প্রাণের ৭১

আওয়ামী লীগের আদর্শ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সৌরভ আহম্মেদ সুমন

 

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সকল নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব এবং মালয়েশিয়া বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাখার সদস্য সৌরভ আহম্মেদ সুমন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাঙালি জাতির স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত এ দল দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, অধিকার আদায়ের সংগ্রাম এবং উন্নয়ন অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সৌরভ আহম্মেদ সুমন বলেন, আওয়ামী লীগের দীর্ঘ ইতিহাসে বহু চ্যালেঞ্জ, সংকট ও প্রতিকূল সময় এসেছে। কিন্তু প্রতিবারই দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দলের আদর্শ ও চেতনাকে সমুন্নত রেখেছেন। বর্তমান সময়েও তৃণমূল নেতাকর্মীদের ঐক্য এবং সাংগঠনিক শক্তিই দলের সবচেয়ে বড় সম্পদ।
তিনি বলেন, “গত ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকে আমি একজন নিবেদিত কর্মী হিসেবে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দলের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম সচল রাখা এবং সকলকে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে নিয়মিত কাজ করছি।”
তিনি আরও বলেন, “ওয়ার্ড, ইউনিয়ন এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তাদের খোঁজখবর নিচ্ছি, বিভিন্ন সমস্যা ও সংকটের কথা শুনছি এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের মনোবল অটুট রাখা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি।”
সৌরভ আহম্মেদ সুমন বলেন, “আজকে যারা তৃণমূল পর্যায়ে দলের পতাকা বহন করছেন, তারাই আগামী দিনের আওয়ামী লীগের শক্তি। তাই ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা এবং জেলা পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে আমরা কাজ করে যাচ্ছি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।”
তিনি বলেন, “প্রবাসে অবস্থান করলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক কার্যক্রমের খোঁজখবর নিয়মিত রাখছি। আওয়ামী লীগের আদর্শ, বঙ্গবন্ধুর চেতনা এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় একজন কর্মী হিসেবে আমার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছি।”
সৌরভ আহম্মেদ সুমন আরও বলেন, “বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের উন্নয়ন, অগ্রগতি ও জনগণের কল্যাণে আওয়ামী লীগের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, ভাষা আন্দোলনের বীর শহীদ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শেষে তিনি বলেন, “আওয়ামী লীগের শক্তি তার কর্মীরা। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।”
তিনি দলের সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাংগঠনিক সাফল্য কামনা করেন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*