প্রাণের ৭১

নোয়াখালীতে জেল হত্যা দিবসে যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:

ইতিহাসের এক কলঙ্কময়

ও কালো অধ্যায় ৩ নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস। দিনটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এবং জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নোয়াখালী সদর উপজেলা যুবলীগের উদ্যমী সংগঠক আলাউদ্দিন ভূঁইয়া এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন।
৩ নভেম্বর (মঙ্গলবার) আয়োজিত এ অনুষ্ঠানে ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে শাহাদাতবরণকারী স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ পঁচাত্তরের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় নোয়াখালী সদর উপজেলা যুবলীগ ও স্থানীয় নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*