প্রাণের ৭১

Md Hassan

 

মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

মোহাম্মদ হাসান: চট্টগ্রামের মিরসরাইয়ে সদ্য যোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মিরসরাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় এসোসিয়েশনের পক্ষ থেকে নবাগত শিক্ষা কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, মহালঙ্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মিরসরাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এম জয়নাল আবেদীন রানা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার জাহিদ, এ.আরো পড়ুন


বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে জাবেদ মোহাম্মদের গভীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের নেপথ্যের অন্যতম প্রেরণাদায়ী শক্তি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন শেখ হাসিনা ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন রিমিনি-এর প্রতিষ্ঠাতা, সাবেক ছাত্রলীগ নেতা ও মীরসরাইয়ের কৃতি সন্তান জাবেদ মোহাম্মদ। এক বিবৃতিতে তিনি বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সাহস, প্রেরণা ও শক্তির অন্যতম প্রধান উৎস। বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতিটি সংকটময় মুহূর্তে তিনি ছায়ার মতো পাশে থেকে সাহস ও মনোবল জুগিয়েছেন। জাবেদ মোহাম্মদ বলেন, বঙ্গবন্ধু যখনই কারারুদ্ধ হয়েছেন,আরো পড়ুন


ইসলামের মানবতাবাদী শিক্ষা: সম্প্রীতি, সহিষ্ণুতা ও মর্যাদার অনন্য দৃষ্টান্ত: মোহাম্মদ হাসান 

ইসলাম সম্প্রীতি, সহিষ্ণুতা ও মানবতার ধর্ম—যেখানে মানুষের অধিকার ও মর্যাদা সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, ইসলাম তার আদর্শিক শক্তি, উদারতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে পৃথিবীর বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়েছে; কোনো পেশিশক্তির জোরে নয়। হৃদয় জয় করেই ইসলামের বিস্তার ইসলামের সূচনালগ্নেই এটি মানুষের হৃদয় জয় করেছে। মানুষের অন্তর্গত মানবিক গুণাবলির বিকাশ ঘটিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে এক নৈতিক সমাজব্যবস্থা। ইসলামের শিক্ষা অনুযায়ী, প্রথমে একজন ভালো মানুষ হতে হবে, এরপর ভালো মুসলমান। হাদিসে বলা হয়েছে, প্রকৃত মুমিন হতে হলে মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকা অপরিহার্য। মানবমর্যাদা রক্ষায় ইসলামের নির্দেশনা ইসলাম মানুষকেআরো পড়ুন


সামাজিক অবক্ষয়: নৈতিকতার সংকট ও মানবিক সমাজ গঠনের চ্যালেঞ্জ

মোহাম্মদ হাসান একটি রাষ্ট্রের উন্নয়ন কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো কিংবা প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে পরিমাপ করা যায় না। একটি জাতির প্রকৃত উন্নয়নের অন্যতম প্রধান সূচক হলো তার মানুষের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ। যখন একটি সমাজে সততা, সহানুভূতি, ন্যায়বোধ, দায়িত্বশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার জায়গা সংকুচিত হতে থাকে, তখন সেই সমাজ ধীরে ধীরে সামাজিক অবক্ষয়ের দিকে এগিয়ে যায়। আজকের বাংলাদেশেও এই সংকট নানা রূপে দৃশ্যমান, যা গভীর উদ্বেগের বিষয়। বর্তমান সময়ে আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি, যেখানে দুর্নীতি, প্রতারণা, সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, মাদকাসক্তি, কিশোর অপরাধ, যৌন হয়রানি এবং বিচারহীনতার সংস্কৃতিআরো পড়ুন


রক্তঝরা আগস্ট: জাতির জন্য চিরবেদনাদায়ক স্মৃতি: জাবেদ মোহাম্মদ

রক্তঝরা আগস্ট বাঙালি জাতির শোক, বেদনা ও গভীর শ্রদ্ধার মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সংঘটিত হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস ও কলঙ্কিত হত্যাকাণ্ড। এই দিনে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয় এবং এটি বাঙালি জাতির হৃদয়ে চিরবেদনাদায়ক এক স্মৃতি হিসেবে অম্লান হয়ে আছে। শোকাবহ আগস্টের প্রথম দিনে শেখ হাসিনা ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন রিমিনি-এর প্রতিষ্ঠাতা, সাবেক ছাত্রলীগ নেতা এবং মীরসরাইয়ের কৃতি সন্তান জাবেদ মোহাম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগস্টের সকল শহীদদের প্রতি গভীরআরো পড়ুন


শোকাবহ আগস্ট: জাতির চিরবেদনার মাস— আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া

শোকাবহ আগস্ট বাঙালি জাতির শোক, বেদনা ও গভীর শ্রদ্ধার মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে জাতির ইতিহাসে রচিত হয় এক কলঙ্কিত অধ্যায়। এ দিনটি আজও জাতীয় শোক দিবস হিসেবে গভীর শ্রদ্ধা ও বেদনার সঙ্গে স্মরণ করা হয়। শোকাবহ আগস্টের প্রথম দিনে শেখ হাসিনা ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, বুড়িচং-ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বেই বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে এবংআরো পড়ুন


শোকের আগস্ট: ইতিহাসের দায়, বিচার ও বর্তমান রাজনৈতিক বাস্তবতা: মোহাম্মদ হাসান 

বেদনার মাস আগস্ট আগস্ট বাঙালি জাতির হৃদয়ে শোকের প্রতীক হয়ে আছে। এই মাসেই সংঘটিত হয়েছে বাংলাদেশের ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ড এবং নারকীয় সহিংসতার ঘটনা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস—একটি কালিমালিপ্ত দিন, যা মানবসভ্যতার ইতিহাসে নৃশংসতার এক ভয়াবহ নজির। ১৫ আগস্ট ১৯৭৫: জাতির পিতাকে হত্যার কালরাত্রি ১৯৭৫ সালের এই দিনে প্রতিক্রিয়াশীল ঘাতকচক্র নির্মমভাবে হত্যা করে স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে। এই হত্যাযজ্ঞে তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং দায়িত্ব পালনরত অনেক কর্মকর্তা-কর্মচারী নৃশংসভাবে নিহত হন।আরো পড়ুন


ইসলামে অসাম্প্রদায়িক সমাজব্যবস্থা ও মদিনা সনদের তাৎপর্য -মোহাম্মদ হাসান

বিশ্বাসঘাতকতা করলে সবাই মিলে তার বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সে ব্যক্তি নিজের সন্তান বা আত্মীয় হলেও তাকে এ ব্যাপারে ক্ষমা করা যাবে না। মদিনা সনদের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো—ইহুদিদের মিত্ররাও সমান নিরাপত্তা ও স্বাধীনতা ভোগ করবে। এই শর্তগুলো থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, ইসলাম একটি অসাম্প্রদায়িক সমাজব্যবস্থাকে সমর্থন করে। মদিনা সনদ কোনো ধর্মভিত্তিক সংকীর্ণ রাজনীতিকে অনুমোদন করে না; বরং এতে ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক সহাবস্থানের নীতিই সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সবশেষে বলা যায়, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল মানুষের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য ইসলাম একটি পরীক্ষিত ওআরো পড়ুন


প্রতিশোধের রাজনীতি, দলীয় কোন্দল ও গণতন্ত্রের সংকট: কোন পথে বাংলাদেশ?-মোহাম্মদ হাসান

প্রতিশোধের রাজনীতি, দলীয় কোন্দল ও গণতন্ত্রের সংকট: কোন পথে বাংলাদেশ? বাংলাদেশের রাজনীতি আজ এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, যেখানে ক্ষমতার প্রতিযোগিতার চেয়ে প্রতিপক্ষকে পরাস্ত করার প্রবণতাই যেন অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গণতন্ত্রের মূল দর্শন যেখানে মতের ভিন্নতাকে সম্মান করা, সেখানে বাস্তবতার চিত্র অনেক সময় উল্টো—রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বৈরিতায় রূপ নিচ্ছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, যাদের অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের প্রত্যাশাই রাষ্ট্রের মূল ভিত্তি হওয়ার কথা। বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন সময়ে রাজনৈতিক সংস্কারের অঙ্গীকার উচ্চারিত হয়েছে। নির্বাচনব্যবস্থা, দলীয় গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা নিয়ে বহুআরো পড়ুন


মীরসরাইয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মীরসরাই উপজেলা যুবলীগের উদ্যোগে আজ সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুমোদিত মীরসরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিকে ৫ আগস্টের পর মীরসরাইয়ে সংগঠনটির প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল হিসেবে উল্লেখ করা হয়। মিছিলটি ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই সদরের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির পক্ষে অবস্থান ব্যক্ত করেন। আয়োজকদের দাবি, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এবং এতে নব গঠিত উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক গণ সহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।