প্রাণের ৭১

shimul

 

‘নারীর প্রতি বৈষম্য নির্মূলে মানসিকতার পরিবর্তন আবশ্যক’

নারীর প্রতি বৈষম্য নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষের মানসিকতার পরিবর্তন করতে হবে মন্তব্য করে তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, ‘বর্তমান সরকার নারী বান্ধব সরকার। সরকারের নানা উদ্যোগের কারণে নারীরা আজ সমাজের সর্বস্তরে এগিয়ে যাচ্ছে। নারীর অর্থনৈতিক উন্নয়ন কেবল নয়, রাজনৈতিক উন্নয়নও হতে হবে, তবেই নারীর ক্ষমতায়ন হবে।’ মঙ্গলবার পিকেএসএফ ভবনে আন্তর্জাতিক নারী দিবস -২০১৮ উদযাপন উপলক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিকেএসএফ চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ সচিব মো. জিল্লার রহমান। এতেআরো পড়ুন


জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক না করার রিট খারিজ

দেশের কওমি ও ফাজিল মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক না করার নির্দেশেনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি এ মর্মে এ আদেশ দেন।


১ বছর ১০ মাস বয়সী শিশুকে ধর্ষণ!

অন্ধকার যুগের বর্বরতাকেও হার মানার মত ঘটনা। মাত্র ১ বছর ১০ মাস বয়সী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনারকানিয়ার ৫ নং ওয়ার্ডের হাতিয়ার কুল এলাকায়। এ ব্যাপারে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ ফৌজদারী অভিযোগ এনে শিশুর মা পারভিন আক্তার বাদি হয়ে আজ দুপুরে একটি মামলা দায়ের করেন। মামলায় মো. শাকিব (২০), মরিয়ম বেগম (৩৮) ও মোক্তারকে (৪৫) আসামি করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (ভারপ্রাপ্ত) মোতাহির আলী ‘পূর্ণাঙ্গ তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া গেল’আরো পড়ুন


গ্যারি কারস্টেনকে পাচ্ছে বাংলাদেশ?

হাথুরুসিংহে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার পর কোচ আনতে কূল-কিনারা খুঁজে পাচ্ছে না বিসিবি। ক্রমাগত চালিয়ে যাওয়া চেষ্টার ধারাবাহিকতায় একেরপর এক নামের গুন্জন সামনে এলেও কোচ পায়নি বাংলাদেশ দল। মঙ্গলবার মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, আইপিএলের পর গ্যারি কারস্টেনকে পাওয়ার আশা করছে বিসিবি। সেটিও কেবল শুধু টিম কনসালটেন্ট হিসেবে। হেড কোচ বিষয়ে মীমাংসা বেশিদূর যে গড়ায়নি, সেটিও বেরিয়ে এল জালান ইউনুসের কথায়, ‘আমরা আসলে এখনও চেষ্টা করছি। নির্দিষ্ট কোন কোচ এখনও পাইনি, কিন্তু চেষ্টা করা হচ্ছে। জুনে উইন্ডিজের সাথে সিরিজ আছে, তার আগেই কোচ নিয়োগের চেষ্টা চলছে।আরো পড়ুন


মহাকাশে যাচ্ছে প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১’

এপ্রিলের শেষ সপ্তাহে মহাকাশে উৎক্ষেপণ করা হচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১’। ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইচ টিপে উদ্বোধনের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটে করে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হবে। এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে কক্ষপথ (অরবিটাল স্লট) কেনা হয়েছে। মহাকাশের ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমায় প্রায় ২১৯ কোটি টাকায় ১৫ বছরের জন্য এই কক্ষপথ কেনা হয়েছে।   স্যাটেলাইট পাঠানোর কাজটিআরো পড়ুন


এইচএসসি পরীক্ষার সম্পূর্ণ রুটিন

২০১৮ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল থেকে চলবে ১৩ মে পর্যন্ত। উল্লেখ্য, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে। প্রশ্নফাঁস ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এক সভায় এ কথা জানান।


মেয়রের প্রেম নিয়ে তোলপাড়!

কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবীর সঙ্গে সম্পর্ক এবং স্ত্রীর বিরুদ্ধে তোলা নিত্যনতুন অভিযোগ নিয়ে দু’সপ্তাহ ধরেই চলছে তুমুল আলোচনা। অনেকের মতে, মেয়রের ব্যক্তিগত জীবন এখন মেগা সিরিয়ালের থেকে বেশি টানটান উত্তেজনায় ভরপুর। আলোচনা চলছে রাজনীতির অঙ্গনেও। সরস সেই আলোচনায় যোগ দিয়েছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শোভনকে তাই মমতা আদর করে কানন বলেই ডাকেন। সেই কাননের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে যে আলোচনা চলছে তাতে তিনি বেজায় অখুশি। মেয়রকে তাই শোধরাতে ভাল করে কাজ করার ব্যাপারে মনোযোগী হতে বলেছেন। তবে মমতা তার প্রিয় কাননের প্রেম নিয়ে কৌতূহল চেপে রাখতে পারেন নি। তাই শুক্রবারআরো পড়ুন


সৌদি আরবের পাশে থাকবে জানালো বাংলাদেশ

সৌদি আরবের রিয়াদ এবং দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী নগরীগুলো লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘মাল্টিপল ব্যালেস্টিক’ ক্ষেপণাস্ত্র হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এক বিবৃতিতে মঙ্গলবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্বেগ প্রকাশ করেছে। এতে বলা হয়, ‘বাংলাদেশ হুথি বিদ্রোহীদের এ ধরনের উস্কানিমূলক একতরফা হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং বাংলাদেশ মনে করে, এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর বিরূপ প্রভাব ফেলবে।’ এ ধরনের হামলা দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে সৌদি আরবের ভ্রাতৃপ্রতীম জনগণ ও সরকারের যেকোন নিরাপত্তাআরো পড়ুন


ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় এএসআই আটক

যশোরের চৌগাছা থানার এএসআই কামরুজ্জামান পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় জনতার হাতে আটক হন। অন্য এএসআই আকবর ও এক কনস্টবল পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে দোকানপাট বন্ধ করে দেয় বাজার কমিটি। এ সময় তারা ওসিসহ ওই দুই এএসআই ও কনস্টবলকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা বাজারের স্বর্ণপট্টিতে অবস্থিত সেন কে জুয়েলার্সে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এএসআই কামরুজ্জামান, এএসআই আকবর ও এক কনস্টবল সেন কে জুয়েলার্সে আসেন। এ সময় মালিক রবিন সেনের বড় ছেলে বাপ্পীর পকেটে কাগজে মোড়ানো ইয়াবা দিয়েআরো পড়ুন


প্রেমিকার উদ্দেশে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মডেলের আত্মহত্যা

‘আজ থেকে তার পথের কাঁটা সরে গেল, দোয়া রইল তার জন্য’ – ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন মডেল তারকা ফাহিম শাহরিয়ার। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় আত্মহত্যা করেন উদীয়মান মডেল তারকা ও বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং এক্সিকিউটিভ শাহরিয়ার ফাহিম (৩০)। ফাহিম কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার অধিবাসী বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক জাহাঙ্গীর আলম জাহানের ছেলে। মাত্র কয়েকদিন আগে মা রাশেদা আক্তার রেনু দুরারোগ্য ব্যধিতে না ফেরার দেশে চলে যাওয়ায় পৃথিবীটাই অন্ধকার ঠেকছিল মডেল তারকা ফাহিম শাহরিয়ারের কাছে। তার ওপর যাকে অবলম্বন করে জীবনকে সাজাতে ও জীবনকেআরো পড়ুন