প্রাণের ৭১

মানবতার সেবায় জাবেদ মোহাম্মদ: দক্ষিণ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’। সংগঠনের পক্ষ থেকে উপদ্রুত এলাকার বিপন্ন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

“মানুষ মানুষের জন্য”—এই মহান চেতনাকে বুকে ধারণ করে শেখ হাসিনা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা এবং চট্টগ্রামের মীরসরাইয়ের কৃতি সন্তান জাবেদ মোহাম্মদ-এর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই খাদ্য সহায়তা কর্মসূচি পরিচালিত হচ্ছে।

বন্যাদুর্গত এলাকার এই মানবিক কার্যক্রমে মাঠ পর্যায়ে সার্বিক সহযোগিতা ও সমন্বয় করে যাচ্ছেন দক্ষিণ চট্টগ্রামের কর্মীবান্ধব যুবলীগ নেতা জনাব শেখ সাঈদ। তাঁর নেতৃত্বে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এই উদ্যোগকে সফল করে তুলছেন। প্রতিদিন রান্না করা খাবার তৈরি করে তা সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত এলাকার মানুষের হাতে।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জাবেদ মোহাম্মদ জানান, জননেত্রী শেখ হাসিনার আদর্শ ও নির্দেশ মেনে দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। মানবতার সেবায় এবং যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে শেখ হাসিনা ঐক্য পরিষদের এই পথচলা আগামীতেও অব্যাহত থাকবে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*