প্রাণের ৭১

Tuesday, October 27th, 2026

 

ফ্যাসিস্ট তকমার রাজনীতি: আয়নার সামনে দাঁড়াতে প্রস্তুত কে? -মোহাম্মদ হাসান

রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের সবচেয়ে কার্যকর গণতান্ত্রিক মাধ্যম। রাষ্ট্র পরিচালনা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর করা এবং মানুষের জীবনমান উন্নয়নের দায়িত্ব রাজনীতির। অথচ বাংলাদেশের রাজনীতিতে আজ জনকল্যাণের চেয়ে ক্ষমতার হিসাব, আদর্শের চেয়ে ব্যক্তিস্বার্থ এবং রাজনৈতিক প্রতিযোগিতার চেয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার প্রবণতাই বেশি দৃশ্যমান। রাজনীতি যেখানে হওয়ার কথা মানুষের মুক্তির পথ, সেখানে সেটিই অনেক সময় মানুষের উদ্বেগ ও অনাস্থার কারণ হয়ে উঠছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করেছিল। মানুষের প্রত্যাশা ছিল, পুরোনো ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির অবসান ঘটবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাবমুক্ত হবে এবং গণতন্ত্র নতুন ভিত্তিআরো পড়ুন