shimul
৩১ মার্চ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা আগামী ৩১ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হবে এ সভা। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার(২৭মার্চ) দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উত্ত্যক্তের বিচার চাওয়ায় ধর্ষণ, মামলা করায় হত্যা!
বখাটের উৎপাতে স্কুল ছেড়ে একটি কোম্পানিতে চাকরি নিয়েছিল কিশোরী বিউটি আক্তার। কাজে যাওয়া-আসার পথে তাকে ফের উত্ত্যক্ত করতে শুরু করে বাবুল মিয়া ও তার সহযোগীরা। অভিযোগ ওঠে, এই হয়রানির অভিযোগ করায় বাড়ি থেকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে একমাস আটকে রেখে বিউটি আক্তারকে ‘ধর্ষণ’ করে বাবুল। এই ঘটনায় মামলা করায় ফের বিউটিকে তুলে নিয়ে যায়। এবার ধর্ষণের পর খুন করে বিউটির লাশ হাওরে ফেলে দেওয়া হয়। হবিগঞ্জ জেলার নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের ব্রাহ্মণডোরা গ্রামে এ ঘটনা ঘটে। বিউটি আক্তার ব্রাহ্মণডোরা গ্রামের সায়েদ আলীর মেয়ে। আর মূল অভিযুক্ত বাবুল মিয়া একইআরো পড়ুন
‘যারা আমাকে গ্রেফতার করেছিলেন তাদেরও হিসাব নেব
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমি গ্রেফতার হয়েছিলাম, এই কাজ কারা করিয়েছেন, আমি সেটা জানি। তাদেরও হিসাব নেব। মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা তার দীর্ঘ বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নানা সময় কী কী ষড়যন্ত্র হয়েছে তা তুলে ধরে বলেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাকে গ্রেফতার করা হয়েছিল। তখন অত্যাচার নির্যাতন করেছে বিএনপি সরকার। আর গ্রেফতার করা হলো আমাকে। কারা এই কাজ করেছে, তা আমি জানি। তাদের হিসাব নিকাশও পরে করবো। তিনি বলেন,আরো পড়ুন
সিলেট-দুবাই সরাসরি ফ্লাইট উদ্বোধন, ৭৬ যাত্রী নিয়ে যাত্রা
মহান স্বাধীনতা দিবসে প্রথমবারের মতো ৭৬ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৭ ফ্লাইট সিলেট থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড়লো। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের ফ্লাইটটি নির্ধারিত সময়ের দুই ঘন্টা দেরিতে রাত ৮টা ২৭ মিনিটে সিলেট এমএজি ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে রওনা হয় বলে বিমানবন্দরের স্টেশন ম্যানেজার জিল্লুর রহমান যুগান্তরকে নিশ্চিত করেন। বিকেল থেকে বৃষ্টির কারণে এ দেরি হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন, ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে আরও ৮০ জনসহ মোট ১৫৬ জন যাত্রী নিয়ে দুবাইর উদ্দেশ্যে যাত্রা করবে বিমানটি। এই ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবারেরআরো পড়ুন
শিশু-কিশোররা যেন জঙ্গিবাদে না জড়ায়: প্রধানমন্ত্রী
শিশু-কিশোররা যেন সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকাসক্তে জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ থাকার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসের দিন সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এদিন সমাবেশে শেখ হাসিনার উপস্থিতিতে সারাদেশে ও বিদেশে একযোগে একই সময়ে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। দেশকে গভীরভাবে ভালোবাসবে। আমরা যেখানে রেখে যাব তোমরা সেখান থেকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী, মন্ত্রী থেকে শুরু করে বড় বড় বিজ্ঞানী হবে। তোমাদেরআরো পড়ুন
খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাইলেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ।
খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাইলেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। ব্রিটিশ সংবাদ পত্রে ফুলপেজ বিজ্ঞাপন দিয়ে ফেসবুকের পক্ষ থেকে লেখা হয়েছে, আমরা আপনাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য দায়বদ্ধ। যদি আমরা সেটা রক্ষা করতে না পারি, তাহলে আমাদের সম্মান পাওয়ার কোনো অধিকার নেই। ৬টি ব্রিটিশ এবং ৩টি মার্কিন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে জুকেরবার্গের এই বিজ্ঞাপন। বিজ্ঞাপনে জাকারবার্গ ফেসবুক অ্যাপের তথ্য ফাঁসের ঘটনায় যাবতীয় পরিস্থিতি, মানসিক চাপ নিয়ে যাবতীয় তথ্য জানানো হয়েছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জার্মান ফেসবুক ব্যবহারকারীদের ওপর একটি জরিপ চালিয়েছে। এর উদ্দেশ্য ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বিশেষ করে ফেসবুকআরো পড়ুন
জিম্মিদের বাঁচিয়ে ‘হিরো’র মৃত্যু
ফ্রান্সের সুপারমার্কেটে নিজের জীবন বাজি রেখে বন্দুকধারীর হাত থেকে জিম্মিদের বাঁচানো এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, জিম্মি ঘটনায় গুরুতর আহত ফরাসি পুলিশ বাহিনীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (৪৫) আরনড বেলট্রেম শুক্রবার রাতে মারা গেছেন। বীরত্বের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাত্রেঁদ্ধা তাকে ‘নায়ক’ হিসেবে অভিহিত করেছেন। বিবিসি জানায়, টুইটারে বেলট্রেমের মৃত্যুর খবর জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলম্ব বলেন, ‘তিনি (বেলট্রেম) তার দেশের জন্য জীবন দিয়েছেন। ফরাসিরা কখনও তার বীরত্ব, সাহস ও ত্যাগ স্বীকারের বিষয়টি ভুলে যাবে না। শুক্রবার সকালে রেদোয়ানে লাকদিম নামে মরক্কান বংশোদ্ভূত এক হামলাকারী ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী শহরআরো পড়ুন
নেপালে বিমান দুর্ঘটনা জীবন যুদ্ধে হেরে গেলেন শাহিন ব্যাপারী
নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত শাহিন ব্যাপারী মারা গেছেন। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২। এর মধ্যে ২৭ জনই বাংলাদেশি। বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় গঠন করা মেডিকেল বোর্ডের প্রধান ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, শাহিন ব্যাপারীর অবস্থা দ্রুত অবনতি হতে থাকলে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেয়া হয়। এরপরও তার সাপোর্ট ঠিকঠাক কাজ করছিল না। তিনি বলেন, এ পর্যন্ত তার তিনটি অস্ত্রোপচার করা হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। শাহিনের স্ত্রী রিনা আক্তারআরো পড়ুন
ধৈর্য বাড়ানোর ৭ উপায়
ধৈর্য বাড়ানোর ৭ উপায় কথায় বলে, সবুরে মেওয়া ফলে। ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই আপনি সফলতা পাবেন। কিন্তু অনেকেই অল্পতেই হতাশ হয়ে ধৈর্য হারিয়ে ফেলেন। ধৈর্যের পরীক্ষা সাধারণত বন্ধ দরজার ভেতরেই ঘটে থাকে। ধৈর্য না থাকলে দীর্ঘমেয়াদী কোনো কাজ করা সম্ভব নয়। ভাল কিছু করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধৈর্যশীল হতে চান, তবে আপনার জন্যই লেখা ধৈর্যশক্তি বাড়ানোর ৭ উপায়- ডায়েরি লেখার অভ্যাস ডায়েরি লেখার অভ্যাস ধৈর্যশক্তি বৃদ্ধি করবে। বিশেষ বিশেষ দিনের ঘটনা, যে ঘটনা খুব ভাবাচ্ছে, তাই ডায়েরিতে লিখে রাখতে পারেন। যেকোনো ঘটনা বিস্তারিত লিখতেআরো পড়ুন
৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করলেন ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে একজোট যুক্তরাষ্ট্র ও ইউরোপ
ব্রিটেনে একজন সাবেক রুশ ডাবল এজেন্ট সেরগেই স্ক্রিপাল এবং তার মেয়ের ওপর নার্ভ এজেন্ট হামলার প্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে একজোট হয়ে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। গতকাল সোমবার ওয়াশিংটন ও নিউইয়র্ক থেকে ৬০ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে সিয়াটলস্থ রুশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে। জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, ডেনমার্ক, পোল্যান্ড, লাটভিয়া, লুথিয়ানিয়া এবং এস্তোনিয়া রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের কূটনীতিক বহিষ্কারের ঘোষণার পর ওয়াশিংটনের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে মস্কো। খবর:সিএনএন, বিবিসি ও রয়টার্সের। গত চার মার্চ ব্রিটেনে অবস্থানরত পক্ষত্যাগকারী সাবেক রুশ গুপ্তচর সেরগেইআরো পড়ুন
