প্রাণের ৭১

মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের মিরসরাইয়ে সদ্য যোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মিরসরাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় এসোসিয়েশনের পক্ষ থেকে নবাগত শিক্ষা কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, মহালঙ্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মিরসরাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এম জয়নাল আবেদীন রানা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার জাহিদ, এ. টি. একাডেমির প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সাইনিং স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ইমাম হোসেনসহ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

এ সময় পরিচয় ও কুশল বিনিময়ের পাশাপাশি মিরসরাইয়ের কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে আলোচনা হয়। নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনার বিষয়েও তিনি আন্তরিক থাকার আশ্বাস দেন।

শুভেচ্ছা বিনিময় শেষে মিরসরাইয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

মিরসরাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম জয়নাল আবেদীন রানা বলেন, “মিরসরাইয়ের শিক্ষার মান আরও বেগবান করতে সরকারি-বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার সুযোগ ও পরিবেশ অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থীদের কল্যাণে আমরা উপজেলা শিক্ষা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।”






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*