দিয়ে সোফিয়া নামের যে রোবটটি বানিয়েছে, সে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে অসংখ্য মানুষের ভালোবাসা কেড়ে নিয়েছে। সম্প্রতি সোফিয়া উইল স্মিথের সঙ্গে দেখা করেছে। ইতিমধ্যে এক ভিডিও ইউটিউব চ্যানেলে তুলে দিয়েছেন তারকা। সোফিয়া বিভিন্ন অনুভূতির প্রকাশে ৬২ ধরনের মুখভঙ্গী ফুটিয়ে তুলতে পারে। কিন্তু স্মিথের চুম্বন কি তার মুখে ভালোবাসার অনুভূতি ফুটিয়েআরো পড়ুন
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না..
দেশের বাইরে দর্শনীয়স্থানে ঘুরতে যেতে কার না মন চায়। কিন্তু আর্থিক সংগতি থাকলেও অনেকেই বর্হিবিশ্ব ভ্রমণে অনীহা পোষণ করেন। কেন?-এর মূল কারণ ভিসা পেতে নানা বিড়ম্বনাসহ জটিল প্রক্রিয়া। তাই, অনেকের স্বপ্ন আজন্ম অধরাই থেকে যায়। কিন্তু আপনি জানেন কি?-আপনার বিদেশ ভ্রমণের স্বপ্ন আপনার হাতের মুঠোয়। কারণ, বিশ্বের এমন ৩৭টি দেশ আছে যেখানে আপনি ঘুরতে যেতে চাইলে ভিসার দরকার পড়বে না। ওই দেশগুলোর এয়ারপোর্টে নেমে আপনি সঙ্গে সঙ্গেই হাতে পেয়ে যাবেন আপনার কাংঙ্খিত ভিসাটি। আর এই ভিসার জন্য আগে থেকে আবেদন করতে হবে না। যেসব দেশে যেতে ভিসা লাগবে না : আরো পড়ুন
তিস্তা চুক্তি ও মোদির ঢাকা সফর অনিশ্চিত
বহুল প্রত্যাশিত তিস্তার পানিবণ্টন চুক্তি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য সফর—দুটি বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বাংলাদেশ আগেই বলে দিয়েছে, তিস্তা ইস্যুতে বল ভারতের কোর্টে। কিন্তু সেই তিস্তা চুক্তি সইয়ের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার ওই দেশটিতে অভ্যন্তরীণ ঐক্য সৃষ্টির প্রয়োজনীয়তার কথা বলে আসছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সেই ঐকমত্য এখনো অর্জিত হয়নি। জোরালো উদ্যোগও দেখা যাচ্ছে না। বরং ভারত প্রয়োজনে দেরি হলেও তাদের দেশের সব পক্ষকে নিয়ে এগিয়ে যেতে চায়। অন্যদিকে গত মাসে ভারতের একটি ইংরেজি দৈনিকে চলতি বছরের আরো পরের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশসহ প্রতিবেশী কয়েকটি দেশে সফরেরআরো পড়ুন
৪৮ টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
চাঁদপুরে ৪৮ টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বিকেল তিনটার দিকে চাঁদপুর জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভার আগে প্রধানমন্ত্রী প্রকল্পগুলো উদ্বোধন করেন। চাঁদপুরে ৪৮টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন ২৫টি আর উদ্বোধন ২৩টির। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চাঁদপুর পৌরসভার দুটি পানি শোধনাগার, চাঁদপুর সরকারি কলেজ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস, পুরানবাজার ডিগ্রি কলেজের চতুর্থ তলা একাডেমিক ভবন, মতলবে ধনাগোদা নদীর ওপর মতলব সেতু, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ও পুরানবাজার, ইব্রাহীমপুর, সাখুয়া, চাঁদপুর সেচ প্রকল্পের হাইমচর এলাকার তীর সংরক্ষণ প্রকল্প। এর আগে বেলা ৩ টার দিকে জনসভার শুরুতেইআরো পড়ুন
চাঁদপুরে ইলিশ দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ
চাঁদপুরে ইলিশ দিয়েই বরণ করা হলো প্রধানমন্ত্রীকে। আজ রোববার বেলা সোয়া দিনটার দিকে চাঁদপুর জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভার শুরুতেই প্রধানমন্ত্রীকে ইলিশ দিয়ে বরণ করা হয়। এর আগে বেলা ৩ টার দিকে জনসভার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন। এরপর তিনি চাঁদপুরে ৪৮ টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁদপুরে ৪৮টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন ২৫টি আর উদ্বোধন ২৩টির। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চাঁদপুর পৌরসভার দুটি পানি শোধনাগার, চাঁদপুর সরকারি কলেজ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস, পুরানবাজার ডিগ্রি কলেজের চতুর্থ তলা একাডেমিক ভবন, মতলবে ধনাগোদা নদীর ওপর মতলবআরো পড়ুন
