প্রাণের ৭১

বুড়িচং-ব্রাম্মনপাড়া উপজেলাবাসীকে ডিসেম্বরকে ঘিরে প্রস্তুতির আহ্বান আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ডিসেম্বরকে সামনে রেখে বুড়িচং-ব্রাম্মন পাড়া উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া।

এক বিবৃতিতে তিনি বলেন, ঐক্য, সুসংগঠিত কার্যক্রম এবং জনসম্পৃক্ততার মাধ্যমেই একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, “আসুন, হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের বন্ধন আরও শক্তিশালী করি। সম্মিলিত প্রচেষ্টাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের প্রধান শক্তি।”

তিনি বুড়িচং-ব্রাম্মন পাড়া উপজেলার সকল নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সক্রিয় অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করেন। একই সঙ্গে তিনি আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*