প্রাণের ৭১

হাটহাজারী তথা উত্তর চট্টগ্রামে শওকতুল আনামের নেতৃত্বে সাংগঠনিক ও মানবিক কার্যক্রমে নতুন মাত্রা

মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং হাটহাজারী উপজেলার কৃতি সন্তান, যুবনেতা মোঃ শওকতুল আনাম দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সাংগঠনিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তাঁর এই নিরলস উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি নিয়মিত সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় বজায় রাখছেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় নিয়মিত খোলা রাখা, জাতীয় দিবসসমূহ ও বিভিন্ন দলীয় কর্মসূচি যথাযথভাবে পালন, অসুস্থ ও বিপদগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং আইনগত ও প্রশাসনিক বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
​স্থানীয় নেতাকর্মীরা জানান, যে কোনো সাংগঠনিক সংকট বা ব্যক্তিগত প্রয়োজনে শওকতুল আনামকে সবসময় পাশে পাওয়া যায়। তাঁদের প্রত্যাশা—ভবিষ্যতেও তিনি দলীয় আদর্শ ও মূল্যবোধ সমুন্নত রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজের এই সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*