প্রাণের ৭১

মীরসরাই ট্রাজেডির ১৫ বছর: ৪৫ প্রাণের আত্মত্যাগ স্মরণে জাভেদ মাহমুদের শ্রদ্ধা ও সতর্কতার আহ্বান

মোহাম্মদ হাসান:

২০১১ সালের ১১ জুলাই—মীরসরাইয়ের ইতিহাসে এক শোকাবহ, বেদনাবিধুর দিন। সেদিন সড়ক দুর্ঘটনায় ৪৩ জন মেধাবী শিক্ষার্থীসহ মোট ৪৫ জনের মর্মান্তিক মৃত্যু গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। পনেরো বছর পরও সেই বিভীষিকাময় দিনের স্মৃতি আজও অশ্রুসিক্ত করে মীরসরাইবাসীকে। গভীর শ্রদ্ধা, দোয়া ও শোকের মধ্য দিয়ে আজও স্মরণ করা হচ্ছে সেই নিষ্পাপ প্রাণগুলোকে।

মীরসরাইয়ের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা এবং শেখ হাসিনা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রবাসী জাভেদ মাহমুদ এক শোকবার্তায় বলেন, “১১ জুলাই এলেই মীরসরাইয়ের প্রতিটি মানুষ আবারও ফিরে যায় সেই হৃদয়বিদারক মুহূর্তে। এই জনপদের বুকচেরা কান্না আজও থামেনি। ৪৫টি প্রাণের অপূরণীয় এই ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়।”

তিনি মহান আল্লাহর দরবারে ট্রাজেডিতে নিহত সকলের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

জাভেদ মাহমুদ আরও বলেন, “এই মর্মান্তিক ঘটনা আমাদের জন্য একটি কঠিন শিক্ষা। সড়কে চলাচলের সময় চালকদের সর্বোচ্চ সতর্কতা, দায়িত্ববোধ ও ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। অসতর্কতা, বেপরোয়া গতি কিংবা খামখেয়ালিপনার কারণে যেন আর কোনো পরিবারকে এমন অপূরণীয় স্বজনহারা বেদনা বহন করতে না হয়।”

তিনি বলেন, “শুধু শোক প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয় না। এই ট্রাজেডি থেকে শিক্ষা নিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তাহলেই নিহতদের স্মৃতির প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব হবে।”

সবশেষে তিনি আবারও ১১ জুলাইয়ের সেই ভয়াল দুর্ঘটনায় প্রাণ হারানো ৪৫ জনের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত সকল পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*