Sunday, October 25th, 2026
ডেঙ্গু-হামের থাবা: মৃত্যুর মিছিল থামাতে ব্যর্থতা কার?- মোহাম্মদ হাসান
বাংলাদেশে জনস্বাস্থ্য পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। ডেঙ্গু ও হামের সংক্রমণ যেন একসঙ্গে চেপে বসেছে মানুষের জীবনে। প্রতিদিন হাসপাতালের বিছানায় বাড়ছে রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আক্রান্ত ও মৃত্যুর হিসাব আসছে ঠিকই, কিন্তু প্রশ্ন হচ্ছে—এই পরিসংখ্যান কমানোর কার্যকর উদ্যোগ কোথায়? মানুষের জীবন রক্ষায় রাষ্ট্রের প্রস্তুতি কতটা? ২৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। চলতি বছরের ২৪ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১আরো পড়ুন
