প্রাণের ৭১

২১ আগস্ট গ্রেনেড হামলা: শহীদদের প্রতি শ্রদ্ধা ও বিচারের প্রত্যয় আবদুল্লাহ আল মামুন ভূঁইয়ার

২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক ভয়াবহ ও বেদনাবিধুর দিন। এদিন রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২৪ জন মানুষ নিহত হন এবং আহত হন কয়েকশ মানুষ। আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ নিহত সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

এই নৃশংস হামলার উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক রাজনীতির কণ্ঠস্বরকে স্তব্ধ করা এবং নেতৃত্বকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা। কিন্তু রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম কোনো ষড়যন্ত্র ও সন্ত্রাসের কাছে পরাজিত হয়নি।

২১ আগস্টের শহীদদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়—রাজনীতিতে সহিংসতা, সন্ত্রাস ও হত্যার কোনো স্থান থাকতে পারে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক মতপার্থক্যের সমাধান হতে হবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে।

আজকের এই শোকের দিনে আমরা ২১ আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সহমর্মিতা জানাই। একই সঙ্গে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটে, সে জন্য আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সহনশীলতা সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করছি।

২১ আগস্টের শহীদেরা আমাদের চেতনায় অমর হয়ে থাকবেন।
হত্যা ও সন্ত্রাস নয়—গণতন্ত্র, শান্তি ও মানবিকতার বাংলাদেশই হোক আমাদের অঙ্গীকার।

মোঃ আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া
শেখ হাসিনা ঐক্য পরিষদ
কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*